রঙ্গন ফুলের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,২৫ জুন ২০২৫
আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজকে আমি আবারও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা সকলেই হয়তোবা জানেন আগামীকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আমিও এই বছর এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করছি। যেহেতু আগামীকাল থেকে আমারও এইচএসসি পরীক্ষা তে অংশগ্রহণ করতে হবে তাই আপনাদের মাঝে নিয়মিত পোস্ট শেয়ার করতে পারব কিনা সেটা ঠিক বলতে পারছি না। তারপরও আমি চেষ্টা করব যতটা পারা যায় আপনাদের সাথে সময় অতিবাহিত করতে কারণ আপনাদের মাঝে সময় অতিবাহিত করতে আমার কাছে খুবই ভালো লাগে। সবথেকে ভালো লাগে লেখালেখি করতে। কারণ এই প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে আমি লেখালেখির ক্ষেত্রে অনেক পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি এখন যেকোনো বিষয়ে খুবই ভালোভাবে বাংলাতে লিখতে পারি শুধুমাত্র আপনাদের মাঝে নিয়মিত পোস্ট শেয়ার করার কারণে।
ফটোগ্রাফি ধারণ করাটা আমার কাছে অনেকটাই শখের বিষয় তাই আমি মাঝে মাঝেই ফটোগ্রাফি ধারণ করি এবং সেগুলোকে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যদিও আমি খুব একটা ভালো ফটোগ্রাফি ধারণ করতে পারি না তারপরও চেষ্টা করি যতটা ভালোভাবে পারা যায় ফটোগ্রাফির ধারণ করতে যেন সেগুলো আপনাদের কাছে পছন্দনীয় হয়। আমাদের গ্রামে খুবই সুন্দর একটা পার্ক রয়েছে সেই পার্কের মধ্যে অনেক ধরনের ফুলের সমরহ আমরা উপভোগ করার সুযোগ পাই। আমি আবু রায়হান এবং আপনাদের ভাইয়ের সাথে মাঝে মাঝেই সেই পার্কে ঘুরতে যাই কারণ এই ধরনের পরিবেশে ধরাধরি করলে মনটা ভরে যায়। আর যখনই সেখানে ঘুরতে যাওয়া হয় সেখান থেকে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করে রাখা হয় যেন পর্যায়ক্রমে সেগুলোকে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর টকটকে লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হলাম।
আমার কাছে রঙ্গল ফুল অনেক বেশি ভালো লাগে বিশেষ করে লাল রঙের রঙ্গন ফুল। রংপুর যখন ফুটতে থাকে বিশেষ করে কলি গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আপনারা যদি গাছের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন গাছে কত বেশি পরিমাণে রঙ্গন ফুল ফুটেছে। এমন বড় আকৃতির রঙ্গন ফুল গাছ খুব একটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় না।
আমার শেয়ার করার অঙ্গন ফুলের এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব।
| ডিভাইস | walton orbit y21 |
|---|---|
| লোকেশন | https://w3w.co/stepladder.midweek.abacus |
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙ্গন ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার মাধ্যমে আজকে বেশ কয়েকটি রঙ্গন ফুলের ফটোগ্রাফী দেখার সুযোগ হলো আপু।
যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই।
বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ফুলগুলোর ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। দারুন ভাবে উপস্থাপন করেছেন।
আপু প্রথমে দোয়া করি যেন আপনার এইচএসসি পরীক্ষায় যেন ভালো হয়। যাইহোক আজকে আপনি চমৎকার কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। রঙ্গন ফুল দেখতে এমনিতে চমৎকার লাগে। আর আপনি ধৈর্য ধরে চমৎকার রঙ্গন ফুলের ফটোগ্রাফি করে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আজকের এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি একের পর এক ফটোগ্রাফি গুলো যখন শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি যখন দেখলাম তখন অনেক বেশি ভালো লাগলো৷