উমার (রাঃ) উপদেশ গ্রহণের ঘঠনা

in #bdcommunity7 years ago (edited)

IMG-20190929-WA0010.jpg

একদিন উমর (রাঃ) একজন লোকের বাড়ির সামন দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় লোকটির জানালা র ফাঁক দিয়ে উমর (রাঃ) দেখতে পেলেন লোক মদ পান করছেন। ঐটা দেখে উমর (রাঃ) ছুটে তার বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং লোকটিকে বললেন তুমি যেই কাজটা করতেছো এইটা তো হারাম কাজ। মদ পান করা হারাম। তখন লোকটি উমর (রাঃ) বললেন আপনিও তো আসার পথে তিনটি হামার করেই এসেছেন। তখন উমর (রাঃ) জানতে চাইলে, লোকটি বললেন প্রথমত আপনি অন্যের বাড়ির জানালার ফাঁক দিয়ে চুপিচুপি দেখেছেন। দ্বিতীয়ত আপনি কারোও অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে পরেছেন। এবং তৃতীয়ত আপনি কি জানেন আমি কি খাইতেছিলাম। আপনি বিচার বিবেচনা না করেই আমাকে দোষারোপ করেছেন। এই কথা শোনার পর উমর (রাঃ) বললেন হ্যা তুমি ঠিক বলেছো। এইটা আমার করা উচিত ছিলো। এই বলে উমর (রাঃ) চলে গেলেন।

একদিন উমর (রাঃ) মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। আর ঐ পথ দিয়ে ঐ লোকটি হেটে যাচ্ছিলেন। তারপর লোকটি মসজিদে ঢুকে এক জায়গায় বসে উমর (রাঃ) এর খুতবা শুনতে শুরু করলেন। খুতবা শেষে উমর (রাঃ) লোকটির পাশে গিয়ে বসে লোকটিকে বললেন, সেইদিন এর ঘঠনার জন্য আমি লজ্জিত। সেই দিন এর পর আমি আর কারো বাড়িতে উকি দেই নাই। তখন লোকটি বললো আমিও ঐ দিনের পর থেকে আর কখনও মদ্য পান করি নি।

মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। আসলে কে যে কোন অছিলায় ভালো হবেন। এটা কেউ জানেন না। আমি ঘঠনা একদিন পড়েছিলাম। তাই শেয়ার করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42