ছাত্র-ছাত্রীদের সাথে মুড়ি মাখিয়ে খাওয়া
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য হাজির হয়েছি। আমরা যে সময় লেখাপড়া করতাম তখন এই ধরনের মুহূর্ত গুলো মাঝে মাঝেই উপলব্ধি করার মত সুযোগ হতো কিন্তু এখন বর্তমানে তেমন সুযোগ হয় না। তারপরও চেষ্টা করি ছাত্র-ছাত্রীদেরকে কাজে লাগিয়ে এই সুন্দর মুহূর্তটা অতিবাহিত করার জন্য। বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর এজন্য আমি আমার প্রাইভেটের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে মাঝে মাঝেই এই ধরনের সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকি। আমি লক্ষ্য করে দেখেছি এই মুহূর্তগুলো ছাত্রছাত্রীরা অনেক বেশি আনন্দ পায় আর তারা খুবই আনন্দের সাথে আমার সাথে অংশগ্রহণ করতে থাকে।
গ্রাম অঞ্চলে বসবাস করার কারণে সকল উপকরণ আমাদের হাতের কাছে থাকে আর তার জন্য আমরা চাইলেই যে কোন সময় উপকরণগুলো খুব অল্প পরিশ্রমের মাধ্যমেই সংগ্রহ করে ফেলতে পারি। আর আমাদের স্কুলের পাশেই খুবই বড় একটা বাজার রয়েছে যার কারণে এই কাজটা আমাদের সকলের জন্য আরও সহজ হয়ে যায়। যাইহোক আমার নিজের একটু পরিশ্রম হয়ে যায় তারপরও চেষ্টা করি ছাত্রছাত্রীদের সাথে এমন সুন্দর সময় অতিবাহিত করার জন্য সবকিছু গুছিয়ে কাজ শুরু করে দেবার জন্য আর বেশিরভাগ সময় এই কাজে আমাদের বেশি প্রতিশ্রম করতে হয়।
যেহেতু আমরা মাঝে মাঝেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি তাই সকল জিনিস সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রয়েছে। আমি একটা লিস্টে ছাত্রছাত্রীদেরকে জিনিসগুলো কেনার জন্য লিখে দিয়ে দেই আর তারা সেগুলো খুব অল্প সময়ের মধ্যে কিনে আনতে পারে না। এই ধরনের মুহূর্ত গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
https://x.com/mostafezurr001/status/1917161681496715292?t=2mwsCOyBzWQiMh2uMyAPlw&s=19
https://x.com/mostafezurr001/status/1917162192685981765?t=ITUrhNfjLgjRC59tPxd8mw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আসলে মাঝে মধ্যে ছাত্র-ছাত্রীদের সাথে এভাবে সময় কাটানোর মজাই আলাদা। এই ধরনের কাজগুলোতে তারা উৎসাহ পায় এবং মনে আনন্দ থাকে। সবাই বলে বেশ মজা করে মুড়ি মাখা খেয়েছেন ভালো লাগলো আপনার এই পোস্ট পড়ে ধন্যবাদ আপনাকে।