মজাদার আলুর চপ রেসিপি😋\\১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মজাদার আলুর চপ রেসিপি😋। আলুর চপ ছাড়া আমার ইফতারিই হয়না। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি। প্রায় সময় আমার আম্মু এটি করে,বাসার সবাই মজা করে খায়। এখনতো ইফতারিতে আরো প্রয়োজনীয় একটি রেসিপি।
আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20220406_114332591.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • সিদ্ধ আলু
  • বেসন
  • লবন
  • ফ্রুট কালার
  • পেঁয়াজ কুঁচি
  • শুকনো মরিচ
  • খাওয়ার সোডা
  • রসুন বাটা
  • সয়াবিন তেল

GridArt_20220406_114748200.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে আমি সিদ্ধ আলুর গুলোর ছাল ছাড়িয়ে নিলাম। এবং হাতের সাহায্যে আলু গুলোকে ম্যাশ করে নিলাম।

GridArt_20220406_114838520.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখন ম্যাশ করা আলু গুলোর সাথে শুকনো মরিচ লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম।

GridArt_20220406_114915215.jpg

তৃতীয় ধাপ:

  • হাত দিয়ে গোল গোল করে সবগুলো চপ তৈরি করলাম।

GridArt_20220406_114942333.jpg

চতুর্থ ধাপ:

  • এখন একটি বাটিতে বেসন নিয়ে নিলাম। বেসন এর মধ্যে পরিমাণমতো লব, ফ্রুট কালার, রসুন বাটা দিয়ে দিলাম।

GridArt_20220406_115015595.jpg

পঞ্চম ধাপ:

  • তারপর পানি দিয়ে দিলাম ও পাতলা একটি মিশ্রণ তৈরি করলাম।

GridArt_20220406_115042944.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এখন আলুর চপ গুলোকে বেসনের পাতলা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম।

GridArt_20220406_115109814.jpg

সর্বশেষ ধাপ:

  • তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম ও পরিমান মত সোয়াবিন তেল দিয়ে দিলাম। এবং সবগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর সবগুলো ভালোভাবে ভেঁজে ফ্যান থেকে নামিয়ে নিলাম।

GridArt_20220406_115212796.jpg

GridArt_20220406_115234007.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

20220403_175348.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 4 years ago 

সত্যি অনেক মজাদার হয়েছে আপু, আলুর চপ গুলো লোভনীয় কালার হয়েছে, আপনার রেসিপি পোস্টি দেখে সত্যি অনেক ভালো লাগলো, উপস্থাপনা খুবই ভালো ছিলো শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 4 years ago 

আলুর চপ খেতে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি বিশেষ করে রমজান মাসের ইফতারিতে আলুর চপ খেয়ে থাকে। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বাড়িতে আলুর চপ তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

বাহ খুব সুন্দর করে আলুর চপ রেসিপি তৈরি করেছেন যেটা খেতে খুবই সুস্বাদু হবে এবং মুখরোচক খাবার। এই রমজান মাসে এই ধরনের খাবার সবাই পছন্দ করে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমার সবার সকলের পছন্দের চপ হলো আলুর চপ। সবাই খেতে পছন্দ করে এটাকে। আর বানাতেও বেশ ভালোই লাগে আমার অনেক পছন্দের খাবার এটি ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

মজাদার আলুর চপ রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের সাথে উপস্থাপন করলেন। শুভকামনা রইল।

 4 years ago 

আলুর চপ আমি খেতে খুব পছন্দ করি আমার মনে হয় আলুর চপ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে এই রমজানে আলুর চপ আমাদের প্রত্যেকের মজাদার ইফতার আইটেম হিসাবে অনন্য। আপনি খুব চমৎকার করে আলুর চপ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তাছাড়া রেসিপির প্রত্যেকটি ধাপ এর উপস্থাপনা বেশ ভালো ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

রমজান মাস উপলক্ষে আলুর চপ অনেক মজাদার একটি রেসিপি। আলুর চপ না হলে যেন ইফতার জমে না। আপনি অনেক সুস্বাদু এবং মজাদার রেসিপি শেয়ার করেছেন। আলুর চপ গুলো দেখতে বেশ ভালো লাগছে। আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

আলুর চপ সত্যি আমার অনেক পছন্দের। আপনার আলুর চপের রেসিপি টি খুবই সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে আমার অনেক ভালো লেগেছে রোজার দিন আমি প্রায় আলুর চপ বাসায় করে থাকি।
♥♥

 4 years ago 

আলুর চপের রেসিপি দেখে জিভে জল চলে এসেছে আপু। এসময় রেসিপি টা দেখে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 4 years ago 

আলুর চপ খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি করা আলুর চপ দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে আলুর চপ তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। অনেক মজার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59997.84
ETH 1576.24
USDT 1.00
SBD 0.42