যতক্ষন মৃত্যু না হয় ততক্ষণ চেষ্টা চালিয়ে যান!

in #bdcommunitylast year (edited)

WhatsApp Image 2025-06-11 at 22.39.33.jpeg
বৃষ্টির দিন শুরু হল। দুই ব্যাঙ বন্ধু মনের আনন্দে লাফাতে লাফাতে ঘুরতে বের হলো। তারা লাফাতে লাফাতে হঠাৎ একটা দুধের পাত্রের ভিতর পড়ে গেল। দুইজনেই প্রাণপণ চেষ্টা করল সেখান থেকে বের হওয়ার জন্য। শত চেষ্টার পরেও তারা দুজন সেখান থেকে উঠতে পারল না
এক বন্ধু আশা ছেড়ে দিয়ে অপর বন্ধুকে বলল। বন্ধু আমরা বৃথাই চেষ্টা করছি। এখানে শক্ত কোন কিছু নেই যে তার উপর ভর দিয়ে লাভ দেব। তাছাড়া পাত্রের গভীরতা ও অনেক বেশি। কতক্ষণই বা আমরা সাঁতার কেটে ভেসে থাকতে পারবো। আমাদের মৃত্যু অনিবার্য।" বিদায় বন্ধু "এটা বলেই সে সাঁতার কাটা বন্ধ করে দিল। এবং কিছুক্ষণ পর সে ডুবে মারা গেল।
অফার ব্যাঙটা সিদ্ধান্ত নিল যে, সে সাঁতার কাটা থামাবে না, তার শরীরে যতক্ষণ শক্তি থাকবে সে ততক্ষণ সাঁতার কাটা চালিয়ে যাবে।চিন্তা মোতাবেক সে সাঁতার কাটা চালিয়ে যেতেই থাকলো
তার এই সাঁতার কাটার ফলে দুধের ভিতরে ঘোল পড়তে লাগলো। কিছুক্ষণ পর ব্যাঙটি দেখল যে দুধে মাখন পড়া শুরু হয়েছে। সে আরো জোরে সাঁতার কাটতে লাগলো।একটা সময় দুধের উপর শক্ত সাদা মাখোম জমে গেলো।তার ওপর ভর করে ব্যাঙটি লাফ মেরে বাইরে চলে আসলো। এভাবেই ব্যাঙটির জীবন রক্ষা পেল।
শিক্ষা : যতক্ষণ না আপনি লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনি চেষ্টা চালিয়ে যান।" জয় আপনার সুনিশ্চিত "

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47