// সাইন পেন দিয়ে গোলাপি রঙের ফুল অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20241203180848-01-01.jpeg

আজকে আপনাদের সামনে সুন্দর একটি আর্ট নিয়ে হাজির হয়েছি।সব ধরনের পেইন্টিং করতে আমি খুব ভালোবাসি। আজকে খুবই সাধারণ একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে চলে এলাম।বিশেষ করে সাইন পেন দিয়ে করা আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।

আজকে আমি শেয়ার করতে চলেছি সুন্দর একটি ফুলের আর্ট। সাইন পেন দিয়ে এই ধরনের ফুলগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে।মোট দুই কালারের সাইন পেন ব্যবহার করে এই সুন্দর ফুল গাছের আর্ট করলাম।ফুলগুলো গোলাপি রঙের হওয়ায় দেখতে আরো বেশি চমৎকার লাগছিল।এই ধরনের ইউনিক আর্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে এই ফুলগাছের দৃশ্যটি অঙ্কন করলাম।

গোলাপি রঙের ফুল অঙ্কন

IMG20241203180925-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন

IMG20241203175343.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা রঙের কাগজের উপর গোলাপি কালারের একটি সাইন পেন দিয়ে চিত্রের মতো করে সুন্দরভাবে একটি ফুল অংকন করে নিব।

IMG20241203180143.jpg

✍️ধাপ-২:✍️

একইভাবে ছোট-বড় সাইজের আরো অনেকগুলো ফুল অঙ্কন করবো।এই ধরনের ফুলগুলো দেখতে বেশ সুন্দর দেখায়।

IMG20241203180330.jpgIMG20241203180418.jpg
✍️ধাপ-৩:✍️

এরপর আমি সবুজ রঙের সাইন পেন দিয়ে ফুলের নিচে বৃন্ত এঁকে নিব। একইভাবে সবগুলো ফুলের নিচে বৃন্ত এঁকে নিয়েছি।

IMG20241203180448.jpgIMG20241203180517.jpg
✍️ধাপ-৪:✍️

এরপর সবুজ রঙের সাইন পেন দিয়ে সবগুলো ফুল গাছের ডাল অঙ্কন করে নিব।

IMG20241203180621.jpg

✍️ধাপ-৫:✍️

এখন গোলাপি রঙের সাইন পেন দিয়ে ফুলের কিছু কুড়ি এঁকে নিব।এখানে বেশ কিছু সংখ্যক ফুলের কুড়ি এঁকে নিয়েছি।

IMG20241203180711.jpgIMG20241203180728.jpg
✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ ফুল গাছের চিত্রটি এঁকে ফেললাম।এখন আমার সিগনেচার করে নিব।সাইন পেন দিয়ে অঙ্কন করা ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG20241203180814.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20241203180848-02.jpeg

IMG20241203180912-01.jpeg

আশা করি আজকে অংকন করা ফুলের এই চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।পেইন্টিংটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

প্রথম দেখাতেই বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর একটি আর্ট। আপনি এত সুন্দর করে নিঁখুত ভাবে করেছেন প্রথমে তো আমি মনে করেছি গাছের বাস্তব ফুল দেখতেছি। আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো আমাদেরকে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে আর্টটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। ফুলগুলো গোলাপী রঙের হওয়াতে বেশি ভালো লাগছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর আর্ট করেছেন। মাঝে মাঝে অল্প সময়ের মধ্যেও খুব সুন্দর আর্ট করা যায় আর দেখতেও ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকন করা ফুলের চিত্রটি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ফুলের চিত্র অংকনের প্রক্রিয়াটি খুবই চমৎকার ছিল। খুবই ভালো লাগলো ফুলের চিত্র অঙ্কন টি দেখে।

 2 years ago 

সাইন পেন ব্যবহার করে অনেক সুন্দর আর্ট করছেন আপু। তবে আমার কাছে মনে হচ্ছে গাছগুলোতে ছোট ছোট পাতা আর্ট করলে আরো বেশি ভালো লাগবে দেখতে। সবুজ লতার মধ্যে গোলাপি ফুল গুলো দারুন মানিয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।

 2 years ago 

সাইন পেন ব্যবহার করে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাইন পেন দিয়ে গোলাপি রঙের ফুল অঙ্কন করেছেন। আপনার আর্ট করা ফুলের দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আপু।

 2 years ago 

সাইন পেন ব্যবহার করে গোলাপি রঙের খুব সুন্দর একটি ফুল আর্ট করেছেন আপু। দেখতে খুবই ভালো লাগছে।এত সুন্দর ভাবে এবং নিখুঁত হাতে সাইন পেন দিয়ে ফুল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে প্রথম অবস্থায় যখন আপনি আপনার এই আর্ট দেখেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই ফুলগুলো সত্যিকারের ফুল। কেননা প্রথম দেখাতে কেউ হয়তোবা বুঝতে পারবে না যে এটি হাতে আঁকা ছবি। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু ইউনিক আর্ট গুলো করতে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে সাইন পেন দিয়ে অনেক সুন্দর গোলাপী রঙের ফুল অংকন করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64064.84
ETH 1744.97
USDT 1.00
SBD 0.42