আর্ট পোস্ট :- // গ্রামের দৃশ্য অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20241114090415-01.jpeg

আজকে আপনাদের সামনে সুন্দর একটি আর্ট নিয়ে হাজির হয়েছি।সব ধরনের পেইন্টিং করতে আমি খুব ভালোবাসি। আজকে খুবই সাধারণ একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে চলে এলাম।আজকে শুধুমাত্র কালো রঙের কলম দিয়ে আর্টটি করেছি।এই ধরণের আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।

আজকে আমি শেয়ার করতে চলেছি সুন্দর একটি গ্রামের দৃশ্যের আর্ট। কালো পেন দিয়ে এই ধরনের দৃশ্য আর্ট করতে আমার খুবই ভালো লাগে।দৃশ্যটিতে রয়েছে দুইটি ঘর এবং কিছু গালপালা এবং একটি রাস্তা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে এই গ্রামের দৃশ্যটি অঙ্কন করলাম।

গ্রামের দৃশ্য অঙ্কন

IMG20241114090153.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.কালো রঙের পেন

IMG20241114084114.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা রঙের কাগজের উপর কালো কালারের একটি পেন দিয়ে চিত্রের মতো করে সুন্দরভাবে একটি ঘর অংকন করে নিব।ঘরটিতে একটি দরজা এবং একটি জানালা এঁকে নিব।

IMG20241114084315.jpg

✍️ধাপ-২:✍️

একইভাবে ঘরটির পাশে আরো একটি ঘর এঁকে নিব।এইভাবে ঘর অঙ্কন করলে দেখতে বেশ সুন্দর দেখায়।

IMG20241114084642.jpg

✍️ধাপ-৩:✍️

গাছের উপরে দুইটি বট গাছ এবং পাশে একটি সুপারি গাছ অঙ্কন করে নিব।

IMG20241114084930.jpg

✍️ধাপ-৪:✍️

গাছ এবং ঘরগুলোতে আলো ছায়া এঁকে নিব।এইভাবে দৃশ্য অঙ্কন করলে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG20241114085509.jpg

✍️ধাপ-৫:✍️

ঘরটির পাশে একটি রাস্তা এঁকে নিব।এবং সামনের দিকে কিছু ঘাস এঁকে নিব।

IMG20241114085901.jpgIMG20241114090052.jpg
✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ চিত্রটি এঁকে ফেললাম।এখন আমার সিগনেচার করে নিব।আজকে অঙ্কন করা এই দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগছিল।

IMG20241114090111.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20241114090206.jpg

আশা করি আজকে অংকন করা গ্রামের দৃশ্যের এই চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।পেইন্টিংটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

অসাধারণ সুন্দর আর্ট করেছেন গ্রামের দৃশ্য। ঘরবাড়ি গাছপালা রাস্তা সব মিলিয়ে মনোরম পরিবেশে। আর্ট পদ্ধতি দক্ষতাহাতে কম্পিলিট করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর গ্রামের দৃশ্য অঙ্কন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সাদা কালো দৃশ্য আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনি এত নিখুঁতভাবে আর্ট করেছেন দেখে তো মনে হচ্ছে প্রফেশনাল কোন চিত্রশিল্পী আর্ট করেছে। অসাধারণ হয়েছে আপনার আর্ট। অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

এই ধরনের আর্ট আমি কখনো ট্রাই করিনি। তবে দেখতে বেশ ভালো লাগে এগুলো। আপনি বেশ দক্ষতার সাথে এবং নিখুঁতভাবে পুরো আর্ট সম্পূর্ণ করেছেন। শুধুমাত্র ব্ল্যাক কালার পেন দিয়ে পুরোটা করেছেন। দারুন হয়েছে এটা। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা গ্রামের দৃশ্য শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফি এবং আর্ট দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গ্রামের দৃশ্য অঙ্কন করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপনি তো নিখুঁত একটি আর্ট করে শেয়ার করলেন। এরকম কলম বা পেন্সিল দিয়ে সাদা কালো আর্ট করতে খুবই ভালো লাগে। যেহেতু আপনি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করলেন। এত সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে খুবই ভালো লাগলো আপনার আর্টের মাধ্যমে।

 2 years ago 

আপু আপনি কালো কলম দিয়ে খুব সুন্দর একটি গ্ৰামের দৃশ্যের আর্ট করেছেন। আপনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। তবে সবসময় চেষ্টা করবেন দুই তিনটা হাতের ছবি দেওয়ার। গ্ৰামের দৃশ্যের আর্ট দেখতে খুব ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইতিপূর্বে আপনাকে কমেন্ট করে জানানো হয়েছিলো পুশ টাস্ক কমপ্লিট না করলে কিউরেশন অফ থাকবে। আপনার কিউরেশন বন্ধ করা হলো।

 2 years ago 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

 2 years ago 

কালো কলম দিয়ে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করছেন আপু।আপনার প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66000.87
ETH 1938.28
USDT 1.00
SBD 0.38