দুরন্ত শৈশব
টেলিভিশনে কার্টুন দেখা নিষিদ্ধ ঘোষণা করতো। তখন আফসোস করতাম। আহা, কেন যে দুষ্টামি করি!
..
আমার নাক, কান ফুটো করে দেয়ার দিন। এক কান সূচ দিয়ে ফুটো করে দিছে, এতো ভয় ব্যথা পাইছি। ভো দৌড় দিছি।
আবার আমাকে ধরে আনছে। আর এক কান ও নাক ফুটো করা দরকার। তবে আমাকে রাজি করাতে পারছে না। তখন কোন আন্টি যেন বলল, নাক না ফুটো করলে বিয়ে হয়না।
সেসময় বর বউ খেলতাম। লাল একটা শাড়ি ও ছিলো।
..
ছোটবেলায় পুকুরে যেতাম। সাঁতার কাটাতে পারতাম না। একদিন তো মাঝ পুকুরে যেতে নিয়ে, ডুবেই গেছিলাম। ভাগ্য ভালো পুকুরে আন্টিমনি ছিলো।
নয়তো পটল তুলতাম।
..
শৈশবে খুব ইচ্ছে হতো, ছেলে হওয়ার।
বাবাকে বলে কয়ে ছেলেদের পোশাক কিনে নিতাম।
ছেলেরা কি সুন্দর সাইকেল চালাতো। আমার ও ইচ্ছে হতো। ইস্ যদি একটা সাইকেল থাকতো !
বাবাকে অনেক বলে সাইকেল ও নিছিলাম। যেদিন একটু চালানো শিখে, একা চালাতে গেছি। সাইকেল সহ আমি পড়ে আহত হইছি। তখন থেকে সাইকেলের শখ আর নাই।
..
..
স্কুলের হোমওয়ার্ক কোন সপ্তাহে নিয়মিত করতাম না। হোমওয়ার্কের ভয়ে স্কুল ও যেতাম না। জ্বরের বাহানা করতাম। ম্যাডাম বলতেন এতোজন থাকতে শুধু আমার ই জ্বর আসে। কেন জানি ম্যাডাম আমাকে অত্যাধিক স্নেহ করতেন.!
..
ছোটবেলায় কতো খেলা খেলতাম। আপুর সাথে লুডু খেলতাম। প্রতিবারই হেরে যেতাম, আর কান্না জুড়ে দিতাম।
লুকোচুরি, বউছি, নাম দেশ ফুল ফল, পুতুল, কানামাছি ভো ভো আরও কতকি!
আম্মু বলতো, রাতে লুকোচুরি খেললে জ্বিন ধরে নিয়ে যাবে। তাই বিশ্বাস করতাম!
..
শৈশবে ক্লাসের সবাই বন্ধু ছিলো। আমি প্রায় তাদের বাড়ি যেতাম। আর আম্মু আমাকে হন্তদন্ত হয়ে খুৃঁজতো।
..
ঈদে, বৈশাখী মেলা, পুজার মেলা তে বাবা নিয়ে যেতো। মনোরম সেই দিনগুলো।
..
ছোটবেলায় প্রচুর কার্টুন দেখতাম। মিনা কার্টুন, সিসিমপুর, টম এ্যান্ড জেরী, পোকিমন, রিচি রিচ, এ্যান্জিলিনা ব্যালেরিনা, ড্রাগন টেলস্, ভালুকি কাহানি, জুমানজি, জাংগাল বুক, পাপাই, বেবি লুনি টিউনস্।
..
দৌড়াদৌড়ি, খেলাধূলা করে হাত, পা কেটে যেতো। তবুও কতো আনন্দ ছিলো।
বাড়ির জাম গাছে দড়ি দিয়ে দোলনা বানিয়ে দোল খেতাম।
..
এখন শুধু এই গানের কথা ভাবায়।
কেরে তুই কেরে তুই, সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর্যে,
কেরে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি, কোন এক ভুল স্রোতে।
Congratulations @paru! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
To support your work, I also upvoted your post!
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPThank you. I hope you upvote me.
Anak yang ceria
দুরন্ত শৈশব