ঝাল ঝাল দেশি মুরগী আলু দিয়ে রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

ঝাল ঝাল দেশি মুরগী আলু দিয়ে রান্নার রেসিপি

1000018525.jpg

1000018525.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। যাইহোক সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ভিতরে মন চায় শুধু ভালো মন্দ খায়।তবে আজ কি রান্না করবো তাই ভেবেছিলাম। ভাবতে ভাবতে রান্না শুরু করে দিলাম। আসলে মেয়েরা মাংস ছাড়া কিছুই খায় না তবে ফ্রিজে আজ কোন মাংস ছিল না। শুক্রবারে বাজার করাবো।তবে বাচ্চাদের মাংস না থাকলে খাওয়াতে অনেক মুশকিল হয়।তারপর ভাবলাম বাড়ির একটা জবাই করি।আসলে মুরগী গুলো তখন ছেড়ে দিয়েছি।তারপর ডাক দিয়ে খাবার দিলে সব গুলো এলো তখন একটা ধরে জবাই করে রান্না করেছি।আসলে পালন করা মুরগী যদি ও মাঝে মাঝে রান্না করি। তবে বেশি জবাই করতে ইচ্ছে করে না।কিন্তু খাবার জন্য যেহেতু পালন করি তাই মাঝে মাঝে জবাই করে খায়।এমন মাংস খেতে অনেক ভালো লাগে। আসলে দেশি মুরগী এমনিতে মজা তারপর যদি জবাই করে সাথে সাথে রান্না করে খায় তাহলে আর একটু বেশি ভালো লাগে। আর একটু বেশি করে ঝাল দিলে বেশ ভালো লাগে। সবাই দুপুরে অনেক মজা করে খেয়েছি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000018526.jpg

উপকরণপরিমাণ
দেশি মুরগী১ টি
আলু৩টি
পিঁয়াজ কুঁচিদেড় কাপ
আদা ও রসুনবাটা২ চামচ করে
হলুদ গুঁড়ো২ চামচ
মরিচের গুঁড়ো৩চামচ
ধনের গুঁড়োদেড় চামচ
জিরার গুঁড়ো১ চামচ
এলাচ, দারচিনিপরিমাণ মতো
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

1000000390.png

ধাপ-১

1000018528.jpg

1000018484.jpg

প্রথমে আমি আলু গুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি।তারপর মুরগীর মাংস গুলো কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

1000018490.jpg

1000018491.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম।

ধাপ-৩

1000018492.jpg

1000018494.jpg
তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলু গুলো দিয়ে ভেজে নেব। তারপর পিঁয়াজ কুঁচি গুলো দিয়ে দেব।

ধাপ-৪

1000018496.jpg

1000018498.jpg
পিয়াজ কুঁচি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে এলাচ দারচিনি দিয়ে দেব। পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

ধাপ-৫

1000018499.jpg

1000018502.jpg
এখন মসলা গুলো দিয়ে কষিয়ে নেব। আসলে মসলা ভালো করে কষালে মাংস অনেক ভালো লাগে। মসলা কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব।

ধাপ-৬

1000018503.jpg

1000018505.jpg
এখন কেটে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব।

ধাপ-৭

1000018508.jpg

1000018509.jpg

বেশ কিছু সময় কষিয়ে তারপর ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব।আলু দিয়ে কিছু সময় কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

ধাপ-৮

1000018511.jpg

1000018512.jpg
তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নেব। পানি একটু কমে আসলে কিছু কাঁচামরিচ দিয়ে দেব।

ধাপ-৯

1000018514.jpg

1000018515.jpg
এখন জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

পরিবেশন

1000018525.jpg
এখন বাটিতে তুলে গরম গরম পরিবেশন করবো।আসলে বৃষ্টির দিনে এমন মাংস হলে আর কিছুই লাগে না। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

গতকাল রাতে আপনার পোস্টটিতে কমেন্ট করব বলে পড়েছি দিয়ে ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে দেখছি ফোন চার্জ আউট হয়ে সুইচ অফ হয়ে গেছে। তাই সামান্য চার্জ দিয়ে আবার লেগে পড়লাম। আলু দিয়ে মুরগির ঝোল বাঙালির ঘরে ঘরে যেন অতি পরিচিত এবং সুস্বাদু একটি খাবার। রবিবার দিন দুপুর মানে ভাত পাতে আলু মাংসের ঝোল থাকবে। আপনার রান্নাটা রঙ এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে দারুন খেতে হয়েছিল। হয়েছিল বলুন আর কব্জি ডুবিয়ে ভাত দিয়ে মাংসের ঝোল টাও খেয়েছেন দারুন ভাবে! 😃 আমার লোভ হচ্ছে কিন্তু ভালোই।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অনেক মজা করে খেয়েছি। বৃষ্টির সময় এমন খাবার হলে আর কিছুই লাগে না। ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি খুব মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি দেখে। বৃষ্টির দিনে খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে এরকম মুরগির মাংস আসলেই ভালো লাগবে খেতে। আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটি রেসিপি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। দেশি মুরগির মাংস যত্ন করে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দেশি মুরগি রান্নার রেসিপিটি ধাপে ধাপে বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ঠিক তেমনি আজকে একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপি তৈরি করা টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার রেসিপি তৈরি করার ধরনটা অসাধারণ ছিল। খুব সুন্দর ভাবে আপনি রান্না করার কার্যক্রম গুলো ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সব মিলে বলতে পারি অসাধারণ একটি রেসিপি।

 2 years ago 

আপনার কাছে অনেক ভালো লেগেছিল জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। দেখতে অনেক ভালো লাগার একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার রেসিপি তৈরি করাটা আমার কাছে বেশ দারুন মনে হয়েছে। মাংসের কালার দেখে বুঝতে যাচ্ছে অনেক সুস্বাদু ছিল আপনার রেসিপি।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে দেশি মুরগী খাওয়ার মজাটাই আলাদা হয়ে থাকে। দেশি মুরগী স্বাদ খুব অন্যরকম হয়ে থাকে। আপনার দেশি মুরগী রেসিপি উপস্থাপন দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে খুব মজাদার এবং সুস্বাদু হয়েছে। এতো চমৎকার রেসিপি পোস্ট সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া অনেক মজাদার হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু বৃষ্টির দিনে ভালো খাবার খাইতে দারুন লাগে। আজকে আপনি দেশি মুরগির ঝাল ঝাল রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। আলু দিয়ে দেশি মুরগির এ ধরনের রেসিপি তৈরি করলে খাইতে সুস্বাদু লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া রেসিপি খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এতো আমার চিরন্তন প্রিয় একটি খাবার আপু। সপ্তাহে অন্তত দুদিন এমন মানুষের ঝোল না হলে যেন হয় না। ভীষণ সুন্দর করে রান্না করে আপনি সেই রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলেন। ছবিগুলো দেখে তো আরো লোভ হয়ে গেল। খুব গুছিয়ে সম্পূর্ণ রেসিপিটি পোস্ট করলেন বলে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64149.04
ETH 1680.47
USDT 1.00
SBD 0.41