জল রং দিয়ে দুটি ডলফিনের আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । সব সময় চেষ্টা করি নতুন নতুন আর্ট নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার । আজকে যে আর্টটি করেছি সেখানে সুন্দর দুটি ডলফিন পানির ভেতরে লাফাচ্ছে । এই আর্টটি করার পরে কিন্তু ভালই লেগেছিল ।বিশেষ করে ডলফিন দুটি অনেক সুন্দর হয়েছে । প্রথমে ভেবেছিলাম আঁকতে পারবো না পরে দেখলাম যে আস্তে আস্তে ঠিকই কমপ্লিট করে ফেলেছি । জলরঙের আর্টগুলো যদি ধীরে সুস্থ আস্তে আস্তে করা যায় এবং রংটাকে সুন্দরভাবে ব্লেন্ড করা যায় তাহলে আর্টটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় । আমিও চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার ।
প্রয়োজনীয় উপকরণ
মোটা কাগজ
পেন্সিল
রং
তুলি
পানি
কার্যপ্রণালী
প্রথমে একটি মোটা কাগজ নিয়েছি । তারপর কাগজের উপরে ও নিচে নীল কালারের রং করেছি এবং মাঝের জায়গাটুকু ফাঁকা রেখেছি । তারপর উপরের নীলের ভিতর সাদা রং দিয়ে কালারটাকে আবার একটু হালকা করে দিয়েছি । এরপর মাঝের ফাঁকা জায়গাটুকু সাদা রং দিয়ে রং করে দিয়েছি সাথে একটু নীল হালকা হালকা করে মিশিয়ে দিয়েছি ।
এরপর উপরের দিকে বড় একটা চাঁদ এঁকে নিয়েছি । তারপরে চাঁদের নিচের দিকে এক লাইন বরাবর সাদা রং দিয়েছি এবং নিচের দিকে একটু একটু করে সাদা রং দিয়ে পানির ভাব এনেছি । তারপর পেন্সিল দিয়ে পানির ভিতরে দুটো ডলফিন এঁকে নিয়েছি এবং দূরে সাদা রংয়ের পাশ দিয়ে কালো রং দিয়ে পাহাড়ের মত এঁকে নিয়েছি ।
এরপর ডলফিন দুটোকে রং করতে শুরু করেছি । প্রথমে এক সাইডে সাদা রঙ দিয়ে নিয়েছি । তারপর অন্য সাইডে কালো রঙ দিয়ে আস্তে আস্তে ডলফিন দুটোকে রং করে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি । তারপর সাদা রং ছিটিয়ে আকাশের তারা বানিয়ে নিয়েছি । এরপর ডলফিনের নিচের দিকে একটু সাদা রং দিয়ে পানির মত এঁকে নিয়েছি । এভাবে করে আমার সুন্দর একটি জলরঙের আর্ট হয়ে গিয়েছে । এরপর ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আপনি অনেক সুন্দর করে জল রং দিয়ে দুটি ডলফিন এর চিত্র আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন, চিত্রটি দেখে আমার কাছে মনে হচ্ছে যেন চিত্রটি একটি বাস্তব চিত্রের ছবি, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু অনেক কষ্ট করে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার চিত্র দেখে আপনি বাস্তব চিত্র মনে করেছেন জেনে খুশি হলাম ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি খুবই চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক দিন আগে আমি এমন একটি পেইন্টিং শেয়ার করেছিলাম। তবে আমি সূর্যাস্তের সময়ের পেইন্টিং করেছিলাম আর আপনি চাঁদনী রাতের দৃশ্যের পেইন্টিং করেছেন দেখে খুব ভালো লাগলো। ডলফিন দুটি দেখতে খুবই সুন্দর হয়েছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ডলফিন দুদি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
ওয়াও আপু আমি আপনার আর্ট দেখে মুগ্ধ হলাম। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আপনার আর্ট টি।জল রং দিয়ে বেশ নিখুঁত ভাবে ডলফিনের আর্ট টি সম্পন্ন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুশি হলাম ।
জ্বল রং ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার দুটি ডলফিনের চিত্র একেছেন। চিত্র দুটি খুবই চমৎকার লাগছে দেখতে।অনেক সুন্দর ভাবে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।
আমার ডলফিনের চিত্রটি আপনার কাছে চমৎকার লেগেছে যেনে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু যদি সময় নিয়ে কোনো কিছু আর্ট করা তাহলে খুবই সুন্দর হয়।খুবই চমৎকার হয়েছে আপু আপনার করা পেইন্টিং টি।বেশ সুন্দর ফুটে উঠেছে।দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আর্ট এর ক্ষেত্রে একটু সময় নিয়েই করতে হয় তা না হলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না ।
জল রং দিয়ে চমৎকার সুন্দর ডলফিন পেইন্টিং করেছেন আপু ভীষণ চমৎকার লাগছে।সাগর সাগরের জলে ডলফিনের খেলা,পাহার আকাশ, চাঁদ সব মিলিয়ে অসাধারণ পেইন্টিং। ধন্যবাদ আপনাকে সুন্দর পেইন্টিং টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আমার জল রং দিয়ে আঁকা ডলফিন দুটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
আপু আমার কাছে তো মনে হয়েছে আপনার আজকের অঙ্কন করা ডলফিন গুলো একেবারে সত্যি। কেউ হয়তো ফটোগ্রাফি করেছে। কিন্তু না সেটা যে আপনার নিখুঁত হাতের কারুকাজ সেটা আজ আপনার পোস্ট পড়ে আমি বুঝতে পারলাম। ধন্যবাদ এমন সুন্দর একটি অঙ্কন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ডলফিন দুটি আপনি একেবারে সত্যিই মনে করেছেন জেনে আপু অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।
বাহ চমৎকার খুবই সুন্দর লাগছে। জলরং দিয়ে দুইটা ডলফিনের আর্ট টা চমৎকার করেছেন আপু। ডলফিন দুইটা যেন সমুদ্রের বুকে খেলা করে বেড়াচ্ছে। আপনি আর্ট টা বেশ ভালো করেন। চমৎকার ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আর্টটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।