রমজানের প্রথম শুক্রবারে ইফতার ট্যুরে অংশগ্রহণ

in আমার বাংলা ব্লগlast year

IMG20250307181148.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। রমজান মাস আসার সাথে সাথেই প্রত্যেক বছরে আমরা ইফতারি পার্টি করার জন্য বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতে যাই। যেহেতু রমজান মাসে অন্যান্য সময়ই ভ্রমণ করার মত সুযোগ পাওয়া যায় না তাই আমরা ইফতার কে কেন্দ্র করেই ভ্রমণ চালিয়ে যাই। গত বছর আমরা রমজান মাসে বেশ কয়েক জায়গায় ইফতার করার জন্য গিয়েছিলাম। সেই বছরে অনেক জন আমাদের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিল। আরো একবার নতুন বছরে রমজান মাস আসার কারণে আমরা পুরনো বছরের সেই ইফতার ট্যুর দেবার জন্য সকলেই উৎসাহিত হলাম। এই বছরের প্রথম রমজানের প্রথম শুক্রবারকে নির্ধারণ করলাম ইফতার করার জন্য কিন্তু গত বছরে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল তাদের অনেকেই আজকের দিনে অংশগ্রহণ করতে পারেনি। জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন জায়গাতে চলে গিয়েছে আর এই জন্যই তারা আমাদের সাথে অংশগ্রহণ করার মত সুযোগ পায়নি। আর প্রকৃতির নিয়ম অনুসারে নতুন সদস্য যুক্ত হয়েছে এই ইফতার ট্যুরে।

IMG_4934.HEIC

IMG20250307174340.jpg

বিকাল চারটার দিকে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম আর এরপরেই আমরা কেনাকাটার কাজটা ভালোভাবেই সেরে নিলাম। আজকের এই ইফতার ট্যুরে আমরা ১০ জন অংশগ্রহণ করেছিলাম আর এই ১০ জনাই কেনাকাটার কাজে অংশগ্রহণ করেছিলাম। সকলে একত্রিতভাবে কেনাকাটা করতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু সকলে একত্রিতভাবে কেনাকাটা করছিলাম তাই কেনাকাটা করার কাজটাও আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাচ্ছিল।

IMG_4994.PNG

IMG20250307175857.jpg

IMG20250307180115.jpg

কেনাকাটা করা শেষ হয়ে যাবার পরে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। গন্তব্যস্থানে যাবার পরে আমরা সকল ধরনের ফল কাটাকাটির কাজ শুরু করে দিলাম। যেহেতু আমরা এই ইফতারিতে বেশিরভাগ ফলের উপকরণ ব্যবহার করেছিলাম তাই ফল কাটার জন্য আমাদেরকে বেশ কিছু সময় পরিশ্রম করতে হয়েছে।

IMG_4941.HEIC

সকল জিনিস গোছানোর কাজ শেষ হয়ে যাবার পরে আমরা সকলে মিলে একত্রিতভাবে রমজান মাসের প্রথম শুক্রবারের এই ইফতার টা শেষ করে ফেললাম। আমরা চিন্তা করেছি এই রমজান মাসে প্রত্যেকটা শুক্রবার করো না কোন জায়গায় ভ্রমণ করতে যাব এবং একত্রিতভাবে সবাই ইফতারিতে অংশগ্রহণ করব। আমাদের ইফতার ট্যুর এর এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-03-07-22-38-51-03_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-03-07-22-36-51-64_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

রমজান মাসে সবাই মিলে ইফতার করলে অনেক ভালো লাগে। আপনারা দশজন মিলে মজা করে সবকিছু কিনেছেন আবার একসাথে ফলগুলো কাটাকাটি করেছেন। একসাথে কাজ করতে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের আইটেম দিয়ে একসাথে মজা করে ইফতার করেছেন জেনে ভালো লাগলো। চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক কথা বলেছেন আপু রমজান মাসে সকলের সাথে এভাবে ইফতার করতে আসলেই অনেক বেশি ভালো লাগে

 last year 

রমজান মাসে একসাথে ইফতার করা সত্যিই একটি বিশেষ অনুভূতি। আপনারা সবাই মিলে কেনাকাটা ও ফল কাটার কাজটা যেভাবে উপভোগ করেছেন, তা খুবই সুন্দর। এমন সময় কাটানোর মধ্য দিয়ে বন্ধুত্ব আরও শক্তিশালী হয়। আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আমরা প্রত্যেক বছরের রমজান মাসে এমন উদ্যোগ গ্রহণ করে থাকি

Loading...
 last year 

রমজান মাসে প্রথম শুক্রবারে আপনারা অনেকজন মিলে ইফতার ট্যুরে গিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। এর আগে আপনারা অনেকজন মিলে ইফতার ট্যুরে গিয়েছিলেন আগের বছর। সবুজ প্রকৃতির মাঝে এভাবে সবাই মিলে ইফতার করতে কিন্তু বেশ ভালো লাগে। ইফতারে দেখছি অনেক ধরনের আইটেম ছিল। খুবই ভালো লাগলো রমজানের প্রথম শুক্রবার ইফতার ট্যুরে অংশগ্রহণ করা দেখে‌। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অন্যান্য বছরে তুলনায় এই বছর বাইরে ইফতারি ট্যুরে যাওয়াটা আমাদের অনেক কমে গেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39