ম্যান্ডালার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্ট বিভিন্ন ধরনের করা যায়। কিছু কিছু স্কেল, কম্পাস দিয়ে মেপে করা হয়। সেই আর্টগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কারণ প্রতিটি ঘর এক রকম সমান হয়। যার কারণে ডিজাইনগুলো আরো বেশি আকর্ষণীয় হয়। সবসময় সাদাকালো ম্যান্ডেলার আর্ট করি। তাই ভাবলাম যে একটু ভিন্নতা আনার জন্য অন্যরকম ম্যান্ডেলার আর্ট করি। এক সাইডে রঙিন পালকের আর্ট করেছি এবং তার পাশে ম্যান্ডেলার আর্ট করেছি। ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু আর্ট করার পরে দেখতে খুব সুন্দর লাগে। আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
রং পেন্সিল
কম্পাস
স্কেল
সাইন পেন
প্রথমে পেন্সিল দিয়ে একটি ডালের মত এঁকেছি। তারপর কলম দিয়ে গাঢ় করেছি।
এখন ডালটি দুইপাশ দিয়ে পেন্সিল দিয়ে রং করেছি। তারপর সাইন পেন দিয়ে আবারো গাঢ় করে রং করেছি।
পালকটি বাম সাইডে কতগুলো বৃত্ত এঁকেছি এবং ভিতরে স্কেল দিয়ে লম্বা লম্বা দাগ দিয়েছি। তারপর কলম দিয়ে কিছু কিছু অংশ গাঢ় করেছি।
এখন প্রতিটি ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি। সব ডিজাইনগুলো শেষ হলে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

একপাশে ম্যান্ডেলা আর্ট এক পাশে কালারফুল আর্ট, এই ধরনের আর্ট গুলো আমার খুবই পছন্দের। পালকের ডিজাইন টা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিভিন্ন কালার ব্যবহার করার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। পাশের ম্যান্ডেলা ডিজাইন গুলো খুব নিখুত ভাবে করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর্টটি সম্পূর্ণ করার পর অনেক সুন্দর করে শেষে ফটোগ্রাফি করা হয়েছে।
আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
বেশ সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপু আপনি। দেখতে বেশ চমৎকার লাগছে।আপনার করা প্রতিটি ম্যান্ডেলা আর্ট বেশ সুন্দর লাগে আমার কাছে।আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বেশ সুন্দরভাবে আপনি মেপে মেপে দাগগুলো টেনেছেন এবং এর ফলে আপনার ম্যান্ডেলা আর্ট একদম পারফেক্ট দেখতে হয়েছে। এখানে অনেকেই এই ধরনের আর্ট করেন কিন্তু সবাই এই প্রসেসটা ফলো করে না। মেন্ডেলা আর্ট বানানোর এটাই সঠিক উপায়। ভীষণ সুন্দর হয়েছে।
কমিউনিটির নতুন নির্দেশনা অনুযায়ী Daily Task সম্পন্ন করা বাধ্যতামুলক, ডিসকর্ড চ্যানেলের Daily Task সম্পন্ন করার অনুরোধ করা হলো।
বাহ আজকে আপনি খুব চমৎকার ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে অসাধারণ লাগলো। এবং ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে দেখতে চমৎকার লাগলো। সত্যি বলতে এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো বারবার দেখতে মন চায় । ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ! চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। পাশে রঙিন পালকের ডিজাইন। চমৎকার লাগছে আপনার ম্যান্ডেলা আর্টটি।