কাঠমালতী ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন এটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আজকের ফটোগ্রাফিটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। আর এই ফুলটির নাম হলো কাঠ মালতী। এই ফুলকে ডাকুর ফুলও বলা হয়ে থাকে। এই ফুল গাছগুলো অনেক ঝোপালো হয়ে থাকে। এই ফুলটি টগর গোত্রের একটি ফুল। কাঠ মালতী ও টগর একই ফুল হলেও দেখতে কিছুটা আলাদা। তবে ফুলের পাতাগুলো দেখতে অনেকটাই একই রকম।আমার আজকের শেয়ার করা ফুলটি সাদা ও গোলাপি মিশ্রিত রঙের একটি ফুল। সবুজ পাতার মাঝে এই ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এই ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট একটি ফুল। এই ফুলগুলো যখন পুরো গাছ জুড়ে হয়ে থাকে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। তবে আমার শেয়ার করা আজকের গাছটি অনেক ছোট ছিল। তাই গাছে ফুল ও পাতা খুব বেশি ছিল না। বেশ কিছুদিন আগে আমি আমার পুরনো কলেজে গেছিলাম একটি কাজে। তখন এই ফুল গাছটির ফটোগ্রাফি আমি করি আমার কলেজ ক্যাম্পাস থেকে। এই গাছগুলো বেড়ে ওঠার জন্য তেমন কোন যত্নের দরকার পড়ে না। এই ফুলগুলোর সম্ভবত কোন সুগন্ধা থাকেনা। কারণ আমি তখন এই ফুলগুলো থেকে কোন সুগন্ধ পাইনি। তবে টগর ফুলের মতো রাতের বেলাও সুগন্ধ ছড়াতে পারে। কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক শিওর নই। এই ফুল গুলোর সুগন্ধ টগর ফুলের মত রাতের বেলা ছড়ায় কিনা তা যদি তোমরা জেনে থাকো তাহলে তা জানিও। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে এবার আর কথা না বাড়িয়ে আমার শেয়ার করা আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250317_161823.jpg

IMG_20250317_161808.jpg

IMG_20250317_161840.jpg

IMG_20250317_161849.jpg

IMG_20250317_161809.jpg

IMG_20250317_161848.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এর আগে কাঠ মালতি ফুলের নাম শুনেছি তবে কাঠ মালতি ফুল এবারই প্রথম দেখলাম। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

কাঁঠাল মতি ফুলের চমৎকার সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা।এই চমৎকার ফুলটি সম্ভবত আমি প্রথম দেখলাম আজকে আপনার ফটোগ্রাফিতে।এরকম ফুল দেখেছি তবে তা বিস্কুট ফুল ও নয়ন তাঁরা নামে পরিচিত। চমৎকার সুন্দর ফুলের ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কাঠমালতী ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। এই ফুলগুলো দেখতে তো নয়নতারা ফুলের মতো লাগে। তবে এই ফুলের কালারটা সত্যিই দারুণ। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কলেজ ক্যাম্পাস থেকে বেশ চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি তুলেছেন। এই ফুলের কোনো ঘ্রাণ নেই তবে দেখতে খুব সুন্দর। অনেক সময় অযত্নে বেড়ে ওঠা ফুল ও তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। আপনি খুব সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

এই ফুলটি আমি আগেও দেখেছি। তবে এই ফুলের নাম যে কাঠমালতী তা আমি কখনোই ভাবতে পারিনি৷ আজকে আপনার কাছ থেকে এই পোস্টটি দেখে যেরকম ভালো লাগছে৷ এই ফুলের নামটিও জানতে পারলাম৷ খুব ভালোভাবে আপনি আজকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো একের পর এক শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে সবগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38