নববর্ষ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গত কয়েকদিন যাবত আমি আপনাদের মাঝে পহেলা বৈশাখের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করছি আজকে ও আমি পহেলা বৈশাখের একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছি। পহেলা বৈশাখ থেকে আমরা কিভাবে উদযাপন করেছিলাম সেটা আপনাদের মাঝে খুবই ভালোভাবে শেয়ার করতে চাই আর এজন্যই এতগুলো পোস্ট এর মাধ্যমে বিষয়গুলো আপনাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করছে। যদি আমি একটা পোষ্টের মাধ্যমে এতগুলো বিষয় শেয়ার করার চেষ্টা করতাম তাহলে কাজটা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। আর এজন্যই আমি বেশ কয়েকটা পোষ্ট এর মাধ্যমে পুরো বিষয়টাকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা প্রথমে আনন্দ শোভাযাত্রা করেছিলাম আর এরপরে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ছিল। আর এরপরেই আমরা এই দিনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আর এই অনুষ্ঠানটা করা হয়েছিল পহেলা বৈশাখ কে কেন্দ্র করেই।
এই দিনটাকে আমরা নববর্ষের সকল বিষয়গুলোকে মানুষের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ছাত্র-ছাত্রীদেরকে আমরা প্রথম থেকেই অবগত করেছিলাম এই দিনটি কিভাবে পালন করতে হবে এবং কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। ছাত্রছাত্রীরা যে এভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করবে সেটা আমি ভাবতে পেরেছিলাম না আর এর জন্য তাদের পারফরম্যান্স দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
বাংলা নববর্ষ কেন্দ্র করে নাচ গান কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের আয়োজনে তারা নিজেদেরকে অংশগ্রহণ করিয়েছিল। সত্য কথা বলতে এই দিনের এই অনুষ্ঠানটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আপনারা যদি ইচ্ছা করেন চাইলে আমাদের সেই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারেন।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
https://x.com/mostafezurr001/status/1913290153646604402?t=iBp9t_1nEagXIRSjNECkDw&s=19
https://x.com/mostafezurr001/status/1913290564918976793?t=j8L-87ukKZP8biAwqvxT3Q&s=19
https://x.com/mostafezurr001/status/1913291252797473272?t=pgH2QNEjTKQq724EddZ4EQ&s=19
https://x.com/mostafezurr001/status/1913291855619625175?t=MuYTwceCnsoQwxyO1FVVug&s=19
https://x.com/mostafezurr001/status/1913292412598022343?t=UfZjIAQSxh22W6QXtE9sJA&s=19
https://x.com/mostafezurr001/status/1913292980473266274?t=ZcO1BWgFpMePI79nvaeZ0Q&s=19
https://x.com/mostafezurr001/status/1913293345641943290?t=Om10NN3OgJpXqBB9Luio3g&s=19
https://x.com/mostafezurr001/status/1913293882651296070?t=1edoxMM9YAMTx0pCUgTC-A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই বছর মঙ্গল শোভার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আপনাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই সুন্দর ছিল। ধন্যবাদ।