আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি

IMG_20231215_120241.jpgIMG_20231215_120238.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য। আজ এসেছি আলু দিয়ে ব্রয়লার রান্নার রেসিপি নিয়ে। আসলে আমার বাচ্চারা মাছ তেমন খেতে চায় না। তাই আমি প্রায় দিনই মাংস রান্না করি। তবে অন্য মাংসের চেয়ে এই মাংস তারা বেশি পছন্দ করে। তবে মাংস একটু ঝাল করে রান্না করলে আমার কাছে ও অনেক ভালো লাগে। তবে বাচ্চারা তেমন ঝাল খেতে পারে না। যাইহোক গতকাল রান্না করেছিলাম অনেক মজা করে খেয়েছে। আসলে তাদের মাংস হলে আর কোন কথায় নেই। তবে শুধু বাচ্চারা খাইনি আমরাও খেয়েছিলাম। অনেক ভালো লেগেছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddR7hTp53GUE9kBCFqwVURCRcG6yMpgXaPmET2kd85PRmmWEgUS4ir8GzeeWBd...zTa1ptP3oNMnA9yi8h9PkCQfzA91MDYWSde9zuLYzGq27UJuPA7TbVHMD51cTpbBvVVjJ9g34ovpjnNHrBiFuAv5jT6QhtNmMGtWaLC9Vn3Ann5QEKWtZLDPcJ.png

GridArt_20231216_071920938.jpg

উপকরণপরিমাণ
মাংস১/২ কেজি
পেঁয়াজ কুঁচিপরিমাণ মতো
আদাবাটা ও রসুনবাটা২ চামচ করে
মরিচের গুঁড়ো২ চামচ
হলুদ গুড়োদেড় চামচ
ধনের গুঁড়ো১/২ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
এলাচ,দারচিনি ও তেজপাতাপরিমাণ মতো
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো
আলু৩টি

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddtFuMZnqW33PmaqA4HZcV9VBx38Z8TLLv1wQ1Va9FAiN9A4pEfpWbnsvcU67x...nad2NN6JQoJFB9TUywbccKHxmx6SnH7nYgTypyxh9DBedRkW1qNEBuyebuZmtEwWrVrnaGqiRUht32sk3DFunnesKyTjeq7qfsJUJev3zv2LwnNzT1aYPRL9DQ.png

ধাপ-১

IMG_20231215_100922.jpgIMG_20231215_100736.jpg

প্রথমে আমি মাংস গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আলু গুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছে।

ধাপ-২

IMG_20231215_101751.jpgIMG_20231215_101722.jpg

এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই হালকা গরম হলে তেল দিয়ে দেব।

ধাপ-৩

IMG_20231215_103247.jpgIMG_20231215_101820.jpg

তেল গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দেব।তারপর ভালো করে ভেজে তুলে নেব।

ধাপ-৪

IMG_20231215_102324.jpgIMG_20231215_102253.jpg
আলু তুলে নেওয়ার পর সেই তেলে দিয়ে দেব পিঁয়াজকুচিতারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।

ধাপ-৫

IMG_20231215_102711.jpgIMG_20231215_102704.jpg

পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দেব।আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষন নেড়ে চেড়ে নেব।

ধাপ-৬

IMG_20231215_103115.jpgIMG_20231215_102852.jpg

এখন সকল মসলা দিয়ে আর একটু কষিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব।

ধাপ-৭

IMG_20231215_103422.jpgIMG_20231215_103944.jpg

মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু গুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব। এখন
সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

ধাপ-৮

IMG_20231215_104308.jpgIMG_20231215_105032.jpg

পানি দিয়ে বেশ কিছু সময় জ্বালিয়ে একটু ঝোল কমে আসলে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আরেকটু জ্বালিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব।

ধাপ-৯

IMG_20231215_110148.jpgIMG_20231215_120235.jpg

এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু আলু দিয়ে মাংস রান্নার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

