আর্টঃবৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ৫ই এপ্রিল,২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m9.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। এখনো গ্রামের বাড়িতে থাকায় নেট ওয়ার্ক ইস্যুর জন্য এক্টিভিটি যথাযথভাবে চালিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। তবু চেস্টা করে যাচ্ছি। আজ অনেকদিন পর একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো ম্যান্ডালা আর্ট। যদিও এই ধরনের আর্ট করতে সময় লাগে। কিন্তু সময় নিয়ে করার পর দেখতে বেশ সুন্দর লাগে এর ছোট ছোট ডিজাইন এর কারনে। আজ আমি বৃত্তে একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছি। ম্যান্ডালা আর্টটি করার পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করবো।এক ঘেয়েমি যাতে না আসে সেজন্য চেস্টা করি বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করার। তাই কখনও পেন্সিল আর্ট ,কখনও মধুবনী আর্ট বা কখনও ওয়াটার কালার। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

m7.jpg

১।সাদা কাগজ
২।গোলাপী রং এর জেল পেন
৩।পেন্সিল
৪।পেন্সিল কম্পাস
৫।রাবার
৬।চাঁদা
৭।স্কেল
৮।কালো রং এর জেল পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m5.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগের ভিতরে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-২

m4.jpg

m18.jpg

বৃত্তটিতে চাঁদার সাহায্যে কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি। এবং মাঝখানের বৃত্তটিতে কালো জেল পেন দিয়ে পাতার মতো কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৩

m17.jpg

কালো ও গোলাপী রং এর জেল পেন দিয়ে ফুলের পাপড়ির মতো আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি পরবর্তি বৃত্তটিতে।

ধাপ-৪

m16.jpg

m15.jpg

আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি বড় বৃত্তগুলোতে কালো ও গোলাপী জেল পেন দিয়ে।এবং রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নিয়েছি।

ধাপ-৫

m12.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

m8.jpg

m9.jpg

m10.jpg

আশাকরি ,আজকে বৃত্তে করা রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৫ই এপ্রিল, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচ

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপনি ম্যান্ডেলা আর্ট করতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। বৃত্তের মধ্যে অনেক চমৎকার ম্যান্ডেলা আর্ট করে কালার করেছেন দেখতে দারুণ লাগছে। এ ধরণের আর্ট গুলো করতে অনেক বেশি সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

অনেক পছন্দ করি ম্যান্ডালা আর্ট করতে। যাইহোক পোস্টটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

xp6.png

xp7.png

xp9.png

 last year 

Daily task

cmc.png

 last year 

আপনি খুব সুন্দর আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট আমার বরাবরই খুব পছন্দ। আপনি আজকে চমৎকার আর্ট করেছেন। ছোট ছোট ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগছে। কালারফুল হওয়ার কারণে অনেকটা আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার আঁকা ম্যান্ডালা আর্টটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ছোট ছোট ডিজাইন গুলো দেখতে খুব ভালো লাগে। চমৎকার একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। যদিও দেখতে খুবই সুন্দর কিন্তু সময় দিয়ে ধৈর্য ধরে করতে অনেক সময় লাগে। সুন্দরভাবে ধাপ গুলো উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।

 last year 

সময় নিয়ে যে কোন আর্ট করলে তা দেখতে সুন্দর হয়। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আজকে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম আর সেখান থেকে ফ্রি যখন প্রথম ব্লগটা খুলি তখনই আপনারা কই ম্যান্ডেলার আর্ট টিপে পড়েছিল। তখন আর কমেন্ট করা হয়নি। খুব সুন্দর এঁকেছেন। প্রত্যেকটা কলকা অত্যন্ত নিখুঁত হয়েছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙ্গিন ম্যান্ডালা আর্টটি দারুন লাগছে দেখতে।বৃত্তের মাঝে রঙিন আর্টটি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন আপু।সময় ও ধৈর্য ধরে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে।

 last year 

আমি চেস্টা করেছি ম্যান্ডালাটি সুন্দরভাবে আকঁতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65557.17
ETH 1788.16
USDT 1.00
SBD 0.42