আমার করা একটি ভিন্ন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240229_170442122.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আর্ট । কালো কলমের এ ধরনের ভিন্নধর্মী আর্টগুলো করতে সবসময় ভালো লাগে । কালো-কলম দিয়ে করতে করতে শেষ পর্যন্ত যখন একেবারে শেষ হয়ে যায় তখন আর্টটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠে । এই আর্টগুলো মোটামুটি সহজ দেখলে মনে হয় যে অনেক হিজিবিজি তবে একবার করা শুরু করলে আস্তে আস্তে সহজেই শেষ করে ফেলা যায় । প্রথমে ভেবেছিল অন্য কালার দিয়ে করি পরে মনে হল যে অন্য কালার থেকে কালা কলম দিয়ে করলে বেশি ফুটবে । এজন্য কালো কলম দিয়ে করেছি এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

পেন্সিল
স্কেল
ইরেজার
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240229_130426.jpg20240229_130409.jpg
20240229_130354.jpg20240229_130335.jpg

প্রথমে পেন্সিল দিয়ে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি । তারপর তার ভিতরে আরও একটি চতুর্ভুজে এঁকে নিয়েছি কোনা করে । এভাবে করে মোট চারটি চতুর্ভুজ এঁকে নিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ।

20240229_130321.jpg20240229_130306.jpg
20240229_130243.jpg20240229_130228.jpg

এরপর ভেতরে চিকন করে চারপাশে দাগ দিয়ে নিয়েছি । এভাবে করে প্রত্যেকটা চতুর্ভুজের চারপাশ দিয়ে আমি চিকন করে দাগ দিয়ে নিয়েছি । তারপর একেবারে মাঝের অংশ থেকে কালো কলম দিয়ে ডিপ করে দাগিয়ে দাগিয়ে ডিজাইন করা শুরু করেছি ।

20240229_130213.jpg20240229_130159.jpg
20240229_130142.jpg20240229_130034.jpg

দাগাতে দাগাতে মাঝের অংশটুকু ডিজাইন করা হয়ে গেলে তারপর অন্য ঘরটাও ডিজাইন করে ভরে দিয়েছি । এভাবে করে আরো একটা ঘর দাগিয়ে ডিজাইন করে ভরে দিয়েছি । এখন বাইরের বড় ঘরটা শুধু বাকি রয়েছে ডিজাইন করা ।

20240229_130015.jpg20240229_125959.jpg
20240229_125849.jpg20240229_125833.jpg

এরপর বাইরের বড় ঘরটার কোনার যে অংশটুকু বাকি ছিল সেই কোনায় পাতা পাতা করে ডিজাইন এঁকে দিয়েছি এবং ফাঁকা জায়গাগুলো কালো কলম দিয়ে ভরে দিয়েছি । এরপর বাইরে যে চিকন ঘরটা বাকি ছিল সেই ঘরটাও দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি । এরপর সম্পূর্ণটা দাগিয়ে দাগিয়ে ডিজাইন করা হয়ে গেলে আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে । তারপর আমি আমার নাম লিখে নিয়ে ছবি তুলে নিয়েছি ।

20240229_125818.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আর্ট টি সত্যি অসাধারণ হয়েছে ৷ কিন্তু এসব আর্ট করতে কিন্তু বেশ সময় ধৈর্য নিয়ে করতে হয় ৷ তা আমি বঝি ৷
যা হোক কালো কলম দিয়ে দারুন ভাবে মার্ক করেছেন ৷ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ৷
সবমিলে আর্ট টি ফুটে উঠেছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই ভিন্ন ধর্মী আর্ট উপস্থাপনা করবেন এমনটাই প্রত্যাশা করি ৷

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে সত্যি অনেক খুশি হলাম ভাইয়া ।

 2 years ago 

মাঝে মাঝে কালো কলমের ডিজাইনও দেখতে বেশ সুন্দর লাগে। আপনার আজকের আর্টটি বেশ সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় পেন্সিল দিয়ে ডিপ করে দিলেই থ্রিডি ইফেক্ট চলে আসতো। তবুও কিছুটা থ্রিডি ইফেক্ট বুঝা যাচ্ছে আর্টটিতে। ধাপে ধাপে সহজ করে উপস্থাপন করায় যে কেউ আর্টটি আকঁতে পারবে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কলম দিয়ে আঁকা ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

