রোহিঙ্গাদের চাপে পাহাড়ে ‘পাহাড়ি' বিলীন হওয়ার আশংকা
মানবিকতার প্রশ্নে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দেয়া হলেও তাঁদের মিয়ানমারে ফেরা নিয়ে সংশয়ে আছেন তিন পার্বত্য জেলার আদিবাসীরা৷ ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার আশংকাও করছেন তাঁরা৷
Bangladesch Sajek Valley (DW/M. Mamun)
বাংলাদেশে অবস্থানরত প্রায় দশ লাখ রোহিঙ্গারঅধিকাংশই থাকছেন পার্বত্য চট্টগ্রাম বা তার কাছাকাছি এলাকায়৷ এর ফলে এরইমধ্যে পাহাড়িদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও জানিয়েছেন পাহাড়িরা৷
বাংলাদেশের মাটিতে পাহাড়ি জনপদের সংকট নতুন নয়৷ গত কয়েক দশকে নিরবচ্ছিন্ন শান্তির মুখ তাঁরা কখনোই দেখেননি৷ ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি৷এরই মাঝে মিয়ানমার থেকে লাখে লাখে রোহিঙ্গাদের আগমনে জেগেছে নতুন শঙ্কা৷
অডিও শুনুন 01:26
‘আমাদের সংখ্যা ৫ লাখের নীচে আর দেশের সীমানায় ঢুকে পড়েছে দশ লাখ রোহিঙ্গা’
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব নিয়ে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা কুড়িয়েছে৷ কিন্তু পার্বত্য এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর বিষয়টি সরকার খুব গুরুত্ব দিচ্ছে কিনা এ নিয়ে সংশয়ের কথা শোনা যাচ্ছে পার্বত্য অঞ্চলে৷
এ কারণে যে পাহাড়িদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে তা বোঝা গেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আদি বাসিন্দা উবাসিং মারমার কথায়৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘পার্বত্য তিন জেলা মিলে আমাদের সংখ্যা ৫ লাখের নীচে৷ সেখানে দেশের সীমানাতে ঢুকে পড়েছে দশ লাখ রোহিঙ্গা৷ আমাদের তো অস্তিত্বই থাকবে না৷ রোহিঙ্গাদের কারণে তো এলাকায় এখন দু'দিন পর পর নানা সহিংসতা হবে৷''
কক্সবাজার সদরের ঠিকাদার ব্যবসায়ী ক্যানুওয়েন চাক-ও সেই আশঙ্কা অস্বীকার করতে পারছেন না৷ খানিকটা সাবধানী অবস্থান থেকেই ডয়চে ভেলেকে তিনি বললেন, ‘‘এখনও কোনো ঝামেলা হয়নি ঠিক৷ কিন্তু অদূর ভবিষ্যতের কথা কে জানে৷''
source: clickhere
This post has received a 4.35 % upvote from @booster thanks to: @mrsadman.
This post has received gratitude of 1.10 % from @appreciator thanks to: @mrsadman.
You got a 1.82% upvote from @postpromoter courtesy of @mrsadman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
yes they are going to burden for us .we are not against them but Myanmar whoa re acting like dictator.