সুস্বাদু রুই মাছের ডিম ভুনা রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
রুই মাছের ডিম ভুনা রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রুই মাছের ডিম | পরিমাণ মতো |
| পিঁয়াজ কুঁচি | দেড় কাপ |
| আদাবাটা | ১/২ চামচ |
| রসুনবাটা | ১/২ |
| কাচা মরিচ | কয়েকটি |
| হলুদের গুঁড়ো | ১ চামচ |
| মরিচের গুঁড়ো | ১ চামচ |
| ধনের গুঁড়ো | ১/২ চামচ |
| জিরার গুঁড়ো | ১/২ চামচ |
| তেল | পরিমাণ মতো |
| লবন | স্বাদমতো |
🥣ধাপ-১ 🥣
প্রথমে আমি মাছের ডিম গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম।
🥣ধাপ-২ 🥣
কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব।তেল গরম হয়ে আসলে কেটে রাখা পিঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে দেব।
🥣ধাপ-৩ 🥣
কাঁচা মরিচ ও পিঁয়াজ কিছু সময় নেড়ে আদাবাটা ও রসুন বাটা দিয়ে দেব। আদাবাটা ও রসুন বাটা দিয়ে কিছু সময় নেড়ে হলুদের, মরিচের ও ধনের গুঁড়ো দিয়ে দেব।
🥣ধাপ-৪ 🥣
সকল মসলা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর ধুয়ে রাখা মাছের ডিম গুলো দিয়ে দেব। মাছের ডিম দিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।
🥣শেষ ধাপ🥣
পানি দিয়ে বেশকিছু ক্ষণ রান্না করে নেব। এভাবে হয়ে আসলে একটা বাটিতে তুলে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মাছের ডিম ভুনা রেসিপি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় অন্য কোন লেখা নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন, আল্লাহ হাফেজ।
রুই মাছের ডিম অনেক মজার একটি খাবার। আমার মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। এভাবে মাছের ডিম ভুনা হলে গরম ভাতের সাথে আর কিছু চাইনা। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে মজা হয়েছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু এভাবে মাছের ডিম ভুনা করলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাজার থেকে যেহেতু রুই মাছ কিনে এনেছে তাহলে একসাথে যেমন তাজা মাছ পেয়ে গেছেন তেমনি মাছের ডিমও পেয়ে গেছেন আপনি। তাজা মাছ খেতে যেমন ভালো লাগে তেমনি মাছের ডিম খেতেও ভালো লাগে। মাছের ডিম খুবই পুষ্টিকর। আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করার জন্য মাঝে মাঝেই মাছের ডিম খাওয়া উচিত।
জি আপু তাজা মাছ খেতে যেমন ভালো লাগে, ডিম খেতে তেমনি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।
সুস্বাদু রুই মাছের ডিম ভুনা রেসিপি দেখে তো দুপুর বেলায় খেতে ইচ্ছা করছে। ডিম ভুনা খেতে ভীষণ মজা লাগে। এমন রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া এরকম রেসিপি দেখলে সত্যি লোভ সামলানে মুশকিল। ধন্যবাদ ভাইয়া।
আপু, আপনার মত আমার কাছেও,রুই মাছ খেতে খুবই ভালো লাগে। অন্য মাছের থেকে রুই মাছের স্বাদটা আমার কাছে একটু আলাদা মনে হয়। আপনার তৈরি রুই মাছের ডিম ভুনা রেসিপি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু ও মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া আমার রুই মাছ অনেক প্রিয়। আপনার কাছে ও ভালো লাগে জেনে ভালো লাগল। ধন্যবাদ ভাইয়া।
যে কোন মাছের ডিম আমার অনেক বেশি ভালো লাগে।আর বিশেষ করে মাছের ডিম ভাজা ও ভুনা করলে বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া মাছের ডিম ভাজা বা ভুনা দুটিই অনেক মজা লাগে।পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও রুই মাছের ডিম ভুনা আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন আপু।এক এর সাথে দুই পেয়ে গিয়েছেন ।তাজা মাছ সাথে মাছের ডিম।খুব সুন্দরভাবে আপনি ভুনা করে দেখিয়েছেন মাছের ডিম।ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।
জি আপু এক সাথে দুটি পেয়ে গেছি।সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা বাঙালিরা মাছে ভাতে অনেক প্রিয় সেটা ঠিক আছে।আমাদের সবার কাছে নিজ নিজ কিছু বিশেষ পছন্দের জিনিস থাকে খাওয়ার ক্ষেত্রে।ঠিক আপনারও রুই মাছ অনেক পছন্দের দেখতেছি।এভাবে পেঁয়াজ দিয়ে রুই মাছের ডিম ভুনা করলে খেতে অনেক মজা হয়।ধন্যবাদ আপু।
জি আপু পিঁয়াজ দিয়ে রুই মাছ ভুনা করলে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।
তর তাজা মাছ খেতে ভালো লাগে। মাছের ডিম ভুনা আমার পছন্দের একটা রেসিপি। পেঁয়াজ দিয়ে রুই মাছের ডিম ভুনা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। রেসিপি টা দেখেই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
যে কোন মাছের ডিম আমার খুব ভাল লাগে। আপনি খুব সুন্দরভাবে রুই মাছের ডিম ভুনা করলেন।আমার খুবই ভাল লাগলো আপু। অনেজ ধন্যবাদ শেয়ার করার জন্য । অনেক অভিনন্দন আপনাকে।
আপনাকে ও অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
যে কোনো মাছের ডিম ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকে রুই মাছের ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।