ভিন্ন রকম একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করবো। আমি সব সময় ভিন্ন ভিন্ন আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে এক ধরনের আর্ট করতে করতে একঘেয়েমি চলে আসে। এজন্য ভিন্নতা আনার জন্য সব ধরনের আর্ট করার চেষ্টা করি। আজকের আর্টটি করতে অনেক সময় লেগেছিলো। প্রতিটি ঘর মেপে করতে হয়েছে। আর্টটি হঠাৎ করে দেখলে খুব কঠিন মনে হয়। কিন্তু টেকনিক্যাল করে আঁকার কারণে খুব সহজেই আঁকা গিয়েছে। এ ধরনের আর্ট করতে গেলে কিছুটা ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়। তাহলে আর্টগুলো নিখুঁত হয়। আর্টটি করার পর মনে হল যে ভেতরের ঘরগুলো কালার করলে ভালো লাগবে। তাই ঘরগুলো কালার করেছি। আপনারাই দেখে বলবেন যে কোন আর্টটি বেশি ভালো লাগছে। কালার করা নাকি কালার ছাড়া?


IMG20240824125608.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
স্কেল
কলম
রং পেন্সিল



প্রথমে কলম দিয়ে লম্বা লম্বা কতগুলো দাগ দিয়েছি। তারপর আড়াআড়ি দাগ দিয়ে চারকোনা ঘর এঁকেছি।


IMG20240824123026.jpgIMG20240824123058.jpg

ঘর গুলোর মাঝে একটি করে বৃত্ত দিয়েছি এবং কোনার দিকে আবারো ছোট চারকোনা ঘর এঁকেছি।


IMG20240824123207.jpgIMG20240824123345.jpg

ছোট চারকোনা ঘরটি কলম দিয়ে ভরাট করেছি। গোল বৃত্তের চারপাশে উপরের দিকে একটি দাগ এবং নিচের দিকে একটি করে দাগ দিয়েছি।


IMG20240824123450.jpgIMG20240824123559.jpg

একই রকম ভাবে সবগুলো ঘরেই দাগ দিয়েছি। তারপর কাগজের বাইরের দিকে কোনা করে দাগ দিয়ে ভরাট করেছি।


IMG20240824123832.jpgIMG20240824124035.jpg

এখন প্রতিটি ঘরেরর ভিতরে আরও কিছু দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20240824124122.jpgIMG20240824124345.jpg

একই রকম ভাবে সবগুলো ঘরেই ডিজাইন করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240824124739.jpgIMG20240824124742.jpg

IMG20240824124757.jpg


আর্টটি শেষ করার পরে আবারো সাইন পেন দিয়ে কালার করেছি।


IMG20240824125606.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_2501.png

IMG_2500.png

Sort:  
 2 years ago 

আপু এটা আর্ট সত্যিই একদমই বুঝা যায় না,আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কিন্তু কি ভেবেছি সেটাও জানি না তবে আমার মাথায় আসেনি এটা আর্ট হতে পারে। এরপর আপনার টাইটেল এবং ভিতরের স্টেপ দেখে বুঝতে পারলাম এটা আর্ট। এমন আর্ট কখনও দেখা হয়নি আর করাও হয়নি। কালার করার জন্য একদমই অন্যরকম লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই ধরনের আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কিছু কিছু আর্ট এর নাম দেয়া যায় না। এই আর্টগুলো সেই ধরনের। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুণ এঁকেছেন তো! একদম সিম্পলের ওপরে চমৎকার৷ এই আর্টটাও খানিকটা ডুডুল আর্টের মতো৷ চোখে ইলিউশন তৈরির আর্ট৷ বেশ সুন্দর হয়েছে আপু৷

 2 years ago 

ঠিক বলেছেন আর্টটি সিম্পলের মধ্যে সুন্দর লাগছিল দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটা আর্ট করেছেন আজকে আপনি। আপনার এই আর্ট ছিল একেবারে চোখ ধাঁধানো। পুরোটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। কালারফুল আর্ট হওয়ার কারণে এটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আপনি অনেক নিখুঁতভাবে এবং সময় নিয়ে এই আর্ট করেছেন দেখেই বুঝতে পারছি। আপনার আজকের এই আর্ট ছিল জাস্ট চমৎকার। এরকম আর্ট প্রতিনিয়ত দেখার জন্য অপেক্ষায় থাকলাম আপু। আর আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

যেকোনো আর্ট করতে গেলে নিজের দক্ষতাকে কাজে লাগাতে হয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কালার করার পর আমার কাছেও ভালই লাগছে দেখতে। এই ধরনের আর্ট গুলো অনেক মনোযোগ সহকারে করতে হয়। দারুন ভাবে পুরো আর্ট টা করেছেন আপনি। ভালো লাগলো দেখে। ভিন্ন ধরনের এই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এজন্যই কালার করেছিলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার আর্ট মানেই ভিন্ন কিছু। আপনি সবসময় নতুন নতুন করার চেষ্টা করেন। তবে এটা ঠিক এই ধরনের আর্ট প্রথম দেখলে অনেক কঠিন মনে হয়। আমার কাছে তো ভীষণ কঠিন লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন আপু।

 2 years ago 

ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে একটা ইউনিক ধরনের আর্ট নিয়ে হাজির হয়েছেন। এই আর্ট আমার কাছে একটা নতুন ধরনের আর্ট মনে হচ্ছে। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু রং করার পরই বেশি ভালো লেগেছে আমার। আর এটা একেবারেই ঠিক সব সময় একই আর্ট করতে ভালো লাগে না। ভিন্ন ভিন্ন আর্ট করতে বেশ ভালো লাগে। আর ভিন্ন ধরনের আর্ট দেখতেও বেশ ভালো লাগে।

 2 years ago 

মাঝেমধ্যে এমন মনে হয় যে কিছু কিছু আর্ট কালার করলে অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62776.69
ETH 1766.08
USDT 1.00
SBD 0.39