শীতকালীন সময়ে দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফুল হলো ডালিয়া ফুল।। পার্ট-3

in #bloglast year
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা ডালিয়া ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ডালিয়া ফুলের গাছগুলো সাধারণত নিয়ম অনুযায়ী যত্ন নিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং ফুল দিয়ে থাকে।ডালিয়া ফুল মাঝামাঝি পরিবেশে ভালো বৃদ্ধি পায়।খুব বেশি ঠান্ডা অথবা খুব বেশি গরমে গাছ গুলো নষ্ট হয়ে যায়।ডালিয়া গাছ গুলোতে নিয়মিত পানি দিতে হয়।তবে গাছের গোড়ায় যাতে পানি জমে থাকতে না পারে।এই দিকেও খেয়াল রাখতে হবে।

IMG20250121085530.jpg

ডালিয়া গাছের গোড়ায় জৈব সার এবং পটাশিয়াম সার দিলে গাছের ফলন ভালো হয়ে থাকে।ডালিয়া ফুল দিয়ে নানা রকম আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয়ে থাকে।প্রাচীন যুগের মানুষেরা নানা রকম ফুল দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে খেতো।নানা ধরনের রোগের ঔষধ হিসেবে একটি কাজ করে থাকে।

IMG20250121085544.jpg

IMG20250121085524.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

ডালিয়া ফুলগুলো হয়তো সুগন্ধ ছড়ায় না তবে সৌন্দর্য অপরিশিম।ডালিয়া ফুলগুলোর সৌন্দর্যই মানুষকে আকর্ষণ করে থাকে।সকল ফুল প্রেমীদের কাছেই এটি একটি পছন্দনীয় ফুল।ডালিয়া ফুলটির একটি বিশেষত্ব রয়েছে।আর সেটি হলো এই ফুলটি ফোটার পর বাগানে অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।এতে করে অনেক দিন পর্যন্ত বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়।

"ধন্যবাদ জানিয়ে সকলের থেকে বিদায় নিচ্ছি।সবাই খুব ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61841.26
ETH 1735.40
USDT 1.00
SBD 0.39