// মেহেদি ডিজাইন আর্ট //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20241017211823-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সুন্দর একটি মেহেদি ডিজাইন। মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে।মাঝে মাঝে সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যাই সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করার জন্য।

তেমনি আজকে অবসর সময়ে ভাবছিলাম, কি পোস্ট করবো?হঠাৎ মাথায় আসলো, মেহেদি ডিজাইন আর্ট করে পোস্ট করলে বেশ ভালো হয়। যেমন ভাবনা তেমনি কাজ। খুব অল্প সময়ের মধ্যে আমি এই মেহেদি ডিজাইনটি আর্ট করেছি। রাউন্ড শেপের এই ধরনের মেহেদি ডিজাইনগুলো হাতে অঙ্কন করলে দেখতে বেশ সুন্দর দেখায়। আশা করি আমার অংকন করা এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আমি মেহেদি ডিজাইনটি আর্ট করলাম।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20241017211830.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.কালার পেন

IMG20241017210122.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর সবুজ রঙের কলম দিয়ে সুন্দর একটি প্যাঁচানো সার্কেল এঁকে নিব। এরপর সার্কেলটির চারপাশে চিত্রের মতো করে ছোট ছোট পাঁপড়ি এঁকে নিব।

IMG20241017210639.jpg

✍️ধাপ-২:✍️

ছোট পাঁপড়ির চারপাশে বড় পাঁপড়ি এঁকে নিব। এই ধরনের বড় পাঁপড়িগুলো অঙ্কন করলে দেখতে ভীষণ সুন্দর দেখায়। বড় পাঁপড়িগুলোর মাঝখানে ছোট বিন্দু এঁকে নিব।

IMG20241017210856.jpg

✍️ধাপ-৩:✍️

এখন বড় ফুলটির চারপাশে সুন্দর করে চিত্রের মতো দেখতে ছোট ছোট ফুল এঁকে নিব। এখানে আমি একই রকম দেখতে মোট আটটি ফুল এঁকে নিয়েছি।

IMG20241017211008.jpgIMG20241017211334.jpg
✍️ধাপ-৪:✍️

এরপর ফুলগুলোর চারপাশে ছোট ছোট বিন্দু এঁকে নিব। বিন্দুগুলো এঁকে নেওয়ায় ডিজাইনটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল।

IMG20241017211455.jpgIMG20241017211507.jpg
✍️ধাপ-৫:✍️

এখন ফুলটির উপরের দিকে একটি ছোট সাইজের সার্কেল এঁকে নিব। সার্কেলটি চারপাশে ছোট ছোট বিন্দু এঁকে নিব। একইভাবে ফুলটির চারপাশে অনেকগুলো ফুল এঁকে নিব।

IMG20241017211544.jpgIMG20241017211736.jpg
✍️ধাপ-৬:✍️

সার্কেল সাইজের মেহেদি ডিজাইনটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল।এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20241017211756.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20241017211816.jpg

আশা করি আজকে অংকন করা মেহেদি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে।ডিজাইনটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ডিজাইনটি হাতে অঙ্কন করলে আরো ভালো লাগবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করতে পারেন দেখছি। এরকম মেহেদি ডিজাইন আর্ট গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করতে পারছেন। আপনার আজকের করা এই মেহেদি ডিজাইন আর্টটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো মেহেদি ডিজাইন আর্ট টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।

 2 years ago 

আমার অংকন করা মেহেদি ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি তো খুব সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করেছেন। এই ডিজাইন গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। এই ডিজাইনে মেহেদি পড়লে দেখতেও ভালো লাগে। সুন্দর ডিজাইনটির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপু।এই ধরনের আর্ট করতে যেমন ভালো দেখতেও তেমন আকর্ষণীয় লাগে।অপরূপ সুন্দর আপনার হাতের কাজ।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের মেহেদি ডিজাইনগুলো হাতে পড়লে অনেক ভালো দেখায়।

 2 years ago 

অবসর সময়েকে তাহলে বেশ চমৎকারভাবে কাজে লাগিয়েছেন আপু। এত সুন্দর একটি মেহেদির ডিজাইন এঁকে। মেহেদির ডিজাইনটি আসলেই বেশ আকর্ষণীয় লাগছে। হাতের তালুতে এরকম ডিজাইন করলে খুব সুন্দর লাগবে দেখতে। কালারফুল করার কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

দারুন একটা মেহেদী আর্টের ডিজাইন আজ আপনি আমাদের মাঝে নিয়ে এসেছেন। আসলে এই ধরনের ডিজাইনগুলো দেখতে যতটা সহজ কিন্তু করতে ততটা হয়তোবা সহজ নয়। দারুন একটা ডিজাইন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপে ধাপে পর্যায়ক্রমে কিভাবে চমৎকার মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ, সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো এই মেহেদি ডিজাইন টা। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে এই ডিজাইন। হাতের তালুতে অথবা উপরের অংশে এই ডিজাইনটা মেহেদী দিয়ে অঙ্কন করা হলে দেখতে সুন্দর লাগবে। অনেক সুন্দর এবং নিখুঁত ফুলের ডিজাইন ছিল। কালারফুল কলম দিয়ে আঁকার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আপনি তো খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন। এই ডিজাইনটি যদি হাতে অঙ্কন করা হয় তাহলে আরো সুন্দরভাবে ফুটে উঠবে। ডিজাইনটি ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62730.47
ETH 1691.64
USDT 1.00
SBD 0.40