ম্যান্ডেলা আর্ট :- // হার্ট শেপের ডিজাইন অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20241102150134-01.jpeg

বেশ অনেকদিন পর আপনাদের মাঝে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি হার্ট শেপের একটি ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করেছি। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট করতে যদিও অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়।

তবে একটু কষ্ট করে আর্টটি শেষ করার পর দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখানে শুধু একটি হার্ট শেপের ডিজাইন অংকন করিনি বরং, ছোট বড় মোট তিনটি হার্ট শেপের ডিজাইন অঙ্কন করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই অংকনটি ভালো লাগবে। হার্ট শেপের ডিজাইনে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নকশা অংকন করার জন্য দেখতে খুবই চমৎকার লাগছিল। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ম্যান্ডেলা আর্টটি করলাম।

হার্ট শেপের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট

IMG20241102150200.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল পেন

IMG20241102144344.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে সুন্দর একটি হার্ট শেপ এঁকে নিব। জেল কলম দিয়ে ম্যান্ডেলা আর্টগুলো করলে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG20241102144513.jpgIMG20241102144608.jpg
✍️ধাপ-২:✍️

এখন জেল কলম দিয়ে হার্ট শেপের ডিজাইনটি গাঢ় কালো রঙ করে নিব।

IMG20241102145022.jpg

✍️ধাপ-৩:✍️

এখন সবচেয়ে বড় হার্ট শেপে সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিব। এখানে আমি ফুল, পাতা এবং বিভিন্ন ক্ষুদ্র নকশা অঙ্কন করার মাধ্যমে মেন্ডেলা আর্টটি করেছি।

IMG20241102145129.jpgIMG20241102145318.jpg
IMG20241102145541.jpgIMG20241102145806.jpg
✍️ধাপ-৪:✍️

এরপর ছোট হার্ট শেপে সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিব।একইভাবে এখানে ফুল, পাতা এবং বিভিন্ন ক্ষুদ্র নকশা অঙ্কন করেছি।

IMG20241102150059.jpg

✍️ধাপ-৫:✍️

এভাবেই সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট শেষ করলাম।হার্ট শেপের ডিজাইনের উপর ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর দেখাচ্ছিল।

IMG_20241102_224914.jpg

✍️ধাপ-৬:✍️

এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20241102150119.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20241102150141.jpg

আজকের অংকন করা ম্যান্ডেলা আর্টটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। কালো রঙের পেন ইউজ করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

হার্ট শেপের মধ্যে দারুন একটি ডিজাইন করেছেন আপনি। দেখতে অসাধারণ লাগছে। খুব নিখুঁতভাবে কাজটি করেছেন আপনি। ডিজাইনটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হার্ট শেপের ডিজাইন অঙ্কন খুবই সুন্দর হয়েছে।। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ও দক্ষতার সাথে আপনি এই ডিজাইনটি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

হার্ট শেপের অনেক সুন্দর ডিজাইন অংকন করেছেন আপনি। নিখুঁত নিখুঁত এই ডিজাইনগুলো আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে। নিশ্চয়ই এই ডিজাইন টা করতে আপনার অনেক সময় লেগেছিল। আসলে এই ধরনের আর্ট গুলো করা সময় সাপেক্ষ ব্যাপার। ভালো লাগলো আপনার হাতের এই নিখুঁত কাজটা।

 2 years ago 

আমার অংকন করার ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনার মেন্ডেলা আর্টটি আসলেই অনেক চমৎকার হয়েছে ।প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

হার্ট সেপের অসাধারণ সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন বিশেষ করে ভিতরের অংশে ফুল পাতার সৌন্দর্যটা ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন যেটা বেশি ভালো লেগেছে যাই হোক আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। তাই সময় পেলেই আর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি।

 2 years ago 

হার্ট শেফের মাধ্যমে দারুন একটি আর্ট করেছেন আপু। আপনার করা আর্ট টি দেখতে অসাধারণ হয়েছে। এত সুন্দর ভাবে ডিজাইনগুলো করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। এই ধরনের ছোট ছোট ডিজাইনগুলো করতে বেশ ভালই সময় লাগে। তবু আপনি সুন্দরভাবে গুছিয়ে ডিজাইন উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অংকন করা ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

শুধু কাগজ আর জেল পেনে কত সুন্দর একটি হার্ট ডিজাইন করলেন ভাই। এক কথায় অসাধারণ হয়েছে।। ভেতরে ম্যান্ডেলা আর্টের ডিজাইনটা খুব নিখুঁত। আপনি যে খুব সুন্দর সৃজনশীল একজন ব্যক্তি তা আপনার এই আঁকাই বলে দেয়। সৃজনশীলতাই একজন মানুষের একটি বিরাট গুণ। আপনার শিল্পের কদর হোক।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

হার্ট শেপের ডিজাইন আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর একটি চিত্র আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো অনেক সময় নিয়ে করতে হয়। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, এই ধরনের আর্টগুলো অনেক সময় নিয়ে করতে হয়।

 2 years ago 

আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে জেল পেন দিয়ে হার্ট শেপের ডিজাইনে একটি ম্যান্ডেলা অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ম্যান্ডেলা অঙ্কনের ধাপগুলো ছিল অনেক সুন্দর যা দেখে যে কেউ এ ধরনের ম্যান্ডেলা অঙ্কন করতে পারবে। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর হার্ট শেপের ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার অংকন করা ম্যান্ডেলা আর্টটি আপনাকে মুগ্ধ করেছে জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64064.84
ETH 1744.97
USDT 1.00
SBD 0.42