🐔মোরগ মুসাল্লামের মজাদার রেসিপি \\ ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মোরগ মুসাল্লামের মজাদার রেসিপি।বিয়ে বাড়িতে ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজনে আস্ত মোরগ রান্না করা হয়😛। এর মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।
- আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণঃ
- আস্ত মোরগ-২টি
- পেঁয়াজ কুচি
*কাঁচা মরিচ কুচি - রসুন বাটা, টক দই
- আদা বাটা
- হলুদের গুড়োঁ
- মরিচের গুঁড়ো
- জিরার গুঁড়ো
- দারুচিনি, এলাচি
- তেজপাতা, লং,জয়েত্রী
- লবণ ও সয়াবিন তেল
প্রথম ধাপঃ
- প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম।
দ্বিতীয় ধাপ
- এখন আস্ত মোরগ দুটির মধ্যে হলুদের গুঁড়ো, লবণ ও মরিচের গুঁড়ো মেখে নিলাম তারপর তেল গরম হয়ে আসলে এরমধ্যে মোরগ দিয়ে দিলাম।
তৃতীয় ধাপ
- ভালো করে নেড়েচেড়ে ভেঁজে নিলাম ও
( ২৫-৩০) মিনিট ভাঁজলাম। তারপর চুলা থেকে নামিয়ে আলাদা পাত্রে রেখে দিলাম।
চতুর্থ ধাপ
- এখন অন্য একটি পাতিলে তেল দিয়ে দিলাম ও কিছুটা গরম হয়ে আসলে এর মাধ্যমে পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম।
পঞ্চম ধাপ
- এখন এর মাধ্যমে মসলার সবগুলো উপকরণ গুলো সঠিক পরিমান মতো দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ
- তারপর টক দই দিয়ে দিলাম।
সপ্তম ধাপ
- এখন উপকরণ গুলো কে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।
অষ্টম ধাপ
- তারপর আরেকটু পানি এড করে নিলাম।
নবম ধাপ
- এখন পাতিলের মধ্যে ভাঁজা মোরগ ২টি দিয়ে দিলাম।
সর্বশেষ ধাপ
- ৮-১০ মিনিট রান্না করার পর তা চুলা থেকে নামিয়ে নিলাম।
রেসিপিটি এখন সম্পুর্ন তৈরি ও খাওয়া জন্য একদম উপযোগী।
- আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ওয়াও!! আপু দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রান্না দেখে যতটা সুন্দর মনে হচ্ছে আশা করি খেতেও ততটাই সুন্দর হবে। সবকিছুই ঝকঝকে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে
ওয়াও আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। মোরগ মুসাল্লামের মজাদার রেসিপি এর আগে কখনো নাম শুনিনি দেখে তো লোভ সামলাতে পারলাম না। খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে আপু
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
বাহ আপু আপনার রেসেপিটি দেখেই জিহ্বাে জল চলে আসলো। দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাহলে খাইতেও অনেক সুস্বাদু হবে। এত সুন্দর রেসেপি আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আসলেই মজাই ছিলো রেসিপি টি
আহা! দিলেন তো একদম লোভ লাগিয়ে। আস্ত একটা মোরগ এভাবে খেতে অনেক মজা। বিয়েতে খাওয়া হয় এভাবে। রেসিপির নাম যে এটা মোরগ মোসাল্লামের তা জানা ছিল না। সুন্দর পরিবেশন ও সুস্বাদু একটি রেসিপি ছিল। ধন্যবাদ
দাওয়াত রইল ভাইয়া।
ধন্যবাদ আপনাকে
রেসিপি রান্না করাটা আপনার চমৎকার হয়েছে আপু। দেখতে খুবই লোভনীয় লাগছে মনে হচ্ছে খুব মজা হয়েছে। সত্যি আপু আপনার রান্না করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে।আর মোরগ খেতে খুবই সুস্বাদু লাগে অন্যনা মুরগী থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য
আপু আপনার অনেক ভুল হয়েছে,এর শাস্তি কি দেয়া যায়। এমন লোভনীয় খাবার এভাবে শো করার জন্য কি করা যায় চিন্তা করতেছি🤔🤔🤔। দাওয়াত ও দিলেন না,এভাবে রেসিপি উপস্থাপন করেছেন। না আপু,এটা মানা যাচ্ছে না।সত্যিই এর টেস্ট নিতে ইচ্ছে করতেছে।তবে যাইহোক আপু,মাইন্ড করিয়েন না,মজা করলাম।
আচ্ছা আমার বিয়ের অগ্রিম দাওয়াত দিলাম আপু।
আর বলবো আমার স্টিমিট ফ্রেন্ড আসবে স্পেশাল ভাবে আপনার জন্য তৈরি করা হবে🤗🤗
চলে আসেন ভাইয়া।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
আপনার এই রেসিপিটি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া
আপু আপনার রেসিপি দেখার পর লোভ সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে। মোরগ আমার খুব পছন্দের। অসাধারণ রেসিপি উপহার দিয়েছেন আমাদের। রেসিপির সবগুলো ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্য
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপু আপনার রান্নার রেসিপিটি দেখে সত্যি সত্যি আমার জিবে জল চলে এসেছে। কালারটা এত সুন্দর হয়েছে যা বলার অপেক্ষা রাখে না রান্না খুবই ভালো হয়েছে। মোরগ খেতে আমি খুবই পছন্দ করি। মজাদার একটি রেসিপি বানিয়ে দেখালেন আমাদের। বাসায় ট্রাই করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপু । ভালো থাকবেন ❤
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল