ম্যান্ডেলা আর্ট || ডিজিটাল আর্ট #94
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
*সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আমি নতুন নতুন কাজ শিখতে ভালোবাসি। ড্রইং করতে করতে ড্রইং এর অনেক কিছুই শিখেছি আমি। আশা করি সামনে আরো অনেক কিছু শিখতে পারবো। কারণ নতুন নতুন জিনিশ শিখতে অনেক ভালো লাগে আমার। তো আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার করা একটি ম্যান্ডেলা আর্ট। আশা করি ভালো লাগবে অনেক। *
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১৫০০X১৫০০ পিক্সেল।
প্রথমে আমি আমার নেওয়া পেজটিকে সমান ৮ ভাগে ভাগ করে দাগ কেটে নেই। এর ভিতর ব্রাশ টুল দিয়ে ম্যান্ডেলা আর্ট করবো। ব্রাশ এর জন্য হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করি। ব্রাশ সাইজ প্রয়োজন মত কমিয়ে বাড়িয়ে ডিজাইন করবো তাই স্পেসিফিক সাইজ বললাম না। তবে শুরু করেছি ৮ পিক্সেল এর ব্রাশ দিয়ে।
এবার আমি লেয়ার এর মাঝ বিন্দু হতে প্রথমে ফুলের মত ডিজাইন আঁকি মাঝে গাঢ় করে ভরাট করি।।
একই ভাবে আরো বিভিন্ন রকম এর কিছু আলপনা ডিজাইন যুক্ত করি আমার ম্যান্ডেলাতে। কিছু লাইন মোটা করি। কিছু চিকন থাকে। এতে ডিজাইন সুন্দর দেখায়। সাইড থেকে পাতা আঁকি।
এবার উপরের দিকে বড় করে কিছু পাতার মতন আলপনা আঁকি। যার ভিতর একই রকম এর ডিজাইন সম্পন্ন করি।
ধীরে ধীরে বাইরের দিকে ডিজাইন আরো বারাতে থাকি। উপরের দিকে ঘুরিয়ে পেচিয়ে আরো কিছু আলপনা যুক্ত করি।
এবার আমি ডিজাইন গুলো আরো বৃদ্ধি করি। এভাবে শেষের দিকে আরো কিছু আলপনা যুক্ত করি।
এবার ব্রাশ সাইজ একটু কমিয়ে ভেতরে ফোটা ফোটা দিয়ে এটিকে পুরো ম্যান্ডেলার মতন তৈরি করে ফেলি। আজ শুরুতে একটু ভুল করে ফেলি আমি। নতুন লেয়ার এ না করে ব্যাকগ্রাউন্ড এ করে ফেলি। যার জন্য আজ রঙ করতে পারলাম না। তাই নাম ও যুক্ত করলাম না। তবে কালো ও ভালো লাগছে। কি বলেন আপনারা?
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আপনি খুব সুন্দর ডিজিটাল মাধ্যমে একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছন। দেখতে অনেক সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে এটি খুব ধৈর্য সময় আপনি করেছেন। আপনার উপস্থাপনা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট
আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম।
জ্বি আপু একটু ধৈর্যের প্রয়োজন হয়। তবে ভালোই লাগে আমার করতে এ ধরনের কাজ গুলো।
আপনার ডিজিটাল ম্যান্ডেলা আর্টগুলো দেখার মতো ভাই। একবাদ দেখলে বার বার দেখতে মন চায়। আপনার প্রতিটি আর্ট আমি ফলো করি। আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।
আপনিও অনেক রকমের আর্ট করেন খুব ভালো লাগে
ম্যান্ডেলার দারুন ডিজিটাল চিত্র অঙ্কন করেছেন ।সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো এত নিখুত ভাবে করেছেন। যেটা করতে দক্ষতার প্রয়োজন যেটা আপনি করে দেখালেন।
জি ভাইয়া অত বেশি দক্ষতা দরকার হয় না মেন্ডেলা আর্ট এ। একটু আইডিয়ার প্রয়োজন।
ভাইয়া আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্টের মাধ্যমে ম্যান্ডালা আর্ট গুলো শেয়ার করে থাকেন, আপনার ম্যান্ডালা আর্ট গুলো আমার খুবই সুন্দর লাগে, আপনি অনেক দক্ষতার সাথে আর্ট গুলো শেয়ার করে থাকেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
সুন্দর হয়েছে কিনা তা আপনারাই ভালো বলতে পারবেন। আমি তো শুধু চেস্টা করেছি আমার সব টা দিয়ে।
আপনার ম্যান্ডেলার আর্ট চমৎকার হয়েছে ভাইয়া । তবে কালার করলে আরো সুন্দর দেখাতো । খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন । ধন্যবাদ আপনাকে
হুম ভাই এটা ঠিক যে কালার করলে খুবই ভালো দেখাতো। তবে শুরুতেই বোকামি করছি। নতুন লেয়ার না খুলে ব্যাকগ্রাউন্ড লেয়ার এ করেছি। তাই এই সমস্যা টা হয়েছে আরকি।
ডিজিটাল পদ্ধতিতে খুবই সুন্দর এবং নজর কাড়ানো একটি মান্ডালা প্রস্তুত করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।
একটু রঙ করতে পারলে মনে হয় আরো একটু ভালো হতো।
ডিজিটাল অংকনের মাধ্যমে খুবই চমৎকার একটি মান্ডালা অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য অসংখ্য।
জ্বি ভাইয়া শুরু থেকে সব কিছু ধাপে ধাপে দেখিয়েছি যেনো আপনারা সুন্দর ভাবে সব বুঝতে পারেন।
আপনার ম্যান্ডেলা অংকনটি সত্যি অসাধারণ হয়েছে। খু্বই দক্ষতার সাথে ধাপে ধাপে ম্যান্ডেলা অংকন করলেন। দেখে ভালো লাগলো, শুভকামনা রইল।
জ্বি ভাই। অনেক অনেক ধন্যবাদ এভাবে অনুপ্রেরণা জানানোর জন্য।
খাতা কলম ছেড়ে একেবারে ডিজিটাল মান্ডালা আর্ট। যাইহোক বেশ ভালো হয়েছে আপনার ডিজিটাল মান্ডালা আর্টটা। তবে যদি আরও বিভিন্ন কালার ব্যবহার করতেন আরেকটু ফুটে উঠত আর কী। যাইহোক ধন্যবাদ আপনাকে।।
হিহি। কি করবো ভাই। আমি যে খাতা কলম এর আর্ট এ নুব একদম।