'বৃষ্টিতে ছাতা হাতে একটি বাচ্চা মেয়ে' - চিত্রাংকন

in #art3 years ago (edited)

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি।

আজ অনেকদিন পর একটি চিত্রাঙ্কন করলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে।

উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
কালো মার্কার,
নীল মার্কার,
লাল জেল পেন,
হাইলাইটার পেন

যেহেতু অনেক দিন পর আঁকা শুরু করলাম, তাই আমি প্রথমে কাঠপেন্সিল দিয়েই রাফ এঁকে নিচ্ছি। প্রথমধাপে ছাতার অংশটুকু এঁকে নিবো...

এরপর একটি বাচ্চা মেয়ের জামা, পা এবং এক হাত দিয়ে যে ছাতা ধরে আছে সেটা একে ফেলবো।

আমার ছবির বেজ টুকু এঁকে নিয়েছি। এবারে একটি কালো মার্কারপেন দিয়ে বর্ডারলাইন করে নিবো।

এবার একটি লাল জেলপেন দিয়ে মেয়েটির জামায় ফুলের ডিজাইন করে নিয়েছি। উপরের অংশটি আমি পুরোটা লাল রঙ দিয়ে ভরাট করে নিবো। তারপর প্রথমে নীল জেলপেন দিয়ে বৃষ্টির ফোটাও একে নিবো। আবার মেয়েটির পায়ের কাছে একটু জল জমে গেছে, সেটা বুঝাতে কিছুটা অংশ আলাদা করে হাইলাইট করেছি।

নীল জেলপেন দিয়ে বৃষ্টির ফোঁটা আঁকার পরেও নীল মার্কার পেন দিয়ে আরেকটু মোটা করে হাইলাইট করেছি। ছাতার অংশটুকু আমি একটি হাইলাইটার পেন দিয়ে ভরাট করে দিয়েছি।

ছাতার অংশটুকু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিলো। তাই কালো বলপেন দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি।
এবং সর্বশেষ আজকের তারিখ সহ মূল চিত্রাঙ্কন তৈরি।

আসলে আজ অনেকদিন পর চিত্রাঙ্কন করলাম। তাই মাঝে মাঝে পেন্সিল রাবারের ব্যবহার করতে হয়েছে। আবার সময়ও বেশি লেগেছে। অফিসে লাঞ্চ টাইমের হাতের কাছে যে যে উপকরণ হাতের কাছে ছিলো, তা দিয়েই করেছি। আপনাদের মতামত শেয়ার করবেন।

Posted using SteemPro Mobile

Sort:  

অনেক সুন্দর হয়েছে।অনেক দিন পর হলেও বেশ ভালোই এঁকেছো।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছো।সবমিলিয়ে অসাধারণ হয়েছে আজকের চিত্রাঙ্কন টি।সুন্দর চিত্রাঙ্কন টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।শুভকামনা রইলো।♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60302.51
ETH 1580.28
USDT 1.00
SBD 0.42