জল রঙের একটি ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে জলরঙের একটি আর্ট শেয়ার করবো। জল রং দিয়ে আর্ট করলে দেখতে খুব সুন্দর লাগে। এই আর্ট গুলো অনেক বেশি কালারফুল হয়। কিন্তু জলরঙের আর্টগুলো করা আমার কাছে বেশ ঝামেলা লাগে। একসঙ্গে অনেকগুলো জিনিস নিয়ে বসতে হয়। তাছাড়া আর্ট শেষে এগুলো পরিষ্কার করাও খুবই ঝামেলার হয়। অনেক দিন এই ঝামেলার জন্য জলরঙের আর্ট করা বন্ধ করে দিয়েছিলাম। সেদিন বসে একসঙ্গে অনেকগুলো এঁকে রেখেছিলাম। সেখান থেকে একটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আর্টটিতে একটি গাছে কিছু ফুল এঁকেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20240520120816.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
জল রং
তুলি
পানি



প্রথমে সাদা একটি কাগজ নিয়েছি।


IMG20240520115113.jpg


সাদা কাগজটির উপরে গোলাপি জল রং দিয়ে ডট ডট করে দিয়েছি।


IMG20240520115335.jpg


এখন তুলি দিয়ে সম্পূর্ণ রং গুলো মিশিয়ে দিয়েছি।


IMG20240520115704.jpg


উপরের দিকে একটি গাছের ডাল এঁকেছি।


IMG20240520120041.jpg


একই রকম ভাবে নিচের দিকে একটি গাছের ডাল এঁকেছি।


IMG20240520120250.jpg


নিচের ডালের উপরে সাদা সাদা ফুলের মত এঁকেছি।


IMG20240520120553.jpg


উপরের ডালে একই রকম ভাবে ফুল এঁকেছি।


IMG20240520120742.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240520120746.jpg


IMG20240520120807.jpg


এই ছিল আমার আজকের আর্টটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_1610.jpeg

Sort:  
 2 years ago 

জল রং ব্যবহার করে তুলির সাহায্যে ফুলসহ ডালের অসম্ভব সুন্দর একটি আর্ট করেছেন আপু। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।নিখুঁতভাবে এত সুন্দর একটি আর্ট সম্পন্ন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জলরঙে একটি ফুলের আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে চমৎকার লাগছে আপু বিশেষ করে পুরোপুরি কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লাগলো। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কালারফুল আর্টগুলো দেখতে ভালো লাগে। এজন্য কালারফুল করার চেষ্টা করেছি।। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

জ্বল রং ব্যবহার করব আপনি খুব চমৎকার একটি ফুলের চিত্র একেছেন আপু।খুবই সুন্দর লাগছে দেখতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার ফুলের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনি দেখছি খুবই সুন্দর করে দুটি গাছের দৃশ্য আর্ট করেছেন। আপনি সব সময় আমাদের কে খুবই সুন্দর সুন্দর আর্ট উপহার দিয়ে থাকেন। ঠিক অনুরুপ ভাবে আজকে ও অসাধারণ একটি আর্ট উপহার দিলেন।আর জল রং দিয়ে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনি আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে জল রঙের একটি ফুলের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ সত্যি বেশ অসাধারণ। আপনি বেশ চমৎকারভাবে জল রং দিয়ে গাছের ডাল গুলো তৈরি করেছেন দেখে চোখ ফেরাতে পারছিনা। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্টের গাছের ডালগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

জল রঙের একটি ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো, এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

জল রঙের একটি ফুলের আর্ট জাস্ট অসাধারন লাগতেছে। বিশেষ করে সাদা ফুল এর জন্য অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। কালার কম্বিনেশন অনেক সুন্দর ফুটে উঠেছে। ভালো লাগলো আপনার আর্ট পোস্ট দেখে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সাদা ফুলের জন্য আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জলরঙের আর্ট গুলো করতে হলে অনেক আয়োজন করে তারপর বসতে হয়। এজন্য আমারও জলরঙের আর্ট একদমই করা হয় না। যাইহোক আপনার আজকের এই আর্ট টা বেশ সুন্দর হয়েছে আপু। গাছের সাদা রংয়ের ফুল গুলো বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এজন্য সব সময় বসা হয় না। মাঝেমধ্যে আকার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39