বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি আশা করি এই পোস্টটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে খুবই মজা পাবেন। আসলে এই ধরনের মুহূর্ত অতিবাহিত করতে পারলে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা হয়তোবা অনেকেই যখন ছোটবেলায় স্কুলে লেখাপড়া করতেন তখন এই ধরনের মুহূর্ত অতিবাহিত করতেন। আজকে যখন আমি স্কুলে শেষ ক্লাস নিছিলাম ঠিক সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হল আর সেই সময় ছাত্র-ছাত্রীরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলার জন্য আগ্রহ প্রকাশ করল। যেহেতু প্রচুর পরিমাণে কিছুদিন যাবত গরম করছিল আর এই গরমের পরে যখন বৃষ্টি আসতে শুরু করল তখন যেন একটা স্বস্তি ফিরে আসলো পরিবেশে। আর সেই মুহূর্তে ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলতে চাইল আমি প্রথমে তাদেরকে একটু নিষেধ করলাম কিন্তু তারাও খুবই বেশি পরিমাণে আগ্রহী ছিল খেলার জন্য। পরে আমি চিন্তা করে দেখলাম এইভাবে আমরা নিজেরাও ছোটবেলায় অনেক বেশি ফুটবল খেলেছি আর এতে অনেক বেশি মজা রয়েছে।
প্রথমের দিকে আমি তাদেরকে নিষেধ করেছিলাম কারণ এই ধরনের পরিবেশে খেলা করলে তারা অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু পরবর্তী সময়ে তাদের খেলার জন্য অনুমতি দিতেই হলো কারণ তারা খুবই বেশি পরিমাণে আগ্রহী ছিল। আমি বলেছিলাম যে আমি একা অনুমতি দিলে হবে না হেড স্যারের কাছ থেকে অনুমতি নিতে হবে তাহলেই তোমরা এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে পারবে। আমার কথা শোনার সাথে সাথে তারা প্রধান শিক্ষকের কাছে চলে গেল অনুমতি নেবার জন্য। প্রধান শিক্ষক অনুমতি দিতেই তারা বল নিয়ে দৌড়ে নেমে গেল খেলার মাঠে।
তারা যখন খেলার মাঠে এইভাবে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজে খেলা করছিল ঠিক সেই সময় অন্যান্য ছাত্রছাত্রীরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলার আনন্দ উপভোগ করছিল। আমার মনে আছে ছোটবেলায় আমি এইভাবে অনেক বেশি পরিমাণে ফুটবল খেলেছি আর এতে প্রচুর পরিমাণে মজা ও রয়েছে। আপনারাও হয়তোবা অনেকেই এভাবে ফুটবল খেলেছেন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তারা জানেন যে এটার মধ্যে কত বেশি পরিমাণে মজা রয়েছে। আজকের আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলা এটা শৈশবের দারুণ একটি স্মৃতি। যেটা আমাদের সবার শৈশবে ফেলে এসেছি। বৃষ্টি হলে আজও সেই স্মৃতি মনে পড়ে।
এদের খেলা দেখে আমার নিজেরই তো খেলতে ইচ্ছা করছে। একটা সময় কারো নিষেধ শুনিনি। বৃষ্টি হলেই ফুটবল নিয়ে নেমে পড়েছি। কিন্তু এখন সেই উপায় নেই। বেশ লাগল আপনার পোস্ট টা।
https://x.com/mostafezurr001/status/1934817077598310861?t=kCE9AJX9hZvDaQiABeeRxw&s=19
https://x.com/mostafezurr001/status/1934817354829189379?t=yHmc5bCDdEM5q777dX4JPg&s=19
https://x.com/mostafezurr001/status/1934818048382521364?t=6n5nrFDTOcK7CO0rHG4-jg&s=19
https://x.com/mostafezurr001/status/1934818442542240199?t=azX7oIVsOBa9G_vpdbaA8Q&s=19
https://x.com/mostafezurr001/status/1934818849666507075?t=jdJf8AXVALNzTiJK0I_BGg&s=19
বৃষ্টির সময় ফুটবল খেলা এমনিতে অনেক মজা হয়। আপনাদের স্কুলের ছাত্র গুলো বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছে শুনে ভালো লাগলো। আর আপনার পোস্ট পড়ে আমার নিজেরও ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। কারণ স্কুল জীবনে খেলাধুলার মজাই হচ্ছে অন্যরকম। যাইহোক সুন্দর করে পোস্টটি শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।