আমার পুকুরের সব মাছ চুরি হয়ে গেল
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গত কয়েকদিন যাবত আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করিনি আর পোস্ট শেয়ার না করার সবথেকে বড় কারণ হচ্ছে মন খারাপ থাকা। গত কয়েকদিন থেকে আমি আমার পুকুরের মাছগুলো বিক্রয় করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছিলাম এক পর্যায়ে পুকুরের মাছের পরিমাণ অল্প দেখতে পাবার পরে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরার জন্য পরিকল্পনা গ্রহণ করলাম। শুধুমাত্র যে পরিকল্পনা গ্রহণ করলাম তা কিন্তু নয় পরিকল্পনা মোতাবেক কাজ ও শুরু করলাম কিন্তু যা শেষ পর্যন্ত দেখলাম তা দেখার জন্য আমি কোনভাবেই প্রস্তুত ছিলাম না। প্রথম দিন যেদিন মাছ ধরেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম যে আমার পুকুরের মাছ কিছুটা চুরি হয়ে গিয়েছে কিন্তু চুরির পরিমাণটাতে এত বেশি ছিল তা আমি ভাবতেও পারিনি। পুকুরের পানি নিষ্কাশন করার পরে আমি যখন মাছ ধরার জন্য সকালে জেলে দল নিয়ে পুকুরে পৌঁছালাম ঠিক তখনই মাছ ধরার কাজ শুরু করলাম আজ মাছ ধরতে শুরু করার পরে দেখতে পেলাম পুকুরে কোন ধরনের মাছ নেই। যেখানে আমার পুকুরের মাছগুলো বিক্রয় করার পরে কয়েক লক্ষ টাকা হবে বলে আমি চিন্তা করেছিলাম সেই জায়গাতে আমি শুধুমাত্র ১৬ হাজার টাকার মাছ বিক্রয় করতে সক্ষম হয়েছি। তাহলে ভেবে দেখুন একজন চোর আমাকে কিভাবে ক্ষতির সম্মুখীন করে দিয়েছে। এই ধরনের কাজের কারণেই বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে মাছ চাষিরা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। সত্য কথা বলতে আমার নিজের কাছেও তো মনে হচ্ছে যে মাছ চাষ বন্ধ করে দেই কেননা এইভাবে যদি প্রতিনিয়ত ক্ষতি হতে থাকে তাহলে তো কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।
আমি চিন্তা করেছিলাম এই রমজানের মধ্যে এই মাছগুলো বিক্রয় করবো এবং সেই মাছ বিক্রয়ের টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনব। চোরের কারণে সেই সৌভাগ্য আর আমার হলো না। দেখা যাক এত পরিশ্রমের পরেও যখন এতটা ক্ষতি হয়ে গেল তখন আর কি করার আছে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে মোটরসাইকেল কেনার জন্য। আপনারা দোয়া করবেন যেন আমি দ্রুত আবার আমার স্বপ্ন পূরণ করতে পারি আর এমন ক্ষতি অন্য কোন ব্যক্তির না হয়।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
খুব খারাপ লাগলো ভাইয়া আপনার পোস্টটি পড়ে। এতো কস্ট করে বড় করা মাছ চুরি হয়ে গেলো। এতো টাকার ক্ষতি পূরন করা বেশ কঠিন। তবু আশাকরি আপনি দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। সেই সাথে আপনার স্বপ্ন পূরন করতে পারবেন। ভাইয়া একটি বিষয় জানার ছিল পুকুরে কি পাহারা থাকে না?
