"একটি কিউট প্রজাপতির পেইন্টিং"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমি একটি পেইন্টিং পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

একটি কিউট প্রজাপতির পেইন্টিং:

IMG_20241015_123755.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আর এই প্রজাপতির আর্টটি আমি জলরং দিয়ে করেছি ।প্রথমত আমি জলরং ব্যবহার করতে বেশ ভয় পেতাম কিন্তু এখন বেশ ভালো লাগে।আসলে প্রজাপতি আমার খুবই পছন্দের।আর এর রঙিন পাখা সকলকেই আকর্ষণ করে তাই চেষ্টা করলাম একটি কিউট প্রজাপতির পেইন্টিং করতে।যেটা কিছুটা উড়ন্ত অবস্থায় রয়েছে।এটি অঙ্কনের পর বেশ সুন্দর দেখতে লাগছিলো।আশা করি পেইন্টিংটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20241015_130934.jpg

উপকরণ:

1.কাগজ
2.জলরং
3.তুলি ও
4.কালো বলপেন

IMG_20241015_123428.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20241015_123440.jpg
প্রথমে আমি একটি তুলি নিয়ে লাল ও হালকা মেরুন জলরং একত্রে নিয়ে প্রজাপতির ডানা পেইন্টিং করে নিলাম।

ধাপঃ 2

IMG_20241015_123455.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 3

IMG_20241015_123514.jpg
এখন আমি প্রজাপতির তিনটি ডানা একে নিলাম আলাদা করে।

ধাপঃ 4

IMG_20241015_123532.jpg
এরপর কালো জলরং দিয়ে ডানাগুলির পাশে পেইন্টিং করে নিলাম।

ধাপঃ 5

IMG_20241015_123543.jpg
এবারে কালো জলরংটি লাল ও মেরুন রঙের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য হালকা করে দাগ টেনে দিলাম ডানার উপর।

ধাপঃ 6

IMG_20241015_123559.jpg
এখন প্রজাপতির বডি একে নিলাম ও দুটি শুর একে নিলাম কালো রং দিয়ে।

ধাপঃ 7

IMG_20241015_123610.jpg
এরপর প্রজাপতির বডির মধ্যে লাল জলরং ব্যবহার করলাম।

ধাপঃ 8

IMG_20241015_123622.jpg
এখন কালো জলরং দিয়ে প্রজাপতির ডানায় শিরা একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20241015_123635.jpg
সবশেষে প্রজাপতির চারটি পা একে নিলাম।তারপর কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20241015_123714.jpg

IMG_20241015_130801.jpg

IMG_20241015_130820.jpg

IMG_20241015_130856.jpg

IMG_20241015_130919.jpg
তো পেইন্টিং করা হয়ে গেল আমার একটি কিউট প্রজাপতি।এটি দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছে পেইন্টিং এর পর।


আশা করি আমার আজকের পেইন্টিংটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীপেইন্টিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর পেইন্টিং করে দেখিয়েছেন আপনি। আপনার অংকন করা প্রজাপতি অনেক সুন্দর হয়েছে। বেশ দারুণভাবে আপনি প্রজাপতির আকৃতি দেওয়ার চেষ্টা করেছেন। একদম দেখতে হুবহু প্রজাপতির মতো মনে হয়েছে। এত সুন্দর দক্ষতা দিয়ে প্রজাপতি একে দেখানোর জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার আর্ট দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। খুব সুন্দর ভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করে দেখিয়েছেন আমাদের। প্রজাপতিটা বেশ দারুন হয়েছে। বেশ কয়েকটা কালার ব্যবহার করেছেন তাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আরো।

 2 years ago 

ঠিক বলেছেন প্রজাপতির রঙিন পাখা সবাইকে আকর্ষণ করে। প্রজাপতি আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি আজকে জল রং দিয়ে খুব সুন্দর ও কিউট একটি প্রজাপতি এঁকেছেন। আপনার প্রজাপতির কালার একদম পারফেক্ট হয়েছে। কালার ফিনিশিং খুব সুন্দর হয়েছে যার জন্য দেখতে আরও বেশি চমৎকার দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ প্রজাপতি এঁকেছো। জল রং এর কাজ আমার সব সময় ভালো লাগে।। এর মাধ্যমে অ্যাবস্ট্র্যাক্ট আর্টের ভীষণ সুন্দর উপস্থাপন করা যায়। ভীষণ সুন্দর করে যত্ন সহকারে ছবিটি আঁকলে। সর্বশেষে একটি জীবন্ত প্রজাপতির মতো চেহারা নিল। উপস্থাপনা ভীষণ সুন্দর। সব মিলিয়ে ভীষণ ভালো একটি পোস্ট।

 2 years ago 

আপনার হাতে আর্ট করা প্রজাপতির দৃশ্য টি সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কিউট প্রজাপতির পেইন্টিং করেছেন। প্রজাপতির মধ্যে বেশ কয়েকটি কালারের রং ব্যবহার করার জন্য একটু বেশি সুন্দর লাগছে। সত্যি অনেক প্রশংসনীয় হয়েছে আপু।

 2 years ago 

জল রং ব্যবহার করে খুব কিউট একটা প্রজাপতির আর্ট করেছেন। প্রজাপতিটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। দেখে যেন মনে হচ্ছে প্রজাপতিটা আনমনে উঠে যাচ্ছে কোথাও। প্রজাপতি আমি অনেক বেশি পছন্দ করি। আর প্রজাপতির আর্টটাও অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

ওয়াও দিদি আজকে আপনি জলরং দিয়ে চমৎকার প্রজাপতির আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথম প্রথম যে কোন জিনিস করতে একটু ভয় লাগবে এটাই স্বাভাবিক। আজকের আর্ট এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে দারুন একটা প্রজাপতির আর্ট নিয়ে হাজির হয়েছেন। আসলে প্রথম দেখাতে প্রজাপতি জীবন্ত মনে হচ্ছে। যদিও এই প্রজাপতি আঁকার প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66176.50
ETH 1938.39
USDT 1.00
SBD 0.38