কালো কলমের নতুন একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240817_205659.jpg


আজকে আমি আবার কালো কলমের খুব সুন্দর একটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকে অনেক সুন্দর একটি আর্ট করেছি সেটি দেখে খুবই ভালো লাগছে । আর আজকের আর্টটি করতে অনেক ভালো লেগেছে যদিও সময়টা অনেক বেশি লেগেছে তারপরও এ ধরনের আর্ট গুলো করতে আমি অনেক পছন্দ করে যার কারণে যখনই সুযোগ পাই তখনই ইদানিং এ ধরনের আর্ট গুলো করতে বসে যাই । বিশেষ করে জলরঙের আর্ট গুলো করতে এর থেকে বেশি সময় লাগে কারণ সেগুলো খুব বেশি আয়োজন করে বসতে এবং প্রকৃতির খুব সুন্দর ছবি ফুটিয়ে তুলতে হয় । আর এই আর্ট গুলোতে কোন আয়োজন লাগেনা শুধুমাত্র কলম আর পেন্সিল নিয়ে বসে গেলেই আঁকা যায় । যদিও আর্ট গুলো করতে অনেক সময় লাগে তারপরও একটু সময় করলে সুন্দর একটি আর্ট করা যায়

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কম্পাস
পেন্সিল
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240817_205251.jpg20240817_205238.jpg
20240817_205225.jpg20240817_205213.jpg

প্রথমে ছোট ও বড় দুইটা বৃত্ত এঁকে নিয়েছি । তারপরে বৃত্তের ভিতর সাতটা পাতার মতো করে এঁকে নিয়েছি । তারপরে পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং পাতার মাঝের থেকে একটু পাশে লম্বা করে একটি দাগ দিয়েছি । এরপর মাঝের গোল অংশটুকু গোল গোল করে ডিজাইন করে নিয়েছি ।

20240817_205159.jpg20240817_205146.jpg
20240817_205132.jpg20240817_205121.jpg

এরপর পাতার ছোট অংশের ভিতর একটু কালো করে দিয়েছি । তারপরে বড় অংশটুকুর ভেতরে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি । এরপর দুই পাতার মাঝে ফাঁকা দিয়ে চিকন করে পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি বড় বৃত্তটা পর্যন্ত । এভাবে করে সবগুলো ফাঁকার মাঝেই এঁকে নিয়েছি ।

20240817_205103.jpg20240817_205048.jpg
20240817_204854.jpg20240817_204837.jpg

এরপর ছোট অংশ থেকে আর একটু অংশ বাড়িয়ে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিয়েছি । প্রথমে যেরকম করে একটি পাতার মতো এঁকেছিলাম ঠিক সেইরকম ভাবে আরও একটি এঁকে নিয়েছি । সবগুলো আঁকা হয়ে গেলে তার মাঝখান দিয়ে আবার চিকন করে একটু এঁকে নিয়েছি । সবগুলোই প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর আবার কলম দিয়ে এঁকেছি । এরপর তার মাঝে আবার একটু ফাঁকা অংশ তৈরি হয়েছিল সেই ফাঁকার ভিতরে একই রকম ভাবে এঁকে নিয়েছি ।

20240817_204818.jpg20240817_204805.jpg
20240817_204749.jpg20240817_204732.jpg

সবগুলো চিকন অংশের ভেতরে একটু করে কালো করে দিয়েছি । তারপর মাঝের অংশটুকুর ভেতরে চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং তার ভিতরেও ঘর ঘর করে ডিজাইন করে নিতে শুরু করেছি । এরপর একই রকম ভাবে সবগুলোতেই ডিজাইন করা হয়ে গিয়েছে ।

20240817_204716.jpg20240817_204235.jpg
20240817_204211.jpg20240817_204118.jpg

এরপর উপরের অংশটার সব দাগের ভেতরে ফোঁটা ফোঁটা দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং কলমের দাগ গুলোর উপর দিয়ে আবার মোটা করে দাগ দিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় । এবং মাঝের অংশটুকুর ভেতরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে একটু কালো করে দিয়েছি । ব্যস এভাবেই আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপরে আমি আমার নাম লিখে নিয়ে আরো কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20240817_204101.jpg

20240817_204047.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png ***

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

কালো কলমের নতুন আর্টটি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
1000003802.jpg1000003801.jpg
1000003800.jpg1000003799.jpg
 2 years ago 

কালো কলম ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মত।বিশেষ করে আপনার উপস্থাপনা আমার কাছে বেশি ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট করার প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমি প্রথম যখন ভেরিফাইড হয়েছিলাম তখন থেকেই আপনার সুন্দর এই আর্ট পোস্ট লক্ষ্য করে আসছি। অনেক সুন্দর ভাবে আপনি অসাধারণ সব আর্ট করে থাকেন। অনেক অনেক ভালো লাগে আপনার এ জাতীয় পোস্টগুলো দেখলে।

 2 years ago 

কালো কলম ব্যবহার করে খুবই সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। আর্টের ফাইনাল স্টেপ টি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

কালো কলম দিয়ে আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন। একেবারে চোখ ধাঁধানো একটা আর্ট ছিল এটি। আর আর্ট টা দেখতেও খুব ভালো লাগছে। এরকম আর্ট গুলো অনেক সময় নিয়েই করা লাগে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে এত সুন্দর আর্ট করতে পারছেন।

 2 years ago 

আজকে দেখছি আপনি কালো কলমের নতুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো আমার। আপনার আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একেবারে মনোমুগ্ধকর একটি আর্ট শেয়ার করেছেন আপু। কালো কালার দিয়ে এত সুন্দর আর্ট করেছেন যে একেবারে নজর কেড়ে নিল। আর্ট করার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন।আপনার করা আর্ট প্রশংসার দাবি রাখে। এক কথায় অসাধারণ হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39