মাছগুলো চুরি হয়ে যাবে ভাবতেই পারিনি
খুবই দুঃখজনক ঘটনা ভাইয়া।আপনার সুখের মোটরসাইকেল কেনা হলো না মাছ চুরি হওয়ার কারণে ওদিকে চোর সব মাছ চুরি করে মজা করে খেয়েছে। আসলে চোরের কখনোই সফলতা আসে না। আপনার দীর্ঘশ্বাস চোরের অবশ্যই লাগবে।কি আর করার সৃষ্টিকর্তাকে বিচার দিয়ে রাখেন।খুব খারাপ লাগলো আগলো আপনার পোস্ট টি পড়ে।
অনেক কষ্টে মাছ চাষ করেছিলাম মোটরসাইকেল কিনব বলে কিন্তু সেটা হলনা।
এত বিপুল পরিমাণে মাছ চুরি গেছে শুনে ভীষণ খারাপ লাগলো ভাই। পরিশ্রমের জিনিস যখন চুরি হয়ে যায় তখন সব দিক থেকে ভীষণ খারাপ লাগার অনুভূতি তৈরি হয়। আর এত পরিমাণ ক্ষতির সম্মুখীন হলে কোনভাবেই ভালো থাকা যায় না। তবে আশা করছি আপনি এই ক্ষতিকে সামলে আবার ঘুরে দাঁড়াবেন এবং যথেষ্ট পরিমাণ মাছ চাষের ব্যবস্থা করবেন।
এই ধরনের ক্ষতি আসলেই আমাদেরকে বিপর্যস্ত করে দেয়।
ভাইয়া আপনি মাছ বিক্রয় করে মোটরসাইকেল কিনবেন আশা করেছিলেন কিন্তু তার আগে আপনার মাছগুলো চুরি হয়ে গেছে এটা জেনে খুবই খারাপ লাগলো। আসলে আমাদের দেশে চুরি ছিনতাই ডাকাতি এগুলো বেড়ে চলেছে। তাই এমন অবস্থায় হতাশা না হয়ে আবারো ভরে উঠে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে সৃষ্টিকর্তা একজন রয়েছেন।
ঠিক বলেছেন ভাই হতাশ না হয়ে ঘুরে দাঁড়াতেই হবে
আপনার পোস্টটা পড়ে খুবই খারাপ লাগলো ভাইয়া, এইভাবে পরিশ্রমের ফল যদি চুরি হয়ে যায় তাহলে কিছু বলার থাকে না। মানুষই পারে এই ধরনের অসভ্যতামি করতে। লোভ হলে একটা দুটো মাছ ধরে খেতেই পারে কিন্তু পুরো পুকুর সাবাড় করে দিল এ সত্যিই অত্যন্ত দুঃখজনক। এরপর বাড় থেকে মাছ চাষ করলে আপনি রাত্রিতে পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন। আমি দেখেছি আমাদের গ্রামের দিকে অনেকেই তা করে থাকেন।
এই পোষ্ট লিখতে আমারও অনেক বেশি কষ্ট লাগছিল।
চোরের কারণে মাছ চাষ করা একদম বিরক্তিকর একটা বিষয়। আমাদের পুকুরে যখন অনেক মাছ থাকতো তখন প্রায়ই রাতের বেলা মাছ চুরি হয়ে যেত। যেটা আসলে কোন ভাবে ধরা সম্ভব ছিল না। যাই হোক, আপনার পুকুরে এত মাছ চুরি হয়ে গেছে শুনে বেশ অবাক লাগছে। কে চুরি করল এত মাছ,আর কখন চুরি করল এটাই তো ভাবনার বিষয়। তবে ধৈর্য ধরুন ভাইয়া চোরের একদিন নিশ্চয়ই বিচার হবে। আর আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।
এই ধরনের মানুষগুলো কে যদি ধরতে পারা যায় তাহলে খুব ভালো হয়।
এইরকম একটা ঘটনার পরে হতাশ হয়ে যাওয়া একেবারে স্বাভাবিক। নিজের এতো কষ্টের জিনিস যদি চোরের হাতে পড়ে যায় তাহলে ব্যাপার টা খুবই বাজে হয়। যাইহোক আপনাকে বলব যদি আবার শুরু করেন একটু খেয়াল রাখবেন। প্রয়োজনে রাতে নিরাপত্তার ব্যবস্থা করবেন।
এইজন্য বেশ কয়েকদিন খুবই মন খারাপ ছিল আমার।