প্রাচীন কালের ঔষধি গাছের মধ্যে পাথরকুচি হলো অন্যতম।

in #bloglast year

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000046985.jpg

ঔষধি গাছ গুলোর মধ্যে পাথরকুচি গাছ একটি অন্যতম জনপ্রিয় গাছ, এগুলো সাধারণত বাড়ির আঙিনার আশেপাশে অথবা ময়লা আবর্জনাতে হয়ে থাকে। এই গাছগুলোকে অনেকে ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করে। ছোটবেলা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন এই পাথরকুচি গাছ এর পাতাগুলো ছিড়ে লবণের সাথে মিশিয়ে খেতাম। এগুলো অনেক উপকারিতা রয়েছে। এই পাথরকুচি গাছগুলো সাধারণত শহরের ছাদ বাগানে দেখতে পাওয়া যায়। কিছুদিন আগে বিকেলে আমি ছাদে হাটার জন্য গিয়েছিলাম, এখানে গিয়ে অধিকাংশ ফুলের টবে আমি এই গাছগুলোকে জন্মাতে দেখেছি। অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবে এই গাছগুলোকে জন্মাচ্ছে। কিন্তু কিছু কিছু কাছে দেখলাম ফুল জন্মে গিয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল।

1000046984.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই গাছে ফুলগুলো আমি জীবনে প্রথমবারের মতো দেখেছি এর আগে কখনো এর ফুল গুলোকে দেখা হয়নি। ফুলগুলো দেখে বেশ ভালই লাগলো। এই পাথরকুচি গাছের ফুলগুলো খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে। আপনি চাইলে আপনার ছাদ বাগানে অথবা আপনার বারান্দায় এই গাছগুলোকে লাগাতে পারেন। এর পাতাগুলোকে ধুয়ে লবণের সাথে মিশিয়ে কাঁচা খাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47