আর্ট পোস্টঃ- একটি ঝুড়ির ভিতর খরগোশ এর আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

শুভ সন্ধ্যা সবাইকে,

আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের অশেষ দোয়াই। বন্ধুরা সকল ব্যস্ততা কাটিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করে নেওয়ার জন্য। চেষ্টা করি সব সময় আপনাদের সাথে ধারাবাহিকতা বজায় রেখে পোস্টগুলো শেয়ার করে নিতে। বর্তমান সময়ে গরমের পরিমাণ এত বেশি কোন কাজ করতে ইচ্ছে করে না। তাছাড়া ও ছোট খাটো কিছু কাজ থাকে ধীরে ধীরে সেগুলো করতে করতে একদম দিয়ে শেষ হয়ে যায়। আর যখন পড়ন্ত বিকেল হয় সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ি আর কোন কাজ করতে ইচ্ছে করে না। ‌বাঙালি বলে কথা আমরা শেষ বিকালে যে অনেক বেশি তাড়াহুড়া করে ফেলি।

r16.jpg

অলসতা যেহেতু পিছনে তাড়া করে আর কিছু করার নেই সমস্ত ব্যস্ততার পার করে আপনাদের সাথে পোস্ট শেয়ার করে নিতে হাজির হয়ে গেছি। আজকে অবশ্যই শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে পোস্ট শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। কোন কিছু আর্ট করতে বসলে একদম দ্বিধায় পড়ে যায় কারণ কি আর্ট করবো সেই চিন্তা মাথায় আসে শুধু। ‌হয়তো চিন্তা করতে করতে কোন কিছু করে ফেলি। এই আর্ট আমি দুই দিন আগে করেছিলাম শেয়ার করবো বলে শেয়ার করা হচ্ছে না। যেহেতু আর্ট পোস্ট শেয়ার করতে গেলে প্রথমে আর্ট তৈরি করে রেডি করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ফটোগ্রাফি গুলো এলোমেলো থাকে সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয়। ‌সেই সময়ের অভাবে শেয়ার করা হয় না।

r17.jpg

ভাবলাম আজকে আর্ট পোস্ট শেয়ার করি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন একটি ঝুড়ির ভিতর একটি খরগোশ বসে আছে গাজর সহ। ‌এমন সুন্দর একটি দৃশ্য আমি আর্টের মাধ্যমে উপস্থাপন করে নিলাম বন্ধুরা। ‌ আশা করি আমার করা এমন সুন্দর দৃশ্য আপনাদের দেখে ভালো লাগবে। ‌তাহলে বন্ধুরা আর দেরি না করে সেই প্রসেসগুলো আপনাদের সাথে উপস্থাপন করে নিচ্ছি...

r15.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • কালার পেন্সিল।

r.jpg

আর্টের এর ধাপ সমূ বিস্তারিতঃ-


প্রথম ধাপঃ

আমি প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে পেন্সিল দিয়ে একটি ঝুড়ি এঁকে নিচ্ছি। এখন অল্প কিছু অংশ এঁকে নিয়েছি।

r1.jpg

r2.jpg


দ্বিতীয় ধাপঃ

বন্ধুরা এই ধাপে দেখতে পাচ্ছেন পুরো ঝুড়িটা এঁকে নিলাম। সেই সাথে খরগোশ এর কিছু অংশ এঁকে নিছি।

r3.jpg

r4.jpg


তৃতীয় ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি খরগোশ এর আরো কিছু অংশ এঁকে নিয়েছি। যা আমি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিচ্ছি।

r5.jpg

r6.jpg


চতুর্থ ধাপঃ

যখন পুরো আর্ট করা শেষ হয়ে যায় তখন পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম। তাছাড়া কালো জেল পেন দিয়ে কালার করে নিয়েছি।

r8.jpg

r9.jpg

r10.jpg


পঞ্চম ধাপঃ

কালার পেন্সিল দিয়ে কালার করে নিচ্ছি।

r11.jpg

r12.jpg


ষষ্ট ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার দিয়ে পুরো আর্ট কালার করে নিলাম। দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে।

r13.jpg

r14.jpg


সপ্তম ধাপঃ

যখন পুরো আর্ট করা শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম।

r13.jpg

r14.jpg

r17.jpg


আর্টের উপস্থাপনা

বন্ধুরা এভাবে ধাপে ধাপে পুরো আর্ট কমপ্লিট করে নিয়েছি। যখন আর্ট করা শেষ হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে। যদি ধাপ গুলো কোন ধরনের ঝামেলা ছাড়া কমপ্লিট করে ফেলা যায় তাহলে বেশ আনন্দ পাওয়া যায়। কারণ ক্রিয়েটিভ বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। যদিও ভালো পারি না কিন্তু চেষ্টা তো করতেই হবে। তাই যেমনই হবে হোক আপনাদের সাথে ক্রিয়েটিভ বিষয়গুলো শেয়ার করে নিতে চেষ্টা করি সব সময়। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ঝুড়িসহ খরগোশ আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক অনুপ্রাণিত হবো। আমার ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r15.jpg

r16.jpg

r17.jpg


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI- Redmi Note
মডেলRedmi Note- 14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি ঝুড়ির ভিতর খরগোশ এর আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 last year 

ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।

 last year 

তাই যেন হয় আপু প্রতিনিয়ত আর্ট করতে করতে যেন অভিজ্ঞতা বেড়ে যায়। দোয়া করবেন আমার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000024479.jpg

1000024481.jpg

1000024482.jpg

 last year 

আপু অনেকদিন হলো আপনার আর্ট দেখা হয় না আজকে দেখে ভীষণ ভালো লাগলো। ঝুড়ির ভেতরে খরগোশের বসে থাকা দৃশ্য দারুণভাবে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

যদিও তেমন অভিজ্ঞতা নেই কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে এই আর্ট গুলো করে শেয়ার করার।

 last year 

ওমা! কী ভীষণ কিউট দেখতে ঝুড়িটি আর খরগোশটাও। মনে হচ্ছে সামনে পেলেই চটকে দিই। আসলে আমার খুব খরগোশের সখ। এমন মিষ্টি করে ওরা খাওয়াদাওয়া করে৷ কি বলি৷ আপ এঁকেওছেন দারুণ।

 last year 

এমন সুন্দর ভাবে উৎসাহ দিলেন দিদি অনেক ভালো লাগলো।

 last year 

একটি ঝুড়ির ভিতর খরগোশ এর আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনার খরগোশ এর আর্ট বেশ নিখুঁত হয়েছে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 last year 

আজকে আপনি পেন্সিল এবং কালার পেন্সিল দিয়ে চমৎকার ঝুড়ির মধ্যে খরগোশের আর্ট করেছেন। তবে আপনার আর্ট সত্যি চমৎকার হয়েছে। মনে হচ্ছে খরগোশটি ঝুড়ির মধ্যে লুকিয়ে সবাইকে দেখতেছে। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে ঝুড়ির মধ্যে খরগোশের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42