প্রসংগ উ‌কিল

in #character8 years ago

১) আ‌মি এক ব্যা‌রিষ্টারের বাসা ভাড়া নি‌তে গে‌ছিলাম (মা‌নে বাসা খুজ‌তে গে‌ছিলাম)। আ‌মি ওনার সা‌থে তর্ক ক‌রি‌নি, কিন্তু উ‌নি আমার সম্প‌র্কে যেসব কে‌া‌য়ে‌রি কর‌ে‌ছেন এবং বাসা ভারা নেওয়ার যেসব রি‌কোয়ার‌মেন্ট দিয়ে‌ছেন তা‌তে আমার কা‌ছে ম‌নে হয়‌নি যে, সামান্যতম self esteen থাক‌লে অথবা নিতান্ত নিরুপায় না হ‌লে ওনার বাসা কেউ ভাড়া নে‌বেন।
২) আ‌মি যখন বু‌য়েট ভ‌র্তি কো‌চিং ক‌রি (১৯৯৮ সাল) তখন একবার গ্রা‌মের বাড়ী থে‌কে ঢাকায় ফেরার প‌থে আমার পা‌শের সি‌টে ব‌সে ছি‌লেন এক উ‌কিল (ব্যা‌রিষ্টার কিনা জা‌নিনা)। যাত্রা বির‌তির সময় আমরা দুজন (আ‌মি ও উ‌কিল) এক রেষ্টু‌রে‌ন্টে বসে ও‌য়েটারের জন্য অ‌পেক্ষা কর‌ছিলাম। ও‌য়েটার এ‌সে বল‌লো, "‌কি খা‌বেন স্যার?" উত্ত‌রে তি‌নি বল‌লেন, "হ‌রি‌ণের মাংশ আ‌ছে?" একথা শু‌নে ওয়েটার একদম ভ্যাবাচ্যাকা খে‌য়ে গে‌লো। তি‌নি তখন বল‌লেন,"জা‌নি তোমার কা‌ছে সব কিছু নাই, তাই কি খা‌বেন স্যার এই ধর‌নের প্রশ্ন করবা না। এখন বল তোমার হো‌টেলে কি কি আ‌ছে?"
ভুলটা ও‌য়েটা‌রেরই ছি‌লো, কিন্তু এখা‌নে লক্ষণীয় বিষয় হ‌লো দুজ‌নেরই পার‌সোনাল অা‌টিচ্যুড তা‌দের পে‌শার দ্বারা প্রভা‌বিত।
৩) আ‌মি এখন যে বি‌ল্ডিং‌য়ে ভাড়া থা‌কি সেই বি‌ল্ডিংএ আ‌গে একজন ব্যা‌রিষ্টার ছি‌লো এবং এখনও একজন আ‌ছেন। দুজনই ইংল্যন্ড থে‌কে ব্যা‌রিষ্টা‌রি ক‌রে এস‌ছেন এবং দুজই খুব অমা‌য়িক লোক। তা‌দের সা‌থে আমার যতবারই কথা হ‌য়ে‌ছে খুব সৌহার্দপূর্ণভা‌বে হ‌য়ে‌ছে। তাদের এডু‌কেশন সম্প‌র্কে আ‌মি প্রশ্ন করলেও তারা বিন‌য়ের সা‌থেই উত্তর দি‌য়ে‌ছেন। কা‌জেই দুই একজন বা কারও কারও আচরন দ্বারা তা‌দের পূ‌রো ক্লাস‌কে বিচার করা বোকামী।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39