পাতার ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে পাতার ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু এই আর্টগুলো করার পর দেখতে খুবই সুন্দর লাগে। অনেক বেশি সময় লাগে তার জন্য সব সময় বসা হয় না। মাঝেমধ্যে যখন সময় পাই তখন একবারে কয়েকটা এঁকে রাখি। আজকের ম্যান্ডেলার আর্টটি কালার করেছি। রং করার কারণে খুবই আকর্ষণীয় লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20241028195306.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
সাইন পেন



প্রথমে পেন্সিল দিয়ে একটি পাতা এঁকেছি। তারপর পাতাটিকে কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20241028193702.jpgIMG20241028193826.jpg

এখন প্রতিটি পাতাকে বিভিন্ন কালারের রং করেছি নিচের ছবির মত করে। তারপর একটি পাতার ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি।


IMG20241028194006.jpgIMG20241028194113.jpg
IMG20241028194149.jpgIMG20241028194310.jpg

একই রকম ভাবে সবগুলো পাতার ভিতর বিভিন্ন ধরনের ডিজাইন করে পাতাগুলো ভরাট করেছি।


IMG20241028194449.jpgIMG20241028194641.jpg
IMG20241028194836.jpgIMG20241028195032.jpg

সবগুলো পাতার ডিজাইন করা হয়ে গেলে পাতার বাইরের দিকে সাদা সাইন পেন দিয়ে রং করেছি। তারপরে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241028195249.jpgIMG20241028195257.jpg


IMG20241028195316.jpg

এভাবে আমার পাতার ম্যান্ডেলার আর্ট হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

চমৎকার একটি পাতার ম্যান্ডেলা অঙ্কন করেছেন আপু। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে তারপর জেল পেন ব্যবহার করেছেন। পরবর্তীতে কালারিং পেন দিয়ে চমৎকার একটি লুক দিয়েছেন। আপনার অংকন করা ম্যান্ডেলা টি দেখতে বেশ চমৎকার হয়েছে আপু। অংকন করার সম্পূর্ণ প্রসেস তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

ভিন্ন ভিন্ন কালারের পাতা তার মাঝে আবার ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন। সবকিছু মিলিয়ে দারুন একটা ম্যান্ডেলা তৈরি করেছেন আপু। আসলে ভিন্ন রকম কাজগুলো দেখলে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার করা ম্যান্ডেলা আর্টটি।

 last year 

অনেক সুন্দর একটা পাতার ম্যান্ডেলা আর্ট আপনি অঙ্কন করেছেন। পুরো ডিজাইনটা ছিল অনেক বেশি সুন্দর। কালার কম্বিনেশন টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আর্টটি সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক রকম পাতার ম্যান্ডেলা আর দেখেছি এখানেই করেছেন অনেকে। তবে আপনার এই আর্টটি বেশ অভিনব লেগেছে। রংগুলো এত সুন্দর ব্যবহার করেছেন এবং মাঝের কিছু অংশ সাদা রেখে দেওয়ার জন্য অন্যরকম আলোর ইফেক্ট তৈরি হয়েছে। চমৎকার এই আঁকা আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 last year 

আপনার পাতার ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে আপু। এমন ম্যান্ডেলা আর্ট করা সময়ের প্রয়োজন হয়। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61291.61
ETH 1623.62
USDT 1.00
SBD 0.42