একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। অনেকদিন হলো থ্রিডি আর্ট তেমনে করি না। থ্রিডি আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে বসা হয় না। এই আর্ট মেপে করতে হয়। তার জন্য অনেক বেশি সময় লাগে। সে সময়ইতো বের করতে পারি না। তাছাড়া সামনে বাচ্চাদের পরীক্ষা কিছুটা সময় তাদেরকে নিয়েও বসতে হয়। সেদিন হঠাৎ কিছুটা সময় পেয়ে গিয়েছিলাম। তাই এই থ্রিডি আর্টটি করেছিলাম। সারাদিন ব্যস্ততার পরে আর্ট নিয়ে বসতে ইচ্ছা করে না। থ্রিডি আর্টগুলো যদি এরকম ঘর কাটা খাতায় করা যায় তাহলে খুব সহজেই এঁকে ফেলা যায়। তা না হলে স্কেল দিয়ে মেপে করতে গেলে খুব কষ্ট হয়। যাইহোক আজকের থ্রিডি আর্টটি আপনাদের ভালো লাগবে আশা করি।



IMG20241028183159.jpg



প্রয়োজনীয় উপকরণ:

কাগজ
পেন্সিল
স্কেল
রাবার
সাইনপেন



প্রথমে দুটি ঘরের মতো এঁকেছি। তারপরে বাম পাশের ঘরে নিচের ছবির মত করে দাগ দিয়েছি।


IMG20241028181426.jpgIMG20241028181601.jpg

দাগের বাম পাশে লম্বা তিনটি দাগ দিয়েছি। ডান পাশেও একই রকম ভাবে এঁকেছি।


IMG20241028181723.jpgIMG20241028181907.jpg

এখন মাঝের অংশে কোনা করে দাগ দিয়েছি।


IMG20241028182012.jpgIMG20241028182014.jpg

বাম পাশে তিনটি দাগের উপরে চারকোনা ঘরের মতো এঁকেছি। ডান পাশে একই রকম ভাবে ঘর এঁকেছি।


IMG20241028182219.jpgIMG20241028182235.jpg

মাঝের অংশে লম্বা একটি দাগ দিয়েছি এবং সাইডে আরো একটি করে দাগ দিয়েছি।


IMG20241028182250.jpgIMG20241028182314.jpg

ডান পাশের ঘরের ভেতর একই রকম করে দাগ দিয়েছি। তারপর কিছু অংশ কালো রং করেছি।


IMG20241028182337.jpgIMG20241028182438.jpg

কিছু কিছু অংশ পেন্সিল দিয়ে কালো করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। আবার কিছু অংশে লাল রং করেছি।


IMG20241028182659.jpgIMG20241028182912.jpg

বাকি অংশগুলো নীল রং করেছি।। সব শেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241028183122.jpgIMG20241028183124.jpg

IMG20241028183143.jpg


IMG20241028183153.jpg


এভাবে আমার থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই ধরনের থ্রিডি আর্ট গুলো অঙ্কন করার জন্য অনেক বেশি ধৈর্য এবং সময়ের ব্যবহার করা লাগে। আর আর্ট গুলো অনেক সাবধানতা অবলম্বন করে আঁকা লাগে। তবেই এই আর্টগুলো অনেক বেশী সুন্দর হয়। আপনি অনেক সুন্দর করে আর্ট করার পর, ফটোগ্রাফিও সঠিক অ্যাঙ্গেল থেকে করেছেন। যার কারনে দেখতে বেশি সুন্দর লাগছিল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের আর্ট গুলো অনেক সাবধানতা অবলম্বন করে আঁকতে হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আর্ট গুলো অঙ্কন করার পর সে যদি সুন্দর করে এবং সুন্দর করে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। তাই আর্টগুলো করার পর সঠিকভাবে ফটোগ্রাফি করা লাগে, তাহলেই দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

থ্রিডি আর্টগুলো সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে না পারলে থ্রিডি ভাব বোঝা যায় না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

থ্রিডি আর্ট আপনি অনেক সুন্দরভাবে আমাদের মাঝে অংকন করে শেয়ার করেছেন ।এগুলো অংকন করতে একটু সময় লাগে কিন্তু দেখতে অনেক চমৎকার লাগে ।ধন্যবাদ আপু থ্রিডি আর্ট তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

থ্রিডি আর্টগুলোর মাপ যদি সঠিকভাবে করা না যায় তাহলে এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। আপনি সময় বের করে এত সুন্দর করে একটা থ্রিডি আর্ট করছেন। সত্যি একদম বাস্তবিক মনে হচ্ছে। দারুন আর্ট করেছেন আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মাপগুলো এলোমেলো হয়ে গেলে আর্টটি সুন্দর হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুব জটিল লাগে। আজকে আপনি দেখতেছি খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। সত্যি আপনার থ্রিডি আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট গুলো খুব সুন্দর করে এবং ধৈর্য ধরে আর্ট করতে হয়। ধন্যবাদ এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথম প্রথম করতে গেলে একটু জটিল লাগবেই আপু। নিয়মিত করলে তখন আর জটিল লাগে না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন আপনি। থ্রিডি আর্ট দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের থ্রিডি আর্ট অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

থ্রিডি আর্ট দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আর্টগুলো সব সময় অনেক অসাধারণ হয়ে থাকে৷ আজকে আপনি যেভাবে এত অসাধারণ কিছু আর্ট এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এই আর্টগুলো শেয়ার করার মাধ্যমে আপনার আর্ট করার প্রতিভাও খুবই ভালোভাবেই ফুটে উঠেছে৷ সব সময় আপনি এত অসাধারণ কিছু আর্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ আজকেরে অসাধারণ আর্ট খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ এই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আমার আর্টগুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সবসময় উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38