"মাছ ধরতে যাওয়ার অনুভূতি"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যদিও প্রচন্ড গরমে সবাই বেশ নাজেহাল।তারপরও চলে আসলাম আজ নতুন একটি অনুভূতি নিয়ে।তো চলুন শুরু করা যাক---

মাছ ধরতে যাওয়ার অনুভূতি:

GridArt_20250425_190716219.jpg

অনেক দিন পর আজ আমাদের বাড়ির সামনে ক্যানেলে মাছ ধরতে গিয়েছিলাম।সেই যে বৃষ্টি না হওয়ার দরুন ক্যানেল শুকিয়ে গিয়েছিলো তখন রোজ মাছ ধরা হতো।তারপর যখন জল ভরিয়ে দিলো নদীর বাঁধ খুলে দিয়ে তারপর আর মাছ ধরা হয়নি দীর্ঘদিন।তাছাড়া গরমে বাবার শরীরও ভালো নেই,এর উপরে আবার খাপ জালের ওজন ও অনেক ভারী।কারণ জালগুলি সবই বাবার নিজ হাতে তৈরি তাই একটি একটি ফাঁস গণনা করে মিলিয়ে মিলিয়ে বোনা। তবেই সেই পরিশ্রমের স্বার্থকতা মেলে যখন মাছ পরিপূর্ণরূপে ধরা পড়ে।

IMG_20250425_225720.jpg

IMG_20250425_225657.jpg

ক্যানেল শুকিয়ে যাওয়াতে তাতে বেশি মাছ থাকার কথা নয়।তবে এই খালে মাছ সারাবছরই থাকবে,কমতি হয়না।কোথাও কোথাও যেখানে কিছুটা জল অবশিষ্ট ছিল সেখানে মাছগুলো ছিল গুটিসুটি হয়ে।তারপর জল ভরানোর পর কয়েক মাস হয়ে গেল।এখন খালে প্রচুর শোল মাছ পোনা ছেড়েছে,ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ,লাটা মাছ আর নাইলোটিকা মাছ বাচ্চা ছেড়েছে আর সঙ্গে বোয়াল মাছ তো রয়েছেই।

মূলত মাছ ধরতে বাবা আর দাদা গিয়েছিল বালতি নিয়ে।যেহেতু দীর্ঘদিন মাছ ধরা হয় না তাই বাড়ি থেকে বের হওয়া হয় না শুধুমাত্র এক্সামের দিনগুলিতে এক্সাম দিতে যাওয়া ছাড়া।তাই ভাবলাম যাই দেখে আসি,মাছ পেয়েছে কিনা,যেহেতু বাবার শরীর খারাপ তাই মা জাল বাইতে নিষেধ করছিলো।আমিও বাড়ি ডেকে আনতে গেলাম, পথে যেতেই একটি সুন্দর বুনোফল দেখে ফটোগ্রাফির কাজে লেগে গেলুম।

IMG_20250425_225815.jpg

IMG_20250425_225834.jpg

তখন দূর থেকে বাবা হাঁক ছাড়লো তাড়াতাড়ি আসার জন্য।আমিও দ্রুত গেলুম কারন ভুলক্রমে দাদা ফোন বাড়ি রেখে গিয়েছে তাই টপাটপ আমার ফোনে কয়েকটি ছবি তুলে নিলাম আমার এক হাতের থেকে বেশি লম্বা বড় বোয়াল মাছটির।প্রায় 1 কিলো 200-300 গ্রাম মতো ওজন হবে মাছটির। কি যে ভালো লাগছিলো সেই সময়, মনে হচ্ছিলো এতদিন পর জাল বাইতে আসা সার্থক হয়েছে।

এই ক্যানেল থেকে প্রায় 40-50 টি বোয়াল আমার বাবা তার খাপ জালে ধরেছেন, আর সবগুলোই খাওয়া হয়েছে।কারন যেকোনো মাছ যতই দামি হোক না কেন আমাদের বাড়িতে তা কখনোই বিক্রি করা হয় না বরং কিনেই খাওয়া হয় উল্টে।কারন মাছ আমাদের পরিবারের সকলের প্রিয়,তবে যতগুলো মাছ পাওয়া হয়েছে এই পর্যন্ত আজকের মাছটির সাইজ-ই সবথেকে বড়।

IMG_20250425_225856.jpg

IMG_20250425_225909.jpg

আসলে বাবা শোল মাছ ধরার চেষ্টা করছিলেন পেয়ে গেলেন বোয়াল মাছ।এটা কিন্তু বেশ মজার একটা বিষয় ছিল তাছাড়া অনেক পুঁটি মাছ,লাটা মাছ ও তেলাপিয়া মাছের বাচ্চাও পেয়েছিলাম আমরা।আর বোয়াল মাছটি বাড়ি এনে যখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললাম তখন দেখল।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমি মাছ ধরতে অনেক বেশি পছন্দ করি। আজকে আপনার এই পোস্টটি পড়ে এবং দেখে আমারই অনেক বেশি ভালো লাগছে যে, এত বড় বোয়াল মাছ আপনারা ধরতে পেরেছেন এই ক্যানেল থেকে। আমারই এখন ইচ্ছা করছে গিয়ে একটু মাছ ধরতে। বিগত মাছ ধরার স্মৃতি মনে পড়তে শুরু করেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চলে আসুন দাদা,তাছাড়া আমাদের এখানে অনেক দূর থেকেও অনেকেই মাছ ধরতে আসে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 62391.00
ETH 1661.81
USDT 1.00
SBD 0.47