মোবাইলের কভারের উপর ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে মোবাইলের কভারের উপর একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এই আর্টগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সব সময় কাগজের উপরে ম্যান্ডেলার আর্ট করি। তাই আজকে আর্টের ভিন্নতা আনার জন্য মোবাইলের কভারের উপরে করেছিলাম। এই মোবাইলের কভারটি আমার হারিয়ে যাওয়া মোবাইলের। এটি তো এখন আর কোন কাজের না তাই ভাবলাম যে এর উপরে আর্ট করি। শুরুতে ভেবেছিলাম যে খুব সহজে আর্ট করা যাবে। কিন্তু যখন আর্ট করতে বসি তখন খুবই কষ্ট হয়েছে এর উপরে আর্ট করতে। কারণ কভারটি কিছুটা পিচ্ছিল ছিল। কালারগুলো হাতের ঘষা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো। তারপরে খুবই সাবধানে আর্টটি করেছি। করার পরে বেশ ভালোই লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20240824113525.jpg



প্রয়োজনীয় উপকরণ:

মোবাইলের কভার
কলম



প্রথমে কভারটির ডান সাইডে গোল কিছু পাতা এঁকে বাইরের দিকে ভরাট করে দিয়েছি।


IMG20240824111941.jpgIMG20240824112134.jpg

তারপর গোল কতগুলো দাগ দিয়েছি। পরের ঘরে কোণা করে কিছু ডিজাইন করেছি।


IMG20240824112205.jpgIMG20240824112444.jpg

তারপরের ঘরে গোল করে ডিজাইন করেছি। তার বাইরে পাতা এঁকে ভরাট করে দিয়েছি।


IMG20240824112613.jpgIMG20240824112808.jpg

বাইরের ঘরে আবারো গোল ডিজাইন করে তার বাইরে পাতা এঁকে ভিতরে ডিজাইন করেছি।


IMG20240824112905.jpgIMG20240824113129.jpg

এভাবে বাকি ঘরগুলোতে বিভিন্ন ডিজাইন করে ভরাট করেছি।


IMG20240824113254.jpgIMG20240824113345.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240824113444.jpgIMG20240824113448.jpg

IMG20240824113514.jpg


এভাবে আমার ম্যান্ডেলার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

মোবাইল কভারের ওপর খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। মার্কার পেন দিয়ে করার কারণে অনেক সুন্দর ভাবে করতে পেরেছেন। আর দেখতেও খুবই ভালো লাগছে। মোবাইল কভার এর মধ্যে ম্যান্ডেলা আর্ট কখনো ট্রাই করা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

IMG_3098.png

IMG_3099.png

IMG_3100.png

 2 years ago 

মোবাইলের কাভারের ওপরে দারুন ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। প্রথমে পাতা অঙ্কন করে কোনাকুনি পর্যায়ে কিভাবে সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রথমে পাতা এঁকে বিভিন্ন ডিজাইন করার কারণে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার আর্টটি আপনার কাছে অনেক বেশি চমৎকার লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মোবাইলের কভারের উপর ম্যান্ডালার আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এই মেন্ডেলা আটটি করেছেন, আপনার দক্ষতা সত্যিই অসাধারণ।

 last year 

এজন্যে আর্ট করতে কিছুটা দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দক্ষতার সাথে দারুন একটি মেন্ডেল আর্ট করে নিয়েছেন দেখছি। মোবাইলের কাভারের উপর পেইন্টিং কিংবা ম্যান্ডেলা আর্ট করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। দক্ষতা ছাড়া এরকম সুন্দর ম্যান্ডেলা অংকন সম্ভব না। ধাপে ধাপে আমাদের সাথে অংকন পদ্ধতি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু মোবাইলের কভারের উপরে বিভিন্ন আর্ট করলে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে মোবাইলের কভারের উপর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। মোবাইলের কভার টাকে আপনি অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছেন। অনেক বেশি ভালো লাগছে এটা দেখতে।

 last year 

মোবাইলে কভারটিকে নতুন করে সাজিয়েছি। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

মোবাইল কভারের ওপর খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। মার্কার পেন দিয়ে করার কারণে অনেক সুন্দর ভাবে করতে পেরেছেন। আর দেখতেও খুবই ভালো লাগছে। মোবাইল কভার এর মধ্যে ম্যান্ডেলা আর্ট কখনো ট্রাই করা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু মার্কার পেন দিয়ে করার কারণে আরো বেশি ভালো লাগছিল। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60461.97
ETH 1591.47
USDT 1.00
SBD 0.42