পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন

in আমার বাংলা ব্লগlast year

IMG20250607064418.jpg

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পরীক্ষা এবং ঈদের বিভিন্ন ব্যস্ততার কারণে গত কয়েকদিন আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারিনি। যাইহোক এখন থেকে আবারও আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে পোস্ট শেয়ার করব। গত কয়েকদিন আগে আমাদের দেশে ঈদুল আযহা সমাপ্ত হয়ে গেল আর এই ঈদুল আযহাকে কেন্দ্র করে আমরা সকলেই খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম। পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মজাটাই অন্যরকমের। আমরা প্রত্যেক বছরই এমনটা করে থাকি আর এই বছরে ঈদের আনন্দটা আমাদের সকলের জন্য একটু বেশি হয়ে গিয়েছিল।

IMG20250607063500.jpg

আমাদের সকলের ঈদের আনন্দ বেশি হয়ে যাবার সাথে বড় কারণ ছিল আমার ছেলে আবু রায়হান। ইচ্ছে আছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এজন্য পরিবারে তার চলাফেরার সহ অন্যান্য সকল কারণে সকলেই আনন্দের সাথে সময় অতিবাহিত করে থাকে। এই বছরের সে তার দাদার সাথে অনেক বেশি পরিমাণে ঘুরাঘুরি করেছে। একই সাথে আমার ছোট ভাই মুবিন থাকার কারণে তার এই ঘোরাঘুরি পরিমাণটা আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে।

IMG20250607063902.jpg

ঈদের দিনে সকালে আমি লক্ষ্য করে দেখলাম আমি রেডি হবার আগেই আমার ছেলে রেডি হয়ে বসে আছে আর সে চাচা এবং দাদার সাথে ছবি তুলতে শুরু করে দিয়েছে। তাদের এই আনন্দঘন মুহূর্ত দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল আর সেই সময়টাতে আপনাদের ফাতেমা আপু তাদের ফটোগ্রাফি ধারণ করছিল। সত্য কথা বলতে পরিবারের সকলের সাথে এমন ভাবে ঈদ উদযাপন করাটা আসলে আনন্দের বিষয়। এই বছরে আমরা খুবই আনন্দের সাথে ঈদের দিনটাকে উদযাপন করতে পেরেছি। আশা করি এভাবেই যদি আমরা একত্রিতভাবে প্রত্যেক বছর ঈদ উদযাপন করতে পারি তাহলে আমাদের ঈদের আনন্দটা সামনের দিকে আরো বৃদ্ধি পেয়ে যাবে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-06-12-22-03-20-31_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-06-12-22-01-10-12_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-06-12-21-59-22-36_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-06-12-21-57-15-82_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করার আনন্দ অন্য রকমের। আপনার অনুভূতি জানতে পেরে ভালো লেগেছে ভাই। অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62766.75
ETH 1779.42
USDT 1.00
SBD 0.38