আর্টঃ টিউলিপ ফুলের বাগান অংকন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। ১৪ই বৈশাখ।গ্রীষ্মকাল, ১৪৩২, বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ আমি পুরাতন সিডির উপর একটি পেইন্টিং করেছি। আসলে পুরাতন কোন কিছুকে নতুন করে সাজাতে বেশ ভালো লাগে। তাই আমি প্রায়ই চেস্টা করি পুরাতন কোন কিছুকে ফেলে না দিয়ে নতুন ভাবে সাজিয়ে ব্যবহার করতে। এভাবে পুরাতন সিডিতে বিভিন্ন আর্ট করে দেয়াল লাগালে দেখতে বেশ সুন্দর লাগে।আমিও তাই করেছি। দেখতে বেশ সুন্দর লাগছে দেয়ালটি। ভেবেছি আরও কিছু আর্ট করে দেয়ালটি সাজিয়ে নিবো। আজ আমি সিডিতে একটি টিউলিপ ফুলের বাগান আঁকার চেস্টা করেছি। আর্টি শেষ করার পর যখন দেয়ালে লাগিয়েছি তখন দেখতে বেশ সুন্দর লাগছিলো। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি পুরাতন সিডি ও রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
উপকরণ
১।পুরাতন সিডি
২।তুলি
৩।বিভিন্ন শেডের পোস্টার রং
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সিডিটি পরিস্কার করে নিয়ে। কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। এরপর সিডির এক পাশ সাদা পোস্টার রং করে নিয়েছি।
ধাপ-২
এরপর সিডির উপরের দিকে কিছুটা অংশ আকাশী ও নীল রং দিয়ে আকাশ রং করে নিয়েছি।
ধাপ-৩
ডিপ সবুজ ও হাল্কা সবুজ রং দিয়ে কিছু গাছ এঁকে নিয়েছি।
ধাপ-৪
ডিপ গোলাপী রং দিয়ে কিছুটা অংশ রং করে নিয়েছি। দূরে টিউলিপ ফুলের বাগান বুঝানোর জন্য।
ধাপ-৫
ডিপ গোলাপী রং দিয়ে কিছু ডট দিয়ে নিয়েছি।
ধাপ-৬
সবুজ রং দিয়ে টিউলিপ ফুলের পাতা ও ডাল এঁকে নিয়েছি। এবং হালকা গোলাপী রং দিয়ে তিউলিপ ফুলটি সুন্দর করে নেয়ার চেস্টা করেছি। সেই সাথে আরও কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি।
ধাপ-৭
সবশেষে একটি নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে টিউলিপ ফুলের বাগানের আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung Galaxy A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৭শে এপ্রিল, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
টিউলিপ ফুলের চমৎকার আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম আর্ট গুলো করতে এবং দেখতে বেশ ভালোই লাগে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আর্টটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেস্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1916537817037173123
পুরাতন সিডির উপর দারুন একটি আর্ট করেছেন আপু। টিউলিপ ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন একটি আর্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
https://x.com/selina_akh/status/1916539898825224587
https://x.com/selina_akh/status/1916540449340198987
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
জি আপু নিখুঁতভাবে কোন কিছু আকঁলে তা সময় নিয়ে করতে হয়। তবেই তা নিখুঁত হয়। এই আর্টটি করতে আমরাও সময় লেগেছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
চেস্টা করি আরকি। আপনাদের ভালো লাগে তাই আঁকি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।