জল রং দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240913_160452348.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন আর্ট শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে । আর জলরঙের আর্ট গুলো যদিও আয়োজন করে বসা লাগে কিন্তু করতে কিন্তু সব সময় ভালো লাগে । আর যখন এই আর্ট গুলো পারতাম না তখন মনে হতো জল রং দিয়ে মানুষ কত সুন্দর আর্ট করে ।এখন আমি মানুষের মতো অতটা ভালো না পারলেও কিছুটা হলেও পারি । আগে তো রং তুলি ধরার সাহসই করতাম না । এখানে আসার পর থেকে রং তুলি দিয়ে রং করা শিখেছি আরো বিভিন্ন ধরনের জিনিস শিখেছি যা আমরা আগে জানতামই না । ইদানিং নতুন নতুন আরো অনেক জিনিস শিখছি । এখানে মানুষের শেখার কোন শেষ নেই আমরা প্রতিদিন নিত্য নতুন জিনিস শিখতে পেরে সত্যিই খুব ভালো লাগে । আজকে আমি জল রঙ দিয়ে একটি মেয়ের ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে চাঁদ দেখার সুন্দর একটি মনোরম দৃশ্য অংকন করেছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মোটা কাগজ
রং
তুলি
পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240913_160411.jpg20240913_160400.jpg
20240913_160349.jpg20240913_160338.jpg

প্রথমে একটি মোটা কাগজ নিয়ে মাঝখানে পিংক ও রেড কালার দিয়ে রং করে দিয়েছি । তারপর নিচে উপরে ব্লু কালার এর রং দিয়ে রং করে দিয়েছি । এরপর ব্লুর ভিতর সাদা সাদা রং দিয়ে সব রঙের সাথে মিশিয়ে নিয়েছি ।

20240913_160326.jpg20240913_160315.jpg
20240913_160302.jpg20240913_160248.jpg

এরপর উপরের দিকে গোল করে বড় একটা চাঁদ এঁকে নিয়েছি । তারপর নিচের দিকে পেন্সিল দিয়ে একটু গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি । তারপর সেই দাগের উপরে লাল রঙ দিয়ে রং করে দিয়েছি । এরপর নিচের একটা অংশ লাল রঙ দিয়ে রং করে দিয়েছি । আর উপরের দাগের মাঝখানে ছোট ছোট করে একটি করে দাগ দিয়ে দিয়েছি ।

20240913_160235.jpg20240913_160222.jpg
20240913_160210.jpg20240913_160138.jpg

এরপর নিচের দিকে একটু সাদা সাদা রং দিয়ে দিয়েছি। দেখুন একটা ব্রিজের মতোই হয়েছে দেখতে । তারপর ব্রিজের উপরে পেন্সিল দিয়ে একটা মেয়ে এঁকে নিয়েছি । তারপর লাল রং দিয়ে সেই পেন্সিলের দাগের উপর দিয়ে আস্তে আস্তে একটি মানুষের শেপ দিতে শুরু করেছি । এরপর লাল কালার দিয়ে শাড়ি ও বডি আঁকা হয়ে গেলে কালো রং দিয়ে মাথার চুল ও মাথা এঁকে নিয়েছি । তারপর ওপরের দিকে লাল কালারের একটি ছাতা এঁকে নিয়েছি । এরপর উপরের দিকে এক সাইডে ডাল ও কিছু ফুল এঁকে নিয়েছি । তারপর মাঝখানে লাল রঙের ভেতর দিয়ে একটু সাদা সাদা দিয়ে দাগ দিয়ে দিয়েছিন। ব্যাস এভাবেই হয়ে গিয়েছে আমার একটি মেয়ের চাঁদ দেখার দৃশ্য ।

20240913_160114.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

অসাধারণ একটা আর্ট আজ আমি আপনার পোস্টে দেখতে পেলাম। তাহলে এত সুন্দর একটা আর্ট পোস্ট আমি এর আগে কোথাও দেখি না। আপনি খুব সুন্দরভাবে এই আর্ট তৈরির বর্ণনাটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট টি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি তো খুবই চমৎকার পেইন্টিং করতে পারেন। জল রং দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের খুব সুন্দর পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। মেয়েটিকে দেখতে অনেক কিউট দেখাচ্ছে। তাছাড়া চাঁদ দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে এতই ভালো লেগেছে যে আপনি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু জল রঙের আর্ট গুলো অনেক আয়োজন করে বসতে হয়। ওই জন্যই সবসময় বসা হয় না। আপনার আজকের জল রঙের আর্টটি চমৎকার হয়েছে। মেয়ের শাড়ির আচল উড়াটা বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আয়োজন করে বসার জন্য এ ধরনের আর্টগুলো করা হয়ে ওঠে না। তারপরও অনেকদিন আগে এটা করেছিলাম দেখে শেয়ার করতে পারলাম ।

 2 years ago 

হুমায়ুন আহমেদের বই পড়ে কতবার যে কল্পনায় এমন নাইকার আবির্ভাব হয়েছে বলা দুষ্কর। আজকে আপনি সেই নাইকাকে দৃশ্যমান করে দেখালেন।।কল্পনার জিনিস চোখের সামনে দেখলে যেমন অনুভব হয়, তেমনই লাগছে। খুবই খুবই খুবই চমৎকার হয়েছে আপু।

 2 years ago 

যাক শেষ পর্যন্ত আপনার কল্পনার নায়িকাকে আঁকতে পেরেছি এটাই বড় কথা ।

 2 years ago 

হাহাহা৷ হ্যাঁ। এজন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

সূর্য উঠেছে ব্রিজের ওপর একটা মেয়ে শাড়ি পড়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য কার না ভালো লাগে বলেন ।আসলে আপনি অনেক সুন্দর করে দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার দৃশ্যটি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।

 2 years ago 

আরে বাহ্, অনেক সুন্দর দেখতে একটা আর্ট করেছেন তো আপনি। আপনার করা এই আর্ট আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। জল রং ব্যবহার করে এই ধরনের আর্ট করলে দেখতে অনেক সুন্দর লাগে। কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখলে সবাই মুগ্ধ হবে। সত্যি খুব চমৎকার ছিল আপনার করা এই আর্ট টি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার আর্ট দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজ আপনি একটা ভিন্ন রকমের পেইন্টিং করেছেন। তাও আবার দাঁড়িয়ে থাকা একটি মেয়ের পেইন্টিং, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর পেইন্টিংগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। পেইন্টিং গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে পুরোটা এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন এধরনের পেইন্টিংগুলো একটু সময় নিয়ে করলে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়।

 2 years ago 

যত বেশি আর্ট করা যাবে তত বেশি অভিজ্ঞতা অর্জন করা যাবে। আপনি আজকে জলরং দিয়ে একটি মেয়ের চমৎকার দাঁড়িয়ে থাকার দৃশ্য অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আর্ট যত বেশি করা যায় ততই এর অভিজ্ঞতা বাড়ে আগেতো কিছুই করতে পারতাম না এখন করতে করতে মোটামুটি অনেকটা শিখে গিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42