আপু আপনার আর্ট গুলো আপনি বেশিরভাগ সময় দেখে থাকি। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর আর্ট গুলো অঙ্কন করে থাকেন। যেগুলো খুবই সুন্দর হয়। কালার কলম দিয়ে না এঁকে কালো কলম দিয়ে এঁকে ভালোই করেছেন। কারণ সাদা কাগজের উপরে কালো কলম দিয়ে এরকম আর্টগুলো করলে বেশি সুন্দর লাগে। অনেক বেশী সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল এই আর্টটা সম্পূর্ণ করার পর। আপনি অনেক বেশি নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং কি দক্ষতার সাথে পুরোটা সম্পূর্ণ করেছেন। একেবারে চোখ ধাঁধানো এবং আকর্ষণীয় লাগছিল আপনার করা সম্পূর্ণ আর্ট দেখতে।

 2 years ago 

আমার আর্ট গুলো বেশিরভাগ সময় আপনি দেখেন আর আপনার ভালো লাগে জেনে সত্যি ভালো লাগলো ।

 2 years ago 

আজকে আপনি বেশ সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। ধাপে ধাপে বেশ সহজভাবে উপস্থাপন করেছেন। কোনাগুলো পাতা ডিজাইনে বেশ সুন্দর করে আর্ট করেছেন

 2 years ago 

এটা কালো কলম দিয়ে আঁকা ভিন্ন ধরনের আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

ভিন্ন ধরনের এই আর্ট তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়েছে তা আপনার অংকন করা চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে। আমি লক্ষ্য করে দেখেছি এই ধরনের চিত্র দেখলে চোখে ধাঁধা লেগে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটু কষ্টই হয় তবে করার পরে দেখলে কিন্তু ভালো লাগে ।

 2 years ago 

সত্যি আপু কোন কিছু দেখতে যতটা সহজ মনে হয় আসলে করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। তবে কঠিন আর্ট হলেও ধীরে ধীরে আর্ট করলে সবকিছুই সুন্দরভাবে করা যায়। আপু আপনি অনেক দক্ষতার সাথে এই আর্ট করেছেন দেখে ভালো লাগলো। সাদাকালো রংয়ের হওয়াতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন এমন অনেক জিনিস আছে প্রথম দেখাতে কঠিন লাগলেও পড়ে আস্তে আস্তে সহজ হয় । আর আর্টের ব্যাপারটা তো ধীরে ধীরে করলেই ভালো হয় ।

 2 years ago 

ভিন্ন ধরনের ইউনিক একটি আর্ট দেখতে পেরে বেশ ভালো লাগলো আপু। এমনিতে মাঝেমধ্যে এ সমস্ত আর্ট গুলো দেখলে আফসোস লাগে কেন আমি পারিনা। তারপরে বেশ ভালো লাগে নতুন কিছু দেখতে পেলে। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন আর ধারণাও পেলাম বেশ।

 2 years ago 

আমার আর্টটা আপনার কাছে ভিন্ন ধরনের ও ইউনিক লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত আর্ট করেছেন আপনি। এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। সত্যি আপনার আর্ট করার দক্ষতা খুবই অসাধারণ। আপনি আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

অবশ্যই ধৈর্য ও সময় নিয়ে আর্টটি করেছি যার কারণে অনেক বেশি সুন্দর হয়েছে ।

 2 years ago 

সব সময় আপনি একদমই ভিন্ন ভিন্ন ধরনের কিছু আর্ট শেয়ার করে আসছেন এবং সবগুলো আর্ট যখন এখানে আপনি শেয়ার করেন তখন আমার অনেকটাই ভালো লাগে৷ কারণ এই রকম আর্টগুলো আমি প্রথম দেখতে পাই এবং প্রথমেই আর্টগুলো দেখার পরে এই আর্ট এর প্রতি একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ যখন এই আর্টগুলো আপনি তৈরি করেন এর মধ্যে সকল ছোট ছোট ডিজাইনগুলো রয়েছে তা আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে। কোন ডিজাইন খুব নিখুত ভাবে না দিলে তা ফুটে উঠে না৷

 2 years ago 

আমার আর্ট গুলো সব সময় আপনি দেখেন আর আপনার আলাদা একটি ভালো লাগা কাজ করে শুনে সত্যিই অনেক অনেক ভালো লাগলো । ধন্যবাদ ভাই আপনাকে ।

 2 years ago 

আপনি যেভাবে সবসময় সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন তা দেখে প্রতিনিয়ত মুগ্ধ হই৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই এ ধরনের অংকন গুলো দেখতে খুবই সহজ মনে হলেও যখন এই অংকন কেউ করতে দেয় তখন অনেকটাই সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়। বোঝা যাচ্ছে ভেতরের নকশাগুলো তৈরিতে আপনি অনেক বেশি সময় দিয়েছেন দেখতেও অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। সময় নিয়ে কোন কিছু করলে আসলেই অনেক বেশি সুন্দর হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অবশ্যই অনেক বেশি সময় লেগেছে । যে কোন কাজ সময় নিয়ে করাই উচিত, সময় নিয়ে করলে জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায় ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38