★জল রং দিয়ে আমার আঁকা ফুল★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড
কার্যপ্রণালী
প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি।
তারপর নীল কালারের রং দিয়ে উপর থেকে রং করা শুরু করেছি।
এরপর নীল সাদা মিলিয়ে পুরো পেপারটাকে উপর থেকে নিচ পর্যন্ত রং করে দিয়েছি।
এরপর টিয়া কালারের রং নিয়ে নিচের দিক থেকে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিয়েছি।
তারপর বড় বড় দাগের মাথায় মাথায় পাতার মতো করে সবুজ কালার দিয়ে এঁকে নিয়েছি।
এরপর প্রত্যেকটা ডালের মাথায় মাথায় হলুদ কালারের রং দিয়ে দিয়েছি।
এরপর হলুদ রঙের চারপাশ দিয়ে সাদা সাদা পাঁপড়ি দিয়ে সূর্যমুখী ফুলের মত এঁকে নিয়েছি।
এরপর আস্তে আস্তে আরো দুটো ফুল এঁকে নিয়েছি।
এরপর সবগুলো ফুলই আমি এঁকে নিয়েছি সাদা রং ব্যবহার করে।
এরপর মাঝখানে হলুদ রঙের মাঝে অরেঞ্জ কালারের রঙ দিয়ে দিয়েছি।
এরপর আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি মাস্কিং টেপ খুলে নিয়েছি এবং সুন্দরভাবে কিছু ছবি তুলে নিয়েছি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
জল রঙ দিয়ে খুব সুন্দর একটি ফুল আঁকলেন আপু দারুন হয়েছে দেখতে। আপনার আঁকা জল রঙের ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে।আপনার আঁকা ফুলের কালার কম্বিনেশন ও খুব সুন্দর হয়েছে আপু।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আমার জল রঙের আঁকা ফুলগুলো আপনার কাছে দারুন লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ।
অনেক সময় দেখা যায় যে কোন কিছু তৈরি করতে কিংবা কোন কিছু করতে আপু এত বেশি একঘেয়েমি চলে আসে মনের মধ্যে করতে ইচ্ছে করে না। আবার দেখবেন কয়েক দিন পরে অনেক বেশি সুন্দর আইডিয়া চলে আসে করার জন্য খুব ইচ্ছে জাগে। আগের তৈরি করা খুব সুন্দর জল রং দিয়ে আঁকা ফুলের আর্ট শেয়ার করেছেন দেখতে অনেক ভালো লেগেছে। আশা করি আমরা নতুন নতুন আর্ট দেখতে পারবো আপনার জল রং দিয়ে তৈরি করা।
আসলে আমারও মনে হয় কাজের প্রতি একটা একঘেয়ে চলে এসেছে কোন কিছু করতে আর ভালো লাগছে না কয়েকদিন পরে ঠিক হলেই হয়। ধন্যবাদ আর মন্তব্য করার জন্য।
জল রং দিয়ে আঁকা ফুলের চিএ টা অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টাও দারুন। এইটা কিন্তু ওয়ালমেট হিসেবেও ব্যবহার করা যাবে।অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু এ ধরণের জল রং এ আঁকা আর্টগুলো ওয়ালমেট হিসেবে ব্যবহার করলে দেখতে ভালই লাগে।
আপু আপনি জল রং দিয়ে দারুন একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনি এর আগে যে সব জল রং গুলো যে আর্ট করেছেন সেগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে আজকেরটা অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আপনার জল রঙের আর্ট তৈরি টা আমাদেরকে দেখেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার এর আগের জলরঙের আঁকা আর্টগুলো আপনার পছন্দ হয়েছে জেনে সত্যি ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
জল রং দিয়ে খুবই সুন্দর ফুলের পেইন্টিং করেছেন তো। আসলে আপনার জল রং দিয়ে করা ফুলের পেইন্টিং টি ভীষণ ভালো লাগছে দেখতে। কালার কম্বিনেশন টাও খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে দেখছি। সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো ফুলের ফটোগ্রাফি করেছেন পরে দেখি আপনি ফুলের পেইন্টিং করেছেন। সব মিলিয়ে সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে। সম্পূর্ণটা দেখে ভীষণ ভালো লাগলো।
জলরঙের আর্ট গুলোর কালার কম্বিনেশনটা আসলেই ভালো লাগে অনেক। আপনি তো অনেক আর্ট করেন আপনার আর্ট গুলোও আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
জল রং দিয়ে দারুন একটা ফুলের চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। সাদা রংয়ের এই ফুলগুলো আপনি খুবই দারুণভাবে অঙ্কন করতে সক্ষম হয়েছেন। খুবই ভালো লাগলো আপনার অংকন করা এই ফুলের চিত্রটি।
আমার জল রঙ দিয়ে আঁকা ফুলগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
মাঝে মাঝে আমারও এমন হয় আপু ৷ কোনো কাজের প্রতি মনোযোগ বসাতে পারি নাহ ৷ শুরুটা কোনো রকম ভাবে করলেও শেষটা আর করে উঠতে পারি নাহ ৷ তার আগেই উঠে যেতে হয় ৷ এমনটা হওয়ার কারণ আমিও খুজে পাই না , হয়তো মন মেজাজ সে সময় ঠিক থাকে নাহ ৷ তাই এমন টা হয় ৷ যাই হোক , ফুলের এই পেইন্টি টা অনেক সুন্দর হয়েছে ৷ আশা করি আরো ভালো কিছু দেখতে পাবো আপনার থেকে ৷ ধন্যবাদ আপনাকে , শুভকামনা রইলো আপনার জন্য
আসলেই কেন যে এমন হয়েছে বুঝতে পারছি না আর ইচ্ছা করলেও মনোযোগটা কিছুতেই বসানো যাচ্ছে না, কবে যে ঠিক হবে কে জানে।
জল রং দিয়ে খুব সুন্দর একটি ফুলের চিত্র অংকন করেছেন। অংকনটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। চিত্রটি খুব সুন্দর ও নিখুঁতভাবে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি অংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
নিখুঁত ও সুন্দর ভাবে আঁকার চেষ্টা করেছি দেখেই তো আপু আপনাদের পছন্দ হয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
জল রং দিয়ে সুন্দর কিছু সাদা ফুলের পেইন্টিং দেখতে পেলাম আপু। কালার কম্বিনেশন দারুন হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে পেইন্টিংটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আমার সাদা ফুলের পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগছে। ধন্যবাদ আপু।