আপেলের ভিন্নধর্মী একটা আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি আর্ট নিয়ে। আজকের আর্টটি সম্পূর্ণ নতুন আমার কাছে। এরকম আর্ট আমি আগে কখনো করিনি। কিন্তু অনেকেই করতে দেখি । আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু অনেক জটিল মনে হয়। সেজন্য আর চেষ্টা করিনি। কিন্তু সেদিন যখন দেখলাম যে তৌহিদা আপু এই আর্টগুলো করেছে তখন আমারও করার ইচ্ছা আরো বেড়ে গেল। তারপর ও বাসায় আসলে ওর কাছ থেকে এই আর্ট করার পদ্ধতি শিখে নিলাম । তখন মনে হয়েছিল যে বেশ সহজ। কিন্তু যখন আমি আর্টটি করতে বসি তখন বুঝতে পেরেছি যে আসলে এই আর্টটি ঠান্ডা মাথায় করতে হয়। একটু অমনোযোগী হলেই ভুল হয়ে যায়। প্রথমে যখন আর্টটি করতে বসি তখন বারবার আমার ভুল হয়ে যাচ্ছিল। দাগ গুলো ঠিকমতো দিতে পারছিলাম না। চারবারের বার আমি এই আর্টটি ঠিকমত করতে পেরেছি। খুব একটা ভালো হয়নি। কিন্তু প্রথমবার হিসেবে খুব খারাপ হয়নি। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এ ধরনের আরো সুন্দর সুন্দর আর্ট করার চেষ্টা করব।
পেন্সিল
রাবার
কলম
সাইন পেন
প্রথমে পেন্সিল দিয়ে একটি আপেল এঁকেছি। তারপর আপেলের এক সাইডে রাবার দিয়ে একটু মুছে এভাবে গোল করে এঁকেছি।
এখন কলম দিয়ে এরকম কোনা করে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর ডিজাইনগুলো আস্তে আস্তে করেছি।
এভাবে একটু একটু করে দাগ দিয়ে সম্পূর্ণ আপেলের ডিজাইনটি শেষ করেছি।
এভাবে দাগ দিয়ে দিয়ে আমার ডিজাইন করা শেষ হয়েছে।
এখন কালো একটি সাইন পেন দিয়ে চার পাশের দাগটিকে মোটা করে দিয়েছি এবং ভিতরে দাগগুলোকে একটু গাঢ় করেছি।
ডিজাইনটি শেষ হওয়ার পর আমার মনে হল যে যদি ভিতরে সবুজ কালের রং করা যায় তাহলে দেখে মনে আরো ভালো লাগবে। তাই আমি ভিতরে সবুজ কালারের রং করেছি এবং আমার নামের সাইন করেছি।
সবুজ কালারের রং করার পর আমার কাছে মনে হলো যে রং ছাড়াই ভালো লাগছিল। আপনারাই বলবেন যে রং করা, না রং ছাড়া অবস্থায় বেশি ভালো লাগছে।
এভাবেই আমার আজকের আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
আজকে আপনার এই আপেলের ভিন্ন ধরনের আর্ট চমৎকার হয়েছে। কিছুটা থ্রিডি ইলুয়েশন সৃষ্টি হয়েছে এর মধ্যে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
ঠিক বলেছেন ভাইয়া। থ্রিডি ইলুয়েশন তৈরি করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে।
জি আপু আসলেই অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য
আজকে আপনি চমৎকার একটি আপেলের আর্ট তুলে ধরেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে আপল এর ভিন্নধর্মী একটা আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার আপেলের ভিন্নধর্মী আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে আপেলের ভিন্নধর্মী আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন । আসলেই আপনার ভিন্নধর্মী আর্টটি দেখতে অনেক চমৎকার লাগছে। এমনিতেই ভিন্নধর্মী আর্ট দেখতে অনেক ভালো লাগে ।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি তো ভয় ছিলাম না জানি আর্টটি আপনাদের পছন্দ হবে কিনা। ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।
আপনার আজকের আর্টটি সত্যি ইউনিক হয়েছে ।এরকম আর্ট আমি তো এর আগে দেখিনি ।দেখে আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে ।তবে খুবই চমৎকার ভাবে আপনি আর্টটি করেছেন। আপনি চারবারের বার সফল হতে পেরেছেন এটাই অনেক বড় বিষয়। আর আপনার কালার করা অবস্থায়ও ভালো লাগছে, আবার কালার ছাড়া অবস্থায়ও ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
নতুন ধরনের আর্ট করার চেষ্টা করেছি। ভয়ে ভয়ে করেছিলাম। আপনাদের ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনার তৈরি করা আপেলের ভিন্নধর্মী আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
একটু ভালোভাবে আর্টটি করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া উৎসহমুলক মন্তব্যের জন্য।
আপনার আপেলের আর্ট দেখে আইফোনের কথা মনে পড়ে গেলো। আপনার আর্টের দিকে তাকাতেই মুগ্ধ হয়েছি। সত্যি ভিন্নধর্মী একটা আর্ট আমাদের উপহার দিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
খুবই খুশি হলাম আপনার মন্তব্যটি পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি খুবই সুন্দর একটি আপেলের ভিন্নধর্মী একটা আর্ট দেখতে অসাধারণ লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপেলের এই ভিন্নধর্মী অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই আপনার অংকন আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে অংকন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার অংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভাল লাগল ভাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
এক কথায় অসাধারণ ছিল আপনার আপেলের ভিন্নধর্মী আর্ট। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে খুবই দক্ষতার সহকারে আপেলের এই আর্ট অঙ্কন করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে । এভাবে পাশে থাকবেন আশা করি।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আপেলের ভিন্নধর্মী একটি অংকন শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ।আপনার অংকন গুলো বাড়াবাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর এই অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার অংকন গুলো আপনার কাছে সবসময় ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।