জল রং দিয়ে আঁকা সুন্দর আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে জলরঙের একটি আর্ট পোস্ট শেয়ার করব । জল রঙের আর্ট গুলো অনেক দিন হয় করা হয় না । এ আর্ট অনেক আগে করেছিলাম ফোনের গ্যালারিতে রয়ে গিয়েছিল । ইদানিং ফোনের গ্যালারি যতই পরিষ্কার করি না কর ফোনটা শুধু হ্যাং হয়ে যায় এজন্য পুরানো ছবিগুলো দিন দিন ডিলিট করার চেষ্টা করছি । তার ভিতরে অসংখ্য ছবি রয়েছে কিন্তু এখন পর্যন্ত পোস্ট করা হয়নি । আর জলরঙে আর্টগুলো আমার করতে খুব ভাল লাগে । তবে অনেক আয়োজন করে বসতে হয় দেখে খুব একটা বসা হয় না । আর্ট করতে বসলে একসাথে অনেকগুলো আর্ট করে ফেলা যায় । আজকের আর্টটি কালারফুল করে এঁকেছি । ঘর গাছ ও বৃষ্টির ফোটা । সুন্দর যে আর্ট আমি করেছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি ।
প্রয়োজনীয় উপকরণ
মোটা কাগজ
রং
তুলি
পানি
কার্যপ্রণালী
প্রথমে একটি মোটা কাগজ নিয়েছি। মাঝ থেকে একটু উপরের দিকে কিছু অংশ সবুজ কালারের রঙ দিয়ে রং করেছি । তার নিচের দিকে অরেঞ্জ কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।
উপরের দিকে কিছু অংশ ব্লু কালারের রং দিয়ে রং করে দিয়েছি এবং নিচের দিকে কিছুটা কালো রং দিয়ে রং করেছি ।
এরপর কালো রং দিয়ে এক সাইডে একটি ঘর এঁকে নিয়েছি ।তারপর তার উল্টো সাইডে আরেকটি গাছ আঁকার জন্য ডাল এঁকে নিয়েছি ।
এরপর কালো রং দিয়ে গাছের পাতাগুলো এঁকে নিয়েছি ।তারপর সাদা রঙ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টির ফোঁটা দিয়ে দিয়েছি । আঁকা সম্পন্ন হয়ে গেলে সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
আসলেই ভাইয়া সেই শুরু থেকে আর্টগুলো করার চেষ্টা করে যাচ্ছি তারপরও তো সবার মত সুন্দর করতে পারি না যতটুকু পারি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জলরং ব্যবহার করে খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝেই শেয়ার করেছেন আপু। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জল রং দিয়ে আঁকা আমার চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
জল রং দিয়ে আঁকা সুন্দর আর্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই আর্টটি করে আমাদের মাঝে শেয়ার করলেন আমার খুবই ভালো লেগেছে।
আমার আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম।
জল রং দিয়ে আর্ট করলে আর্ট গুলো চমৎকার। আপনি জল রং দিয়ে সুন্দর একটি আর্ট করেছেন। তবে আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে আপু অনেক সময় মোবাইলে অনেক ধরনের আর্ট বা অন্য পোস্ট থেকে যায়। যাইহোক জল রং দিয়ে সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন জলরঙ দিয়ে আর্ট করলে সে আর্ট গুলো অনেক সুন্দর হয় কারণ রংগুলো আর্টের সাথে মিশে যায় দেখতে তখন ভালো লাগে ।
আসলেই মেমোরি ভর্তি হয়ে যায় আর ছবি ডিলিট করতে গিয়ে কিছু নতুন পোস্ট না করা খুজে পেলে বেশ ভালোই লাগে।আপনার জল রং দিয়ে চমৎকার সুন্দর বৃষ্টি দিনের প্রাকৃতিক দৃশ্যের আর্ট টি দারুণ হয়েছে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে আর্ট করে সেই আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আমি তো এরকম মাঝে মাঝেই পেয়ে থাকি পেছনের দিকে দেখা যায় অনেক আগেকার কিছু রয়ে গিয়েছে তখন সেটাই পোস্ট করে দেই ।
জল রং ব্যবহার করে আজকে আপনি খুবই চমৎকার একটা পেইন্টিং করেছেন। আমার কাছে আপনার করা এই পেইন্টিংটা দেখতে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। যা দেখতে একেবারে মনোমুগ্ধকর লাগছে। আপনি চেষ্টা করে যাচ্ছেন বলে এত সুন্দর পেইন্টিং করতে পারছেন। এভাবে চেষ্টা করলে আরো ভালো পেইন্টিং করতে পারবেন।
আপনার কাছে আমার পেইন্টিং টা ভালো লেগেছে যেনে ভালো লাগলো আপু ।
জল রং দিয়ে অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। জলরঙের আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। কালার কম্বিনেশন টা খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার জল রঙের আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুধু ভালো লাগলো।
জল রং-এর খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। বৃষ্টির ফোঁটা গুলো দারুন লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে পুরো দৃশ্যটা আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।
বৃষ্টির ফোটা দেওয়ার পরের দৃশ্যটি দেখতে আসলেই অনেক ভালো লেগেছিল আমার কাছেও ।