নদ-নদীর পার্থক্য
I've wrote this post about the differences between''Nod''(নদ) & ''Nodi''(নদী).The English meaning of these words are ''River'' in English.Though they have same meaning they have some differences.I will try to abolish doubt about these words with these post.
যদি কাউকে নদ -নদীর পার্থক্য কি জিজ্ঞাসা করলে কি উত্তর দিবেন?অন্য সবার মত হাস্যকর উত্তর দিবেন?বেশিরভাগ মানুষ বলেন,
নদ আর নদীর মধ্যে পার্থক্য হল- নদীর শাখা আছে, নদের শাখা থাকে না।
এই যুক্তি একদিকে অযৌক্তিক আবার অবৈজ্ঞানিক।কারণ ব্রহ্মপুত্র নদের কী শাখা নেই?শীতলক্ষ্যা, যমুনা এইগুলো কোন নদীর শাখানদী?১৭৮৭ সালে ভয়াবহ বন্যায় যমুনা নদীর উৎপত্তি হয় ব্রহ্মপুত্র নদ থেকে।এই নদের আরো শাখা দেখুন উইকিপিডিয়ায় তাহলে তো ব্রহ্মপুত্রও নদী হয়।
আসলে নদ ও নদীর সাথে শাখা থাকা না থাকার কোন সম্পর্ক নেই।এর কারণ ব্যাকরণ।
সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী যেসকল নামের শেষে হ্রস্বস্বর হয় সেসকল নাম পুরুষবাচক এবং দীর্ঘস্বর থাকলে স্ত্রীবাচক হয়। যেমন: রজক পুরুষবাচক কিন্তু রজকিনী স্ত্রীবাচক।
এই নিয়মের ধারায় কোন নদীর নাম যদি পৌরাণিক বা সংস্কৃত হয় এবং হ্রস্বস্বর কারান্ত হয় তবে নদ হবে।যেমন:ব্রহ্মপুত্র,কপোতাক্ষ,নীল ইত্যাদি।
Brahmaputra River in India
আর যদি দীর্ঘস্বর কারান্ত হয়,তবে নদী হবে।যেমন:মেঘনা, যমুনা, কর্ণফুলী, কুশিয়ারা ইত্যাদি

Jamuna Bridge:The 11th longest bridge in the world made over Jamuna River.
উইকি পিডিয়া বলে,
প্রধান নদী সাধারণত পাহাড় হতে সৃষ্ট ঝরণা, হিমবাহ থেকে সৃষ্টি হয়, যেমন পদ্মা গঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন হয়েছে। শাখানদী অন্য কোন নদী হতে উৎপন্ন হয়। যেমন বুড়িগঙ্গা ধলেশ্বরীর শাখা নদী। উপনদী সাধারণত অন্য নদীতে গিয়ে মেশে এবং প্রবাহ দান করে, যেমন আত্রাই নদী। কোন প্রধান নদী অন্য নদীর উপনদীও হতে পারে। আবার পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ভিত্তিতে এই জলস্রোতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যে সকল জলস্রোতের নাম স্ত্রীবাচক তাদের নদী বলা হয়। এদের নাম দীর্ঘস্বর কারান্ত হয়। যেমনঃ মেঘনা, যমুনা, কর্ণফুলী, কুশিয়ারা ইত্যাদি। যে সকল জলস্রোতের নাম পুরুষবাচক তাদের বলা হয় নদ। এদের নাম হ্রস্বস্বর কারান্ত হয়। যেমনঃ কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, নীল নদ ইত্যাদি নদ। তবে এই নিয়ম সেসকল নদীর ক্ষেত্রে প্রযোজ্য,যাদের নাম পৌরাণিক।
তো,এখন কি বুঝাতে পেরেছি?আপনার মতামত জানাতে ভুলবেন না।

@cryptohustlin has voted on behalf of @minnowpond.
If you would like to recieve upvotes from minnowponds team on all your posts, simply FOLLOW @minnowpond.
Upvote this comment to support the bot and increase your future rewards!