বাচ্চারা এমনিতেই মাংস খেতে খুবই পছন্দ করে। আর মাংস তো সবারই কম বেশি পছন্দের। নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য হলেও মাংস রান্না করা লাগে। আপনি তাদের জন্য ব্রয়লার মুরগির মাংস রান্না করেছেন অনেক মজা করে। অনেক বেশি লোভনীয় লাগতেছে। আমারতো রেসিপিটা দেখে জিভে জল চলে এসেছে। বুঝতেই পারছি বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল এই মুরগির মাংস। সেই সাথে আপনারা তো আছেনই।

 3 years ago 

জি ভাইয়া আপনি মাংস যেভাবে রান্না করি না কেন অনেক মজা লাগে, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

আপু গতকালকে আমিও রেঁধেছিলাম আলু দিয়ে ব্রয়লার মুরগি। তবে আপনার রান্না করা মুরগি দেখে তো মনে হচ্ছে আমার চেয়েও অনেক অনেক ভালো করে রেঁধেছেন। তবে বেশ সুন্দর করে আপনি আজ আমাদের সাথে আপনার রন্ধন পদ্ধতিটি উপস্থাপন করলেন। খেতে অবশ্যই স্বাদের হয়েছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু বেশিরভাগ বাচ্চারাই মাছের থেকে ব্রয়লার মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। মুরগির মাংসের রেসিপিটি দেখেই অনেক লোভনীয় লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বয়লার মুরগির মাংসের রেসিপি আজকে আপনি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এমনিতে শীতের সময় মাংস বেশি ভালো লাগে সবার। তবে তা যদি হয় এ জাতীয় সুস্বাদু রান্না। যে সমস্ত উপাদান গুলো ব্যবহার করেছেনরা মাংস রান্নায়, সমস্ত উপাদান গুলো তালিকা বদ্ধ ভাবে টেবিল আকারে উপস্থাপন করেছেন। পরবর্তীতে ধাপে ধাপে কার্যক্রম করে দেখিয়েছেন আর এসব মিলে হয়েছে চমৎকার একটি রেসিপি পোস্ট।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

মুরগির মাংস খেতে আমি অনেক পছন্দ করি৷ আজকেও খুব ভালোভাবে আপনি এই মুরগির মাংস রান্না করে ফেলেছেন। এই মুরগি দেখতে একদমই লোভনীয় মনে হচ্ছে। যা এখনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

 3 years ago 

সব বাচ্চাদেরই একই সমস্যা। মাছ খেতে চায় না। তাছাড়া ঠিকই বলেছেন মাংস ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার মত আমিও বাচ্চাদের জন্য মাংসে ঝাল দিতে পারি না। কিন্তু এভাবে বয়লার মুরগি ভুনা করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনার রেসিপিটা বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

মুরগির মাংস আমারও খুব প্রিয় তবে দেশি মুরগির মাংস হলে তো কোন কথাই নেই।
আলু দিয়ে বয়লার মুরগির মাংসের মজাদার একটি রেসিপি প্রস্তুত করে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে খেতে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি তৈরি করলেন। আসলে এরকম রেসিপি খেতে খুবই মজা লাগে,আপনার রেসিপি দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া এমন রেসিপি খেতে অনেক মজার, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু বেশিরভাগ বাচ্চারাই মাছের থেকে ব্রয়লার মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। আপনার মুরগির মাংসের রেসিপিটি দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। তৈরি করার প্রতিটি থাকো খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাচ্চারা সত্যিই মাছ একদম খেতে চায় না তবে আমার মেয়ে মাংস খেতে চায় না ভালোবাসে কিন্তু এক পিচের বেশি ২ পিস সে খাবে না। মাংসে আলু দিয়ে রান্না করলে মনে হয় যেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার তো মাংস না হলেও চলে শুধু আলু খেলেই মজা লাগে এক কথায় মাংসের সাথে আলু, অসাধারণ সুন্দর। আপনার ব্রয়লার মুরগির রেসিপিটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ব্রয়লারের রান্না করার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু আলু দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38