সিঁড়ির থ্রিডি আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। এক সময় অনেক থ্রিডি আর্ট করতাম। কিন্তু এখন আর তেমন একটা করা হয় না। বিভিন্ন ধরনের আর্ট করতে করতে থ্রিডি আর্ট করারই আর সময় পাইনা। থ্রিডি আর্টগুলো দেখে খুবই সহজ মনে হয়। কিন্তু আঁকতে গেলে বোঝা যায় কতটা কঠিন। কারণ এখানে মাপের অনেক বিষয় থাকে। একটু এলোমেলো হলে থ্রিডি ভাব বোঝা যায় না। আজকের আর্টটি সহজ করার জন্য আমি বাচ্চাদের ঘর কাটা খাতা নিয়েছি। এই খাতায় আঁকার কারণে খুবই সহজে আঁকতে পেরেছি। তা না হলে প্রতিটি অংশ মেপে আঁকতে গেলে অনেক কষ্ট হয় এবং ভুল হয় বারবার। ঘর কাটা খাতায় আঁকার কারণে খুব একটা ভুল হয়নি। দেখতেও খুব সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
ঘর কাটা খাতা
পেন্সিল
স্কেল
রাবার
কলম
প্রথমে নিচের ছবির মত এঁকে নিয়েছি। তারপর কোনা করে নিচের দিকে কতগুলো দাগ দিয়েছি।
দাগগুলো আড়াআড়ি করে মিশিয়ে দিয়েছি এবং উপর দিকে সিঁড়ির মত করে এঁকেছি।
ডান সাইডে একই রকম ভাবে সিঁড়ির মতো এঁকে নিয়েছি।
আর্টটির ভিতরে আরও বেশ কিছু লম্বা এবং আড়াআড়ি দাগ দিয়েছি।
যে যে অংশ কালো রং করবো সেগুলো আগে দাগ দিয়েছি। তারপরে কালো রং করেছি।
বাকি অংশগুলো পেন্সিল দিয়ে রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার সিঁড়ির থ্রিডি আর্ট তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

আজকে দেখছি আপনি চমৎকার একটি আর্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে এ ধরনের আর্ট সময় সাপেক্ষ ব্যাপার। আপনার আর্টটি দেখে মনে হচ্ছে আপনি অনেক সময় দিয়ে আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে
আসলেই ভাইয়া অনেক সময় নিয়ে এই আর্টটি করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
থ্রিডি আর্টগুলো অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এগুলোর ফাইনাল অউটপুট তৈরি হয়ে গেলে দেখতে ভীষণ ভালো লাগে। সেই সাথে অত্যন্ত নিখুঁতভাবে করতে হয় না হলে শেষের দিকে এলোমেলো হয়ে যায়। যেমন আপনার সিঁড়ির থ্রিডি আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। এতটাই নিখুঁত এবং দৃষ্টিনন্দন হয়েছে যা বলে বোঝানোর মত নয়। ধন্যবাদ জানাচ্ছি এরকম দারুন একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো অনেক সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঘর কাটা খাতা দিয়ে দারুনভাবে সিঁড়ির থ্রিডি আর্ট করেছেন। থ্রিডি দেখতে অসম্ভব ভালো লাগে কিন্তু এগুলো তৈরি করতে অনেক সময় এবং সাবধানতা প্রয়োজন হয়। একটু এলোমেলো হয়ে গেলেই এই আর্ট গুলো অন্যরকম হয়ে যায়। আপনি খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে ধন্যবাদ আপু।
ঘর কাটা খাতা হওয়ার কারণে খুব সহজে আঁকা গিয়েছে। ধন্যবাদ আপনাকে।
পূর্বে বলেছি আপু আপনার এই জাতীয় আর্ট গুলো দেখে আমার খুবই ভালো লাগে। যখন ভেরিফাইড হয়েছিলাম ঠিক সেই মুহূর্তে আমি আপনাকে ফলো করেছিলাম এমন সুন্দর আর্ট দেখে। আজ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর থ্রিডি আপনি আমাদের মাঝে উপস্থিত হয়ে যান। আমার কাছে খুবই ভালো লাগে আপনার এমন দক্ষতা দেখে। আমার মনে হয় এই কমিউনিটিতে একজন ব্যক্তি আপনি। যে সুন্দর সুন্দর থ্রিডি আর্ট নিয়ে উপস্থিত হয়ে যায়।
আমার এই ধরনের আর্ট গুলো আপনি দেখেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি অনেক সুন্দর এবং চোখ ধাঁধানো আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে আমি তো এক নজরে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অসম্ভব সুন্দর করে আপনি আজকের এই আর্টটা করেছেন। অনেক সময় নিয়ে আপনি আজকের এই আর্ট সম্পূর্ণ করেছেন, এটা তো দেখেই বোঝা যাচ্ছে।
আমার আর্টটি আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
থ্রিডি আর্টটা ফুটে উঠে পারফেক্ট এঙ্গেলে ফটোগ্রাফি করার মাধ্যমে। এ আর্টগুলো যতটা দেখতে সুন্দর করতে ততটাই ঝামেলার। আপনি চমৎকারভাবে ফুটিয়ে তু্লেছেন।
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট করার পর ফটোগ্রাফি করাটাই আসল। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।