লালনগীতি কভার: বাড়ির কাছে আরশিনগর..

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৬ই ফেব্রুয়ারি,মঙ্গলবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে বাড়ির পাশে আরশিনগর,সেথা একঘর পড়শী বসত করে গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: বাড়ির পাশে আরশিনগর..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

আমি একদিনও না দেখিলাম
তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে, আমি
একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর,
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে,
ওসে ক্ষণেক ভাসে নীরে,
আমি একদিনও না দেখিলাম তারে।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
সে আর লালন একখানে রয়,
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে,
আমি একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না.. দেখিলাম তারে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বাড়ির কাছে আরশিনগর এই গানটি একটি দেহতত্ত্ব গান। স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের এই দেহের ভিতর সব সময় বিরাজমান সেটা আমরা কখনো টের পাই বা অনুভব করতে পারি আবার কখনো অনুভব করতে পারি না। তবে সৃষ্টিকর্তা যে আমাদের ভেতরে রয়েছে এটা আমরা সবাই বিশ্বাস করি। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৬ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

যে যাই বলুক গানটা কিন্তু চমৎকার হয়েছে আপনার কন্ঠে। আমার কাছে তো একদম দশে ১০। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে সুন্দর এই গানটা শুনতে পেরে। একদম ছোট ছিলাম যখন তখন বেতার এই গানগুলো শুনতাম বিশেষ করে ফেরদৌসী বলে কোন শিল্পী গাই তো। যাইহোক ভালো লাগলো ভাই আশা করি নতুন আর গান আমাদের শোনাবেন

 2 years ago 

ভাই আপনি গানে আমাকে ১০ এ ১০ দিয়েছেন এটা সত্যিই অনেক বড় ব্যাপার। অনুপ্রেরণা প্রদান করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ছোট বেলা থেকে গান গাওয়ার অভ্যাস থাকতে হবে। তবে অনেক দিন পরে আপনার কণ্ঠে লালন গীতি শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে এই লালল গীতি এখন শোনা হয় না বলেই চলে। অনেক দিন পরে শোনতে পেরে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকদিন পরে লালনগীতি গান শুনো আপনার কাছে অনেক ভালো লেগেছে এটাই সত্যিই অনেক বড় পাওয়া আমার কাছে। অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার এধরনের গান গুলো শুনতে বেশ ভালো লাগে ভাই। বাড়ির কাছে আরশিনগর এই গানটি অনেক সুন্দর করে আমাদের মাঝে পরিবেশন করেছেন। গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লালন গীতি গান আমারও ভীষণ পছন্দের । আমার কন্ঠে লালনগীতি এই গানটি শুনতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

আপনার কন্ঠে লালন গীতি গানগুলো খুবই সুন্দর লাগে সেটা আমি অনেক আগেই দেখেছি। আজকে ও আপনি আমাদের মাঝে যে লালন গীতি গানটা কভার করে শেয়ার করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিনিয়ত যেন আপনার গানের গলাটা আরো সুন্দর হয়ে যাচ্ছে।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি সুন্দরভাবে লালন গীতি গানগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আমার গানগুলো যে, আপনার কাছে ভালো লাগে সত্যি এটা শুনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লালন গীতি গানগুলো আমার অনেক ভালো লাগে।আর তার মধ্যে এই গানটি হচ্ছে আমার একটি পছন্দের গান।আপনি কিন্তু ভাইয়া আপনার অতুলনীয় কন্ঠে খুব সুন্দর করে গানটি তুলে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাই আপনাকে।আপনার দারাজ কণ্ঠে। গানটি সুন্দর করে কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লালন গীতি গান আপনি শুনতে অনেক পছন্দ করেন এবং আজকের এই গানটি আপনার অনেক পছন্দের জেনে খুশি হলাম আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও দাদা দারুন সুন্দর গেয়েছেন ৷ আসলেই লালন গান গুলো শূনতে ভালো লাগে ৷ আপনি ক্লাশ ফাইবে পুরষ্কার পেয়েছেন শুনে ভালো লাগে ৷ অনেক সুন্দর গেয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

চমৎকার লালন গীতির গান কভার করেন আপনি। আপনার কন্ঠে লালন গীতি শুনতে আমার কাছে বেশ ভালোই লাগে । আগেও কয়েকবার শুনেছিলাম। আসলে এই গানগুলো এখন শোনা হয় না । তবে মাঝেমধ্যে আপনার কন্ঠে শুনতে পাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

এর আগেও আমার কন্ঠে লালন গীতি গান শুনেছেন এবং আজকেও শুনেছেন বেশ ভালো লাগলো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

লালনগীতি গুলো শুনতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আপনার কন্ঠে এর আগেও অনেকবার লালনগীতি শোনা হয়েছে ভাই। আর আজকেও এত সুন্দর একটা লালনগীতি আপনার কণ্ঠে শুনতে পেরে অসম্ভব ভালো লাগলো আমার কাছে। খালি গলায় অনেক সুন্দর করে সম্পূর্ণ টার কভার করেছেন আপনি। আমি আপনার কন্ঠে এটা যত শুনছিলাম, ততই গানের মাঝে হারিয়ে যাচ্ছিলাম। আশা করছি প্রতিনিয়ত আপনার কন্ঠে এগুলো শুনতে পাবো আমরা।

 2 years ago 

আমার কন্ঠে লালন গান শুনতে আপনার কাছে অনেক বেশি ভালো লাগে এজন্যে খুশি হলাম ভাই। আসলে ভাই লালনগীতি গানগুলো শুনলে সত্যিই গানের ভিতরে হারিয়ে যাওয়া লাগে। সুন্দর গঠন লোক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাড়ির কাছে আরশিনগর এই গানটি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই গানের কথা গুলো সত্যি বেশ অসাধারণ। আজ আপনি বেশ সুন্দর করে মিষ্টি কন্ঠে গানটি পরিবেশন করেছেন । আপনার গান পরিবেশন করার দক্ষতা বেশ অসাধারণ। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো ভাই। লালনগীতি পরিবেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সুন্দরভাবে লালন গীতি গান গুলো উপস্থাপন করার। আবার গানটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সবথেকে বড় পাওয়া সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39