গাড়ির আয়নায় দেখা অপরুপ প্রকৃতি!

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20250512_190028.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর আর্ট নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন যে আমি আর্ট করতে কতটা ভালবাসি কিন্তু বর্তমানে আমি এমন ব্যাস্ততম জীবনে ঢুকে গেছি যে আর সেই অবসর সময় এবং ঘটা করে বসে আর্ট করা আর হয়ে ওঠে নাহ।তবুও যেহেতু নিজেকে সময় দেওয়া জরুরী তাই হাজার ব্যাস্ততার মাঝে একটু সময় বের করে বসে পরলাম আর্ট করতে। এখন আমার কম সময় লাগে এমন আর্ট করতে ভালো লাগে। তাই কলম নিয়ে বসে পরলাম একটা আর্ট করতে। ভার্সিটি বাসের জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাই এবং সন্ধ্যায় বাসায় ফিরি এই কথা মাথায় রেখে গাড়ির আয়নায় প্রাকৃতিক এবং পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি আমার আর্টের মাঝে। এটা আমার করা একটা ভিন্ন ধরনের আর্ট। আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ :

IMG_20250512_200223.jpg

১. কাগজ ।
২.কলম।
৩.মার্কার ।
বিবরণ :
ধাপ-১

IMG_20250512_184233.jpg

প্রথমে কলম দিয়ে গাড়ির আয়নার গঠন আঁকালাম।
ধাপ-২

IMG_20250512_184946.jpg

এবার আয়নার ভিতরে গাড়ি চলে যাচ্ছে তা আঁকিয়ে নিব। সাথে আয়নার পাসে সোজা সোজা কিছু দাগ দিয়ে নিব।
ধাপ-৩

IMG_20250512_185425.jpg

এখন গাড়ি রঙ করে নিব কালো কলম দিয়েই এবং পিছনে রাস্তার পাশের লম্বা লম্বা রাস্তার লাইট স্ট্যাম্প আঁকাব ।
ধাপ- ৪

IMG_20250512_185630.jpg

রাস্তার ধারের সবুজ গাছপালা সাড়ি সাড়ি দারিয়ে আছে বুজাতে কালো কলম দিয়েই গাছের আকৃতি দিব।
শেষ ধাপ✨

IMG_20250512_190028.jpg

অবশেষে কালো পেন দিয়ে সব কিছু সুন্দর করে বর্ডার এবং সুন্দর ভাবে কমপ্লিট করে নিব।এটা আমার করা সব গুলো আর্টের মধে অন্যতম এবং আমার পছন্দের। আপনাদের নিশ্চয় ভালো লাগবে।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
ধরনআর্ট🖼️।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

গাড়ির আয়নায় প্রাকৃতিক দৃশ্য আপনি চমৎকার এঁকেছেন। গাড়ির আয়নায় এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রায়ই দেখা যায়। আপনার অংকন দক্ষতার যতই প্রশংসা করা হয় ততই কম। আপনি অনেক সুন্দর করে এই অঙ্কনটি করেছেন। এমন প্রাকৃতিক দৃশ্যের আঁকা দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

গাড়ির আয়নায় দেখা প্রকৃতির এই অপরূপ দৃশ্য আপনি অনেক সুন্দর করে এঁকেছেন। গাড়িতে চলাচলের সময় আমরা এমন সুন্দর দৃশ্য স্বচক্ষেও দেখতে পারি আবার গাড়ির আয়নার মাধ্যমে এত সুন্দর দৃশ্য দেখতেও অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে এই দৃশ্যটি অঙ্কন করেছেন ধন্যবাদ।

 last year 

এত ইউনিক এবং অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন যে এই আর্ট দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে যেভাবে আপনি গাড়ির আয়নার মধ্যে এর যে দৃশ্য দেখা যায় সেটি আপনার আর্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা আপনার আর্ট করার দক্ষতার বহিঃপ্রকাশ খুবই ভালোভাবে ঘটিয়েছে৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটি আর্ট দেখে৷ অনেক ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37