ফুসকা বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

ফুসকা বানানোর রেসিপি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। আজ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিল। তবে যতই ব্যস্ত থাকি না কেন আমার বাংলা ব্লগ ব্লগের বন্ধুূদের মাঝে না আসলে সত্যি ভালো লাগে না। যাইহোক সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আজ এসেছি একটা রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। কয়েক দিন আগে মেয়েরা ফুসকা খাওয়ার জন্য অস্হির হয়ে পড়েছে।তবে আমি ফুসকা কিনে রাখি তাই বাচ্চারা খেতে চাইলেই নিজে এভাবে তৈরি করে রাখি।সেই দিন রান্না করেছিলাম বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। সত্যি বিকেল বেলা এমন খাবার হলে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000018764.jpg

১.ফুসকা
২.তেতুল
৩.মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো ও জিরার গুঁড়ো
৪.লেবু
৫.তেল
৬.লবন
৭.কাঁচামরিচ
৮.পিঁয়াজ

1000000390.png

প্রথমে আমি তেতুল কিছু সময় ভিজিয়ে রেখেছি।তারপর সকল মসলা দিয়ে গুলিয়ে রেখেছি।কিছু সময় পরে ওপরে তেতুল দিয়ে ভালো করে রেখেছি।

এখন ফুসকা গুলো নিয়েছি।তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।


এখন তেল গরম হলে একটা একটা করে এভাবে ফুচকা গুলো দিয়ে দিলাম।

এভাবে আমি সবগুলো ফুচকা গুলো ভেজে তুলে নিলাম। তারপর ফুচকার মুখগুলো একটু ভেঙে দিলাম।

1000018292.jpg1000018295.jpg

এখন কিছু মরিচ ও পিঁয়াজ দিয়ে আলু ভর্তা করে নিলাম।

এখন যে আলু বার্তা করে রেখেছিলাম সেগুলো ফুসকার ভিতরে দিয়ে দিলাম। এভাবে আমি সব গুলো ফুসকা ভরে নিলাম।

এখন টক দিয়ে পরিবেশন করবো।সত্যি সবাই খেয়ে অনেক ভালো বলেছে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

এই সময় কেন যে ফুচকা তৈরি করার রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার তৈরি করা ফুচকার রেসিপি দেখেই তো আমার জিভে জল চলে আসলো। ইচ্ছে করছে এখনই ফুচকা গুলো নিয়ে খেয়ে ফেলি। এখন যদি এরকম এক প্লেট ফুচকা পেতাম, মজা করে খেয়ে নিতাম। ছোট বড় সবাই ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে। আমার নিজের তো অনেক বেশি পছন্দের।

 2 years ago 

লোভনীয় খাবার দেখলে খেতে ইচ্ছে করা স্বাভাবিক, ধন্যবাদ আপু।

 2 years ago 

এ রেসিপিটা বেশ ভালো লাগে আমার তবে বেশি একটা খাওয়া হয়ে ওঠেনা। তবে আজকে আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রস্তুত করে দেখিয়েছেন দেখে ভালো লাগলো। আসলে বিভিন্ন রকমের দক্ষতা থাকলে যে কোন মুহূর্তে চেষ্টা করা যায় এমন ভিন্ন জাতীয় জিনিস তৈরি করে খাওয়ায়।

 2 years ago 

ছোট বড় সবাই ফুচকা খেতে অনেক পছন্দ করেন। আপনি তো ঘরে তৈরি করলেন তাহলে তো খেতে অনেক ভালো লাগবে। বাইরের গুলোর চেয়ে ঘরে তৈরি করলে অনেক স্বাস্থ্যসম্মত হবে। এত রাতে ফুচকা দেখে তো আপু খেয়ে নিতে ইচ্ছা করছে।

 2 years ago 

জি আপু সবার ফুচকা খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুচকা মেয়েদের আসলেই একটা পছন্দের জিনিস। আমি লক্ষ্য করে দেখেছি মেয়েরা এটা খুবই বেশি পরিমাণে পছন্দ করে থাকে। আপনি যেভাবে ফুচকা তৈরি করেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখেই লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

ফুসকা আমার খুব পছন্দের।‌ বিশেষ করে পড়ন্ত বিকেলে বা , গোধূলি সন্ধ্যায় ফুসকা খেতে খুব ভালো লাগে। ফুসকা বানানোর রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে । ফুসকা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পড়ন্ত বিকালে ফুচকা খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুচকা হচ্ছে আমাদের একটি জনপ্রিয় খাবার।এই জনপ্রিয় খাবার আমরা কম বেশি সবাই পছন্দ করি।যাইহোক বাইরে থেকে কিন্তু বাসার তৈরি করা ফুচকা খেতে অনেক ভালো লাগে।আপনার ফুচকার রেসিপি দেখে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া বাসায় তৈরি খাবার অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুচকা দেখেই তো লোভ সামলাতে পারছিনা আপনি লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার রেসিপি দেখেই তো লোভ লেগে গেল। বাইরের খাবারের চেয়ে ঘরের খাবার গুলো অনেক স্বাস্থ্যসম্মত হয়। আপনি রেসিপিটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ঘরের খাবার গুলো অনেক স্বাস্থ্যসম্মত, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার তৈরি করা ফুচকা দেখে খুব লোভ লেগে গেল। যদিও ফুচকা খেতে ততটাও ভালো লাগে না, তবে আপনার তৈরি করা ফুচকা দেখে মনে হচ্ছে মজাদার হয়েছে। আমি মনে করি এরকম ভাবে ঘরে তৈরি করে নিলেই ভালো হয়। তাহলে স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এগুলো। আর ঘরের তৈরি করা ফুচকা গুলোতেও আলাদা টেস্ট থাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58735.12
ETH 1577.35
USDT 1.00
SBD 0.38