ভাপা পিঠা বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

ভাপা পিঠা বানানোর রেসিপি

GridArt_20231122_200937309.jpg

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ এসেছে একটি রেসিপি পোস্ট নিয়ে। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। এইতো কয়েকদিন ধরেই ভালই শীত পড়েছে। আসলে শীতে নানান ধরনের পিঠা খেতে অনেক মজা লাগে। এ সময় ঘরে ঘরে নবান্নের উৎসব। বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি। শীতে একটি জনপ্রিয় পিঠা হলো ভাপা পিঠা। তবে এখনো ভালো গুড় পাওয়া যায় না বলেই চলে। তারপরে বাচ্চারা ভাপা পিঠা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। কি আর করা যাবে বাজারে যেগুড় আছে সেগুলো নিয়ে এসেছিলাম। আসলে প্রথম বানিয়েছি সবাই বেশ মজা করে খেয়েছে। আমার কাছেও ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। বেশি করে নারকেলের আর গুড় দিয়ে বানালে পিঠার তুলনা হয় না। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে ভাপা পিঠা বানিয়েছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddR7hTp53GUE9kBCFqwVURCRcG6yMpgXaPmET2kd85PRmmWEgUS4ir8GzeeWBd...zTa1ptP3oNMnA9yi8h9PkCQfzA91MDYWSde9zuLYzGq27UJuPA7TbVHMD51cTpbBvVVjJ9g34ovpjnNHrBiFuAv5jT6QhtNmMGtWaLC9Vn3Ann5QEKWtZLDPcJ.png

১চালের গুড়া
২. খেজুরের গুড়
৩.নারকেল কুড়া
৪.পিঠার সাঝ
৫.লবন ও
৬.পানি

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddtFuMZnqW33PmaqA4HZcV9VBx38Z8TLLv1wQ1Va9FAiN9A4pEfpWbnsvcU67x...nad2NN6JQoJFB9TUywbccKHxmx6SnH7nYgTypyxh9DBedRkW1qNEBuyebuZmtEwWrVrnaGqiRUht32sk3DFunnesKyTjeq7qfsJUJev3zv2LwnNzT1aYPRL9DQ.png

ধাপ-১

IMG_20231120_133442.jpgIMG_20231120_133836.jpg

প্রথমে আমি কিছু চালের গুড়া নিয়েছি।তারপর একটু লবণও পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর চালের গুড়া চালনের ভেতর দিয়েছি।

ধাপ-২

IMG_20231120_134240.jpgIMG_20231120_134221.jpg

এখন চালের গুড়া এভাবে চেলে নিয়েছি তারপর চুলায় একটি পাতিলের উপর সাজ বসিয়ে দিয়েছি।

ধাপ-৩

IMG_20231120_134309.jpgIMG_20231120_134344.jpg

এখন পাতিলে জ্বাল ধরিয়ে দিয়ে এভাবে পিঠা ভরে নিবো।প্রথমে চালের গুড়া ও নারকেল দিয়ে দেব ।

ধাপ-৪

IMG_20231120_134408.jpgIMG_20231120_135043.jpg

তারপর খেজুরের গুড় দিয়ে আবারো চালের গুড়া নারকেল দিয়ে এভাবে পুরো ঢাকনা ভরে নেব।

ধাপ-৫

IMG_20231120_135051.jpgIMG_20231120_135632.jpg

এভাবে করে আমি তিনটা ঢাকনা ভরে নেব। তারপর জালি ব্যাগ দিয়ে ঢাকনাটিকে ঢেকে দেব।

ধাপ-৬

IMG_20231120_135827.jpgIMG_20231120_135835.jpg

তারপর পাতিলের পানি ফুটে আসলে একটা করে পিঠা সাজের উপর দিয়ে দেব।এভাবে সব গুলো পিঠা দিয়ে কিছু সময় রান্না করে নেব।

ধাপ-৭

GridArt_20231122_200937309.jpg
ব্যস এভাবেই তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠা বানানো। এখন গরম গরম পরিবেশন করব। খেতে অনেক মজা হয়েছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

শীতকাল আসলেই ভাপা পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ভীষণ ভালো লাগে। শীতের সন্ধ্যায় এই পিঠাগুলি খুবই জনপ্রিয়। আগে তো সিরিয়াল পাওয়া যায়তো না।শীতের সময় খুবই জনপ্রিয় একটা পিঠা ভাপা পিঠা। ঠিক বলেছেন। এই পিঠাটি অনেক ভালো লাগে শীতকালের সময়। আগে মানুষ অনেকে গুড় দিত কিন্তু আস্তে আস্তে মানুষ প্রচুর পরিমাণে ভেজাল হয়ে যাচ্ছে। গুড় কম দেয় সুস্বাদু একটু কম হয়। প্রয়োজনীয় উপকরণ গুলি আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এটি কিভাবে তৈরি করতে হয় প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনার এটি দেখে আমি শিখতে পারলাম।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

শীতকালীন বিভিন্ন রকম পিঠার মধ্যে থেকে, ভাপা পিঠাটা আমার সব থেকে বেশি ফেভারিট। আপনি ভাপা পিঠা তৈরি করেছেন, যা দেখে আমার ইচ্ছে করছে তুলে নিয়ে একটা খেয়ে ফেলি। ভাপা পিঠা যদি গরম গরম খাওয়া হয় তাহলে সত্যি খুব ভালো লাগে। বিশেষ করে সবাই একসাথে গরম গরম ভাপা পিঠা খেতে আমি খুব পছন্দ করি। নিশ্চয়ই আপনার তৈরি করা এই ভাপা পিঠা গুলো অনেক সুস্বাদু হয়েছিল। খুবই মজা করে খেয়েছিলেন নিশ্চয়ই।

 3 years ago 

জি আপু অনেক মজা হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছিল। ধন্যবাদ আপু

 3 years ago 

শীত এলেই যেনো পিঠা খাওয়ার ধুম পরে যায় চারিদিকে।ভাপা পিঠা আমার খুবই পছন্দের।এবছর এখনো খাওয়া হয়নি।নিজের পছন্দের পিঠা দেখে অনেক ভাল লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করার জন্য

 3 years ago 

এ বছর এখনো ভাপা পিঠা খাওয়া হয়নি। আপনার তৈরি ভাপা পিঠাগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে। পারফেক্টলি হয়েছে পিঠাগুলো। আমি তো বানাতে গেলে ভেঙে যায় অনেক চেষ্টা করার পর হয়তো দু একটা বানাতে পারি। যাইহোক শীতের শুরুতেই আপনার তৈরি করা ভাপা পিটার ফটোগ্রাফি এবং রেসিপি দেখে বেশ ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু একদিন চলে আসবেন সুন্দর করে বানিয়ে খাওয়াবো, ধন্যবাদ আপু

 3 years ago 

শীতকালে পিঠার মধ্যে ভাপা পিঠার স্বাদ অন্য রকমের আপু। আমার কাছে বেশ ভালো লাগে ভাপা পিঠা খেতে। বিশেষ করে শীতকাল থাকাকালীন অনেক বার খাওয়া হয়। আমার ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ভাপা পিঠার রেসিপি দেখালেন। পিঠা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।

 3 years ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল একদিন বেড়াতে আসবেন সুন্দর করে বানিয়ে খাওয়াবো।

 3 years ago 

আপু ভাপা পিঠা খাওয়ার জন্য আমাদের সবাইকে কি নিমন্ত্রণ করবেন? নাকি আমারাই বিনা নিমন্ত্রণে চলে আসবো! হিহি 🤭🤭🤭 শীতকাল মানেই পিঠার উৎসব চারদিকে। এই শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খেতে আমার খুব ভালো লাগে। শীতের সন্ধ্যায় ভাপা পিঠা খাওয়ার মজাই অন্যরকম। আপনার এই রেসিপিটি দেখে ভালো লাগলো আপু। এটা ঠিক বলেছেন ভালো গুড় এখন আর পাওয়া যায় না।ভেজাল গুড় দিয়ে মার্কেট ভরে গেছে।

 3 years ago 

ভাইয়া সব সময় নিমন্ত্রণ রইল চলে আসবেন অনেক ধরনের পিঠা খাওয়াব